জামাত শিবিরের তান্ডব আর কতকাল এই জাতি বসে বসে সহ্য করে যাবে? একের পর এক হত্যাকান্ড চলতে থাকবে আর সরকারগুলো তাদের সাথে আতাত করে তাদের ছেড়ে দিবে, তাদের দায়ভার অন্যদের উপর চাপিয়ে দিবে, এ আর মেনে নেয়া যায়না।
১। রাশেদ খান মেননকে একবার প্রকাশ্য দিবালোকে গুলি করলো জামাত শিবির। মেনন নিজে তার সাক্ষি দিলেন, বিচার চাইলেন। কিন্তু জামাতের দোসর তখনকার সরকার জানালো, এটা নাকি চরমপন্থিদের কাজ।
২। রমনা বটমুলের বোমা হামলা, পল্টনে সিপিবির সমাবেশে বোমা হামলা, ময়মনসিংহে সিনেমা হলে বোমা হামলার মত ন্যক্যারজনক অনেক হামলার সাথে জড়িত ছিল জামাত শিবির। দেশের নামকরা সব বুদ্ধিজিবীরা নির্দিধায় বলেছেন, এগুলো নিসন্দেহে জামাত শিবিরের কাজ। কিন্তু দুখজনক হলেও সত্যি, কোন সরকারই তাদেরকে এর জন্য দায়ি করে বিচারের আওতায় আনেনি। বরং সরকার রটাল, এগুলো নাকি জেএমবি করেছে।
৩।দেশের বিশীষ্ট শিক্ষাবিদ ডক্টর হুমায়ুন আযাদকে জামাত শিবিরের সন্ত্রাসীরা অত্যন্ত নির্মমভাবে কোপাল। চিকিৎসা নিয়ে দেশে ফিরে এলেও তিনি আর সাভাবিক জীবন যাপন করতে পারেননি। তার মরন হয় দেশ থেকে অনেক দূরে সুদুর জার্মানিতে। তার স্ত্রী জানিয়েছিলেন, তিনি যেদিন দেশ ত্যাগ করেন সেদিনই বিমান বন্দরে নিজামিকে দেখা গিয়েছিল। তা দেখে অজানা আশংকায় কেপে উঠেছিল তার বুক। এতসব নিশ্চিত সাক্ষ্য প্রমান থাকার পরেও সে হত্যার দায়ে জামাত শিবিরের বিচার হল না।
৪। আওয়ামী লীগের শাহ এস এম কিবরিয়া, আহসান উল্লাহ মাষ্টারের মত জননন্দিত মানুষেরা অকালে প্রান হারিয়েছিলেন জামাত শিবিরের নিষ্ঠুরতায়। জাতি আজো তার কোন বিচার দেখতে পায়নি।
৫। আর আজ আমাদের ছেড়ে চলে গেলেন, জনননন্দিত ব্লগার থাবা বাবা।শাহবাগের আন্দোলনের অন্যত্ম উদ্যোক্তা এই হাশিখুশি মানুষটি প্রান হারালেন জামাত শিবিরের খুনিদের ছুরিকাঘাতে। সমস্ত ব্লগারেরা একমত, জামাত শিবির হায়েনাদেরই কাজ এটা।
আজ মনে অজানা ভয়, অতীতের মত না জানি আবারো অন্য কোন নামের আড়ালে ঢাকা পড়ে জামাত শিবিরের সব অপরাধ।
কেন কি কারনে সরকারগুলো তাদের বিচার করেনি? বিএনপির কথা বাদ দিলাম, কিন্তু মুক্তিযুধের পক্ষের দাবিদার আওয়ামীলীগ কেন তার যথাযথ ভুমিকা রাখতে ব্যর্থ হচ্ছে বারবার। তবে কি তলে তলে সবাই জামাত শিবিরের সাথে আতাত করে যাচ্ছ? আগের মত থাবা বাবাও জামাত শিবিরের থাবায় প্রান হারালেও তার বিচার হবেনা?
জাতির বিবেকের কাছে আহ এই প্রশ্ন রেখে গেলাম।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



