
এক পৌষ কুয়াশা, এক মাঘ নিবিড় শিশির।
সহস্র শীতের এক আকাশ রোদ্রহীন দিন
যেমন
তুমি আজীবন আমাকে না জেনে
আমার আড়ালে, অন্তঃঅন্তরালে
যুগ যুগ বেঁচেছিলে।
যেমন
আজীবন তোমাকে না চিনে
ওপারে, তোমার অন্য কিনারে
কালে কালে মরেছি বহুবার।
তোমার এক যমুনা মন, এক কৃষ্ণ উষ্ণতায়
আমার চোখে চোখে ঢেউ তোলে।
যেন
তুমি নতুন কুয়াশা
তোমারই অন্য নামে
শীতের সমস্ত ফুল ফুল হয়ে ফোটে।
ছবি: উরিয়ান লোজানো ( Uryan Lozano )
সর্বশেষ এডিট : ১৪ ই ডিসেম্বর, ২০১৫ ভোর ৪:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





