প্রথম যেদিন তার ঘ্রাণহীন জীবনঘুরে হলদে প্রজাপতিরা ফিরে গেল
মধুহীন, রঙ-রস, প্রাণহীন;
যখন জানল অন্ধকারের সুগন্ধ বাদে আর সব বন্ধ হয়ে গেছে ,
সেই দিন, সেই সন্ধ্যা হলে
খোঁপার কাজল চুল খুলে
একটা একটা করে অন্ধকার জমাতে লাগল বুকের ভেতর।
তারপর রাতজুড়ে, মেঘ, নীল, চাঁদ খুঁড়ে যত বিষণ্নতা, নদীর অতলে যত
গভীর মাছের চোখ-খুঁজে এনে সব, শান্ত-সুধীর নিভিয়ে দিল জনম-ঘেরা ঘর।
এমন মরে গিয়েও তবু দেখল তার শরীর-খসা একফোঁটা আলো
আর তরুণ মাছের একঝাঁক ছায়া দুনিয়ার সেরা নদীর ঢেউয়ে
মিলে মিশে দারুণ বেঁচে আছে।
প্রথম যেবার তার প্রাণহীন মরণঘুরে নীল প্রজাপতি দলে দলে ফিরে গেল
পৃথিবীর আকাশ, বসন্ত, সমস্ত ভালোবেসে;
যখন দেখল রোদের তাজা গন্ধ বাদে আর সব মন্দ হয়ে গেছে,
সেই দিন, সেই ভোর হলে
শরীর ঘষে আরেক আগুন জ্বেলে
একটা একটা করে কুয়াশার জল পোড়াতে লাগল জীবনভর।
ছবি: ভ্লাদিমির কুশ
অন্ধকারের সুগন্ধ বাদে আর সব বন্ধ হয়ে গেছে
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৩টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
কোথায় পাই পাগলের শ্বশুর

পাগলের পাতা ছাগলে খায়,
দাঁতের দোষটা হাতেই যে কয়;
দেয় রে দোষটা দেয় চোখের,
মনটা যে ধোয়া তুলসীপাতা,
কেউ দেখে না রে মুখের।
মুখের কথা ঠোঁটে কয়,
ছাগল ডাকে রে ভাই, ব্যাঁ-ব্যাঁ;
পাগলের কাজ পাগল করে সই,
সাধু... ...বাকিটুকু পড়ুন
পরিস্থিতি কি জটিল?

আজকের ডায়েরী- ২০৩

খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন
আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন
Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা
সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।