somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বন্ধু (মুক্তিযুদ্ধের গল্প)

২৯ শে জুন, ২০১১ দুপুর ১:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আকাশের মন ভাল নেই। অনেক দিন মায়ের সাথে দেখা হয় না। মা'কে খুব দেখতে ইচ্ছে করছে। মায়ের কোলে শুয়ে গল্প শুনতে ইচ্ছে করছে। কতদিন মায়ের হাতের রান্না খাওয়া হয় না। নিজের অজান্তেই দু ফোটা অশ্রু ঝড়ে পরে তার স্টেনগানের উপর। আকাশ শক্ত হাতে অস্ত্রটা ধরে শার্টের কোনা দিয়ে চোখের পানি মুছে ফেলে। সে একজন যোদ্ধা, মুক্তিযোদ্ধা। মা আর মাটিকে মুক্ত করতে সে যুদ্ধ করতেছে। তার চোখে অশ্রু মানায় না। সেখানে থাকবে আগুন। সেই আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিবে মাতৃভূমির উপর আঘাত হানা পাক সেনাদের। তাদের দোসর রাজাকার বাহিনীর।

ঠক ঠক ঠক..............। দরজায় মৃদু শব্দ হচ্ছে। আকাশের আম্মা খাট থেকে নেমে আলো জ্বালায়। দরজার পাশে গিয়ে ভয়ে ভয়ে বলে,
- "কে?"
- মা, আমি। ওপাশ থেকে ফিসফিস করে আওয়াজ আসে।
আকাশের মা চমকে উঠে দরজা খোলে। আকাশ হালকা ধাক্কা দিয়ে মাকে দরজা থেকে সরিয়ে দিয়ে ঘরে ঢুকেই ঝট করে দরজা ও লাইট, দুটোই বন্ধ করে দেয়। অন্ধকারে দুটো প্রাণী, আকাশ আর তার মা। দুজন দুজনকে ধরে কাঁদছে। এই কান্নার যেন শেষ নেই।
- এত দিন পরে মাকে মনে পরল? আকাশের মায়ের কান্না থামে না।
- মনে পরে মা। প্রতি মুহূর্তে তোমার কথা ভাবি। কতদিন তোমার হাতের রান্না খাই না। কিন্তু কি করব মা? আমি যে আমার দেশ মায়ের দায়িত্ব পালন করছি।
আকাশের মায়ের কান্না আরো বেড়ে যায়। ঝাপসা চোখে অন্ধকারে ছেলের মুখ দেখার চেষ্টা করে।

স্টোভের আগুনের ছায়া পরেছে আকাশের চোখে। মা মুগ্ধ চোখে ছেলের মুখের দিকে তাকিয়ে থাকে। লজ্জা পায় আকাশ।
- কি দেখছ মা?
- তোর চোখের আগুন। মা হেসে জবাব দেয়।
- কি রান্না করছ?
- কড়া করে আলু ভাজি। তোর আর ইমনের প্রিয় খাবার।
ইমনের নামটা শুনেই মন খারাপ হয়ে যায় আকাশের। ইমন তার বন্ধু, সবচেয়ে প্রিয় বন্ধু। ছোট বেলা থেকে এক সাথে বড় হয়েছে দুজন। এক জন আর একজনের প্রাণ বলা চলে। একসাথে স্কুলে যাওয়া, এক সাথে দুষ্টামি করা, এক সাথে মজা করে মায়ের হাতের রান্না খাওয়া - আরো কত স্মৃতি ভেসে আসে তার মনে। আকাশ যখন যুদ্ধে গেল তখন ইমন যায় নি। বলেছিল "কিছু মানুষকে তো গ্রাম পাহারা দিতে হবে। সবাই চলে গেলে গ্রাম পাহারা দিবে কে?" আকাশ কথা বাড়ায় নি। একাই চলে গেছে। সেদিনের পরে আর দেখা হয় নি প্রিয় বন্ধুর সাথে। খুব দেখতে ইচ্ছে করছে তাকে। আকাশের বিষণ্ণ মুখের দিকে তাকিয়ে মুচকি হসে মা।
- ইমনের কথা মনে পরেছে?
- হু, ছোট্ট করে জবাব দেয় আকাশ।
- আমি খবর পাঠিয়েছি। খুব শীঘ্রই চলে আসবে। আকাশের মুখটা খুশিতে আলো ঝলমল হয়ে ওঠে।
- ভাত হয়ে গেছে। খেতে চল। মা তাড়া লাগায়।
- না, ইমন আসুক। কতদিন দুজন একসাথে খাই না।
আকাশের মা মুচকি হসে। পাগল ছেলে। বন্ধুকে কেউ এত ভালবাসে?
দরজায় আবার ও ঠক ঠক শব্দ হয়। আকাশ চাদরের নিচে থাকা স্টেনগানটা শক্ত করে ধরে। আকাশের মা, "কে?" বলে দরজা খুলতে এগিয়ে যায়।
- খালাম্মা, আমি ইমন। বাইরে থেকে শব্দ আসে।
- আমি খুলছি।
ছুটে গিয়ে মায়ের আগেই দরজা খোলে আকাশ। দরজায় ইমন দাড়িয়ে। পেছনে কয়েকটা বন্দুকের নল লোলুপ দৃষ্টিতে তাকিয়ে আছে আকাশের দিকে।

আড্ডার আসরে পূর্ব প্রকাশিত
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কে আমারে ডাকে?

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১১:২০

কিছু কিছু গান তৈরির পর সৃষ্টির আনন্দে আমি অত্যধিক উচ্ছ্বসিত হই। এ গানটার ফিমেইল ভার্সনটা তৈরি করেও আমি অনেক অনেক তৃপ্ত। আপনারা যারা ফোক-ক্ল্যাসিক্যাল ফিউশন ভালোবাসেন, এটা তাদের জন্য উপযুক্ত... ...বাকিটুকু পড়ুন

ইরানের ভুল বনাম যুদ্ধকৌশল

লিখেছেন আলামিন১০৪, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১২:০৯






ইরান যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করেছিল এবং তার মাশুল দিচ্ছে হাড়ে-হাড়ে। যখন গাজার শিশু-মহিলা-আপামর জনসাধারণকে নির্বিচারে বোমা-ক্ষেপনাস্ত্রের আঘাতে নির্মমভাবে হত্যা করা হচ্ছিল তখন আম্রিকা বলেছিল ঈসরাইলের উপর হামলায় ইরানের ভূমিকা নেই- মানে... ...বাকিটুকু পড়ুন

লোভে পাপ, পাপে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১:৫২


"মাংস সমিতি।" এরকম নাম শুনলে প্রথমে হাসি পায়। সঞ্চয় সমিতি শুনেছি, ঋণ সমিতি শুনেছি, এমনকি মহিলা সমিতিও শুনেছি। কিন্তু মাংস সমিতি? তারপর একটু ভাবলে হাসি থেমে যায়। কারণ... ...বাকিটুকু পড়ুন

চর্যাপদঃ বাংলা ও বাঙালির ঐতিহ্য

লিখেছেন কিরকুট, ২০ শে মার্চ, ২০২৬ সকাল ৭:০৮

চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হিসেবে স্বীকৃত হলেও, এর ভাষা ও উৎস নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলে আসছে। ১৯০৭ সালে নেপালের রাজগ্রন্থাগার থেকে হরপ্রসাদ শাস্ত্রী এই পদগুলি আবিষ্কার করেন এবং... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

×