বুদ্ধিমান সুশীলদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। আমি অধম, সল্প বুদ্ধির মানুষ। অনেক কিছুই বুঝতে পারিনা, অনেক কিছুই মাথায় ঢুকেনা। আপনি যদি বুদ্ধিমান সুশীল হয়ে থাকেন, কষ্ট করে একটু বুঝিয়ে বলবেন কি?
"আমার দেশ বন্ধ করে দেয়া হল।
অপরাধ- স্কাইপি কেলঙ্কারীতে জড়িত বিচারপতির সকল তথ্য ফাঁস করা। সত্যি হলেও তা প্রচার করা যাবে না। কারন এতে বিচার বিভাগের মানিজ্জত নষ্ট হয়।
অপরাধ-নাস্তিক কিছু ব্লগারের ইসলাম ও আল্লাহর নবীকে নিয়ে কুরুচিপুর্ন লেখা প্রকাশ করা। সত্যি হলেও তা প্রকাশ করা যাবেনা। কারন এতে ধর্মীয় উম্মাদনা সৃষ্টি হয়"
গত দুদিন ধরে সরকার পক্ষের মিডিয়াগুলো অনবরত প্রচার করে চলেছে, হেফাজত কতৃক কোরান পোড়ানোর কাহিনী। অনেক চ্যানেল পোড়া কোরআনের অংশ ফলাও করে ভিডিও ফুটেজ আকারে দেখাচ্ছে।
প্রশ্ন হল আমার দেশ ছাপানো যদি নিষিদ্ধ হয়, তবে কেন পোড়া কোরানের অংশ তুলে ধরে ধর্মীয় উম্মত্ততা সৃষ্টি করার অভিযোগে এ সকল চ্যানেল পত্রিকা নিষিদ্ধ করা হচ্ছেনা।
বুদ্ধিমান সুশীলেরা বুঝিয়ে বলবেন কি?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


