দুই বিবাহিত বন্ধুর (ধরা যাক তাদের নাম যথাক্রমে 'বিহংগ' এবং "মানব") ফোনালাপের চৌম্বক অংশ তাঁদের অনুমতিক্রমে হুবহু তুলে ধরা হলো:
বিহংগ: (আক্ষেপের স্বরে)" নারে ভাই, জীবনের কোন হিসাবই মিললো না..!"
মানব : (স্বান্তনা দেবার স্বরে): "কি বলেন ভাই, অন্তত: একটা হিসাব তো মিলছে ..!"
বিহংগ: (কিছুটা অবাক স্বরে): "কোন হিসাবের কথা বলছেন ভাই?"
মানব: কেন, বিয়েটা তো অন্তত: করেছেন। দেখুন অমুক ভাই-কে, তাঁর বিয়ের হিসেব তো এখনো মেলেনি (প্রসংগত:, অমুক ভাই বয়সে বড় হলেও এখনো উইকেট আগলে রয়েছেন, এবং এমনটাই থাকতে চান বলে বন্ধুমহলে ব্যক্ত)
বিহংগ: (ততোধিক আক্ষেপের, প্রায় বিলাপের স্বরে): ভাইরে, ঐ না মেলাটুকুই যে অমুক ভাইয়ের জীবনে বড় মেলা..., এটা তো আপনারও অজানা নয়, খামোখা কেন আমায় স্বান্তনা দিচ্ছেন...."
সর্বশেষ এডিট : ২৫ শে এপ্রিল, ২০১৮ সকাল ৮:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





