.।যুক্তরাজ্যের হজ ও ট্রাভেল এর পরামর্শক মোহাম্মদ জাফরি বিবিসিকে বলেছেন, ‘যেকোনো ঘটনার পরে, এটা ওপরওয়ালার ইচ্ছা। কিন্তু এটা ওপরওয়ালার ইচ্ছা না। এটা মানুষের অদক্ষতা।’ সৌদি আরব যাতে পুণ্যার্থীদের নিরাপত্তার বিষয়টি উন্নত করে সে জন্য ব্রিটিশ সরকারকে প্রভাব খাটানোর আহ্বান জানান জাফরি।.."
পাঠ প্রতিক্রিয়া: জাফরি সাহেবের উদ্ধৃত প্রথম বাক্যের সাথে সম্পুর্ণ সহমত, এটা ঐশী ওপরওয়ালার ইচ্ছায় ঘটেনি, ঘটেছে জাগতিক, তৈল চর্চিত, গজদন্ত মিনার-আসীন ওপরওয়ালাদের অনিচ্ছায়, হজযাত্রীদের নিরাপদ হজ পালন সংক্রান্ত ভৌত এবং মানবিক অবকাঠামোগত ব্যবস্থাপনায় পর্যাপ্ত বিণিয়োগের অমানবিক অনিচ্ছায়এটা ঔশী ওপরওয়ালার ইচ্ছায় ঘটেনি, ঘটেছে জাগতিক, তৈল চর্চিত, গজদন্ত মিনার-আসীন ওপরওয়ালাদের অনিচ্ছায়, হজযাত্রীদের নিরাপদ হজ পালন সংক্রান্ত ভৌত এবং মানবিক অবকাঠামোগত ব্যবস্থাপনায় পর্যাপ্ত বিণিয়োগের অমানবিক অনিচ্ছায়।। দ্বিতীয় বাক্যের সাথে সহমত নই। সৌদি আরব যাতে পুণ্যার্থীদের নিরাপত্তার বিষয়টি উন্নত করে সে জন্য ব্রিটিশ সরকারকে প্রভাব খাটানোর চেয়ে যেসব মুসলিম-সংখ্যাগুরু দেশ থেকে বিপুল সংখ্যক হজযাত্রীরা সৌদি আরবে আসেন সেসব দেশের সরকারদের সম্মিলিত প্রভাব খাটানোর কথা বলাটাই হো'ত বেশী যুক্তিযুক্ত। ভেবে দেখুন, উপনিবেশ উত্তর (তৃতীয় বিশ্বের) অনেক দেশেই আজো নিজ দেশের খবরাখবর জানতে বিবিসি'র সংবাদ ভাষ্যের ওপরে বেশী ভরসা করা হয়। এটা কি তৃতীয় বিশ্বের জনগন এবং রাজনীতিবিদদের জন্য চরম লজ্জাষ্কর নয় যে 'স্বাধীন' দেশের মানুষেরা আজো ঔপণিবেশিক মিডিয়াকেই নিজ দেশের মিডিয়ার চেয়ে বেশী বিশ্বাস করে? নিজের স্বাধীন দেশে মিডিয়ার স্বাধীনতা এবং বস্তুনিষ্ঠতার স্বপক্ষে তেমন আন্দোলন চোখে পড়ে কই?
http://www.prothom-alo.com/international/article/640423/মিনার-à¦à¦à¦¨à¦¾à§-à¦à¦¾à¦ªà§-সà§à¦¦à¦¿-à¦à¦°à¦¬
সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




