২য় ওয়ানডে এবং আশরাফুল
০৩ রা ডিসেম্বর, ২০১০ রাত ১২:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বাংলাদেশ দলের ভবিষ্যত নিয়ে আমি চিন্তিত। দলটা আবার পাকিস্তান ক্রিকেট দলের মত হয়ে না যায়!!!
এই মুহুর্তে দলে নেতৃত্বের দ্বন্দ ভয়াবহ আকার ধারণ করেছে। এমন একটা পরিস্থিতিতে কালকের ম্যাচে আশরাফুলকে বাদ দেয়া আর একটা খারাপ বার্তা বয়ে আনবে। অতীত রেকর্ড বলেন আর যাই বলেন, আশরাফুলের বেশ কিছু ফ্যান এখনও আছে। শুধু মাত্র সাধারণ দর্শকরাই নয়, বোর্ড কর্মকর্তা থেকে শুরু করে মিডিয়ার অনেকেই এখনও আশরাফুল কে নিয়ে আশার আলো দেখে। তাই এক ম্যাচ দেখেই আশরাফুলকে বাদ দেয়া উচিৎ হবে না বলে মনে করি। আর একটা ম্যাচ দেখা উচিৎ। আমি তো মনে করি পুরো সিরিজ টাই আশরাফুলকে সুযোগ দেয়া উচিৎ। তারপর তারে লাথি মেরে দল থেকে বের করে দেয়া উচিৎ। তা না হলে ভবিষ্যতে যদি কোনদিন আশরাফুল আবার দলে সুযোগ পায়, তবে দলে অবশ্যই গ্রপিং এর সম্ভাবনা দেখা দিবে। আশরাফুল কিম্বা মাশরাফি ভক্তরা একজোট হয়ে সাকিবের বিরোধিতা করবে।
প্রথম ওয়ানডের দল নিয়ে বোর্ড সভাপতির মন্তব্য, " এই মুহুর্তে এটাই আমাদের সেরা দল।" সিডন্স বলেছেন, "দল গঠনে অবশ্যই অধিনায়ক হিসেবে সাকিবের একটা ভূমিকা ছিল। এটা তার পছন্দের দল। আসলে জিম্বাবুয়ের কাছে হেরে যাওয়ার পর হতাশা থেকেই অনেক কথা বলেছে।" তার মানে দুজনেই নিজের দোষ কাটিয়েছে। এখন যত দোষ সব পড়বে সাকিবের ঘারে। কারন, সাকিব যাকে নিয়ে বাজি ধরছে সেই রাকিবুল বাজি ধরার যোগ্য খেলোয়ার কি না সেই বিষয়ে আমার সন্দেহ আছে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন
মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত...
...বাকিটুকু পড়ুনপ্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন