সামহোয়্যারইনব্লগে আমার পাঁচ বছরের গপ্পো
১০ ই জুলাই, ২০২৩ রাত ১১:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাতের বাসে করে ঢাকা ফিরছি। অনেকেই ঘুমে আবার অনেকেই মোবাইল ফোনে ভিডিও ফেসবুক ইত্যাদি দেখছেন, আমি কি মনে করে আমার মোবাইল ফোনে ইন্টারনেট সার্চ করে করে সামহোয়্যরইনব্লগ পেয়ে গেলাম। রাতে কিছু পোস্ট পড়ে কখন ঘুমায়ে পড়ছি মনে নাই। ঢাকা এসে পরের দিনই ব্লগে রেজিস্টার করার চেষ্টা করলাম, প্রথম চেষ্টাতেই সফল হলাম। লেখালেখির যাত্রা শুরু। এখন আমার লেখা আর প্রথম পাতায় আসে না। আমিও সেফ না। তিনদিন সময় লাগবে সেফ হতে আমার তিনদিন সময় আর শেষ হয় না। কিভাবে লেখলে সেফ হওয়া যায় তাও জানিনা। কি লেখলে সেফ হওয়া যায় তাও বুঝিনা, মন্তব্য করি নানা পোস্টে উত্তরও পাই। ভালোই লাগে। বেশ কয়েকজন ব্লগারের চেষ্টায় অবশেষে প্রায় নয় মাস পর আমার তিনদিন সময় শেষ হল, আমিও সেফ হলাম। হু হু - - -
সামহোয়্যারইব্লগের সাথে সংযুক্ত হতে পেরে যতটা ভালোলাগা অনুভব করেছিলাম প্রথম দিকে তারচেয়েও অনেক বেশি ভালোলাগা অনুভব করছি আজ এই পাঁচ বছরে । ব্লগে আমার পাঁচ বছর হল।
একটা পোস্ট দিয়ে অপেক্ষায় থাকতাম কে কি মন্তব্য করেন। কতটা আপন মনে করে কিছু পোস্ট আছে আমাকে উৎসর্গ করা এবং কারো কারো প্রিয় এই আমি। ব্লগে ধর্ম নিয়ে বিদ্বেষ আর নানা পোস্টে কলহ বিবাদ বিষয়টি বাদ দিলে সামহোয়্যারইনব্লগ আমার কাছে বেশ ভালো লাগে। সেজন্য আবারও সামহোয়্যারইনব্লগ টিম এবং সকল ব্লগারের কাছে কৃতজ্ঞ। অকৃত্রিম বন্ধুত্ব দিয়ে যারা সামহোয়্যারইনব্লগে আছেন তাঁদের সবার জন্য শুভকামনা ।
সর্বশেষ এডিট : ১১ ই জুলাই, ২০২৩ রাত ১২:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪৯
"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"
-একজন গুমের শিকার মানুষের চোখে একটি ভয়াবহ সত্যের দলিল।
“আনফোল্ডিং দ্য ট্রুথ: দ্য আয়নাঘর ফাইলস”- নামটি যতটা আকর্ষণীয়, বইটির ভেতরের সত্য তার চেয়েও বেশি নির্মম, বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
শেরজা তপন, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫২

উৎসর্গঃ
ব্লগার রাজীব নুর( ঈশ্বর বিশ্বাসের কোল ঘেঁষে যাওয়া কোন লেখা এলেই যিনি লেখককে ভীষন সন্দেহের চোখে দেখেন- ভাবেন; কি অদ্ভুত কথা- ইনি দেখি ঈশ্বর বিশ্বাসী!!))
ধর্ম ও বিজ্ঞান: সংঘর্ষ না...
...বাকিটুকু পড়ুন
সময়টা সরকারের জন্য মোটেও ভালো যাচ্ছে না। একদিকে গ্যাস আর বিদ্যুতের সংকটে মানুষ প্রতিদিন কষ্টে দিন কাটাচ্ছে, অন্যদিকে সরকারের একের পর এক সিদ্ধান্ত নেটিজেনদের বাধার মুখে পড়ছে। ফলে সরকার নতুন...
...বাকিটুকু পড়ুন
চলছে ইলিশের ভরা মৌসুম কিন্তু বাজারে কোন ইলিশ নেই.... ইলিশ নেই বললে ভুল হবে ইলিশ আছে কিন্তু উহা সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। আওয়ামীলীগ আমলের ১৭ টি বছর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জটিল ভাই, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৩
♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)

(ছবি নেট হতে...
...বাকিটুকু পড়ুন