somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আষাঢ়ে (মধুমাসের) গল্প (হলেও সত্যি)!

১২ ই জুলাই, ২০২৪ রাত ১১:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আষাঢ়ে (মধুমাসের) গল্প (হলেও সত্যি)!
---------------------------------------------
প্রতারণার কোন পূর্ব-পশ্চিম নেই, মওকা পেলে সবখানেই হ'তে পারে। আপাতত: ফল সংক্রান্ত দু'টো ধরা খাওয়ার ঘটনা শেয়ার করছি।

ঘটনা এক: আসা যাওয়ার পথের ধারে, চৌরাস্তার মোড়ে একটা ছোটা পিকাপ ট্রাকে তরমুজের বিশাল পসরা । সেখানে সাইন বোর্ডে লেখা আছে 'খুব মিষ্টি, বিচি ছাড়া তরমুজ' (seedless water melon)। আগ্রহ ভরে কিনে নিয়ে বাসায় গেলাম এবং তক্ষুনি তরমুজটি কাটার পরে দেখলাম ভেতরে কমপক্ষে কয়েক মিলিয়ন বিচি। ত্বরিত গতিতে গাড়ী চালিয়ে ফের সেই চৌরাস্তায় এসে দেখলাম পিকাপ ট্রাক হাওয়া।

ঘটনা দুই: বিচিঅলা তরমুজে ধরা খাওয়ার কিছুদিন পরে কচি নারকেল খাওয়ার সাধ হলো। এক দোকান থেকে "baby coconut" কিনে আনলাম। জানতাম কচি নারকেলের গায়ের রং ঝুনা নারকেলের চেয়ে উজ্জ্বলতর হয়। তো সেই রং মিলিয়ে কেনা নারকেল যখন বাসার কিচেনের কাটিং বোর্ডের ওপরে রাখলাম, গায়ের সেই উজ্জ্বল রং ঝুর ঝুর করে কা টিং বোর্ডের উপরে পড়তে লাগলো। সেই রংয়ের আড়াল থেকে প্রকৃত ঝুনা নারকেলের খোলের গায়ের রং উঁকি দিতে লাগলো। আমার হাতও সেই রংয়ে রংগীন হয়ে উঠলো। আর ভেতরের নারকেল খেয়ে দেখলাম ঝুনার চেয়েও ঝুনা, মহা শক্ত। এই দু'ই ঘটনার পরে ভাবছি আগামীতে বিচি ছাড়া তরমুজ কিনতে হলে দোকানেই কেটে দেখার চেস্টা করবো আর কচি নারকেল কিনতে হলে দোকানেই পানিতে ধুয়ে দেখার চেষ্টা করবো, (যেমনটা বাংলাদেশের নানী-দাদীরা একদা হবু নাত-বৌয়ের চুল ধুয়ে দেখার চেষ্টা করতো পারসোনা থেকে কলপ দিয়ে শুভ্রতা ঢেকেছে কিনা )।



সর্বশেষ এডিট : ১২ ই জুলাই, ২০২৪ রাত ১১:২৭
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কি আছে কারবার

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৪৩


ঐ যে হেঁটে যাচ্ছিলাম- দেখলাম
ভণ্ডামি আর প্রলোভন কাণ্ড;
ক্ষমতায় যেনো সব, ভুলে যাচ্ছি অতীত-
জনগণ যে ক্ষেতের সফল ভিত
অবজ্ঞায় অভিনয়ে পাকাপোক্ত লঙ্কা;
চিনলাম কি আর খেলেই ঝাল ঝাল
তবু ভাই চলো যাই, হেঁটে- হেঁটেই... ...বাকিটুকু পড়ুন

=মন বাগানে ফুটে আছে রঙবাহারী ফুল=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:০৫



তুমি তো আর করলে না যাচাই, মন আমার মন্দ কী ভালো,
প্রেম কথনে ভরালে না মন, ভালোবেসে করলে না মনঘর আলো;
মনের শাখে শাখে ঝুলে আছে মধু মঞ্জুরী ফুল,
কী মুগ্ধতা ছড়িয়ে পাপড়ির... ...বাকিটুকু পড়ুন

আজ শবে বরাত!!

লিখেছেন রাজীব নুর, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:২০



ইসলামি বিশ্বাস মতে,
এই রাতে আল্লাহ তার বান্দাদেরকে বিশেষ ভাবে ক্ষমা করেন। ফারসি 'শবে বরাত' শব্দের অর্থ ভাগ্য রজনী। দুই হাত তুলে প্রার্থনা করলে আল্লাহ হয়তো সমস্ত অপরাধ... ...বাকিটুকু পড়ুন

ফেলে আসা শৈশবের দিনগুলি!

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:২১


চট্টগ্রামে আমার ছোটবেলা কেটেছে নানুর বাড়িতে। চট্টগ্রাম হলো সুফি আর অলি-আউলিয়াদের পবিত্র ভূমি। বেরলভী মাওলানাদের জনপ্রিয়তা বেশি এখানে। ওয়াহাবি কিংবা সালাফিদের কালচার যখন আমি চট্টগ্রামে ছিলাম তেমন চোখে পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

“Epstein “ বুঝতে পারেন ! কিন্তু রাজাকার,আলবদর,আলশামস আর আজকের Extension লালবদর বুঝতে পারেন না ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৬:০৮

মূলত এটি একটি ছবি ব্লগ। এক একটি ছবি একটি করে ইতিহাস। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কস্টের অধ্যায়।

এপস্টেইন ফাইল দেখে আপনারা যারা বিচলিত, জেনে রাখুন ভয়াবহ আরেক বর্বরতা ঘটেছিলো ৭১এ এদেশেই, আর... ...বাকিটুকু পড়ুন

×