somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আপু আপনার নাম কি ?? প্রশ্ন টা কি খুব কঠীন ছিল ??

১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৮:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সেমিস্টার শেষ । ছুটি সুরু । বহুদিন পর বাসায় আসার পালা এবার । অনেকদিন পর বাসায় যাচ্ছি । মনে এক অজানা আনন্দ । টিকেট কাটলাম ৫ দোস্ত একসাথে । নির্দিষ্ট সময়ে কাউন্টার এ এসে হাযির হলাম ৫ জন। ঢূকেই দেখি এক সুন্দরি আপু বসে আছেন । ভাবলাম ইনিও বসে আছেন তার গন্তব্যে যাওয়ার ই অপেক্ষায় । তার সৌন্দর্য অতুলনীয় । আমরা সবাই তাকে ২/১ বার দেখলাম । মনে মনে সবাই হয়ত বললাম যে যদি উনি আমাদের বাস এ যান তাহলে ভালই হত , কেউ কেউ হয়ত ভাবল যে আমার যদি এরকম একটা girlfriend থাকত তাহলে কতই নাহ ভাল হত ইত্যাদি ।
নির্দিষ্ট সময়ের ১৫ মিনিট পর বাস আসল । সবাই বাস এ উটলাম । ৫ জন এর ৪ জন ৪ টা পাসাপাসি সীট নিয়ে বসে পড়ল । আমি একাই রয়ে গেলাম পিছনের একটি সীট এ বসার জন্য । নিজের ব্যাগ রাখতেই দেখি ঐ সুন্দরী আপু ও আমাদের সাথে আমাদের বাস এই যাবে । দেখে তো সবাই মনে মনে একটু খুশি হয়ে গেল । কেন যে খুশি হল তা আমার জানা নেই ।
বাস এর সব গুলো সীট এই লোক বসে আছে । সুধু বাকি আছে আমার পাশের সীট টা । এটা দেখার পর মনে যে না জানা আনন্দ টুকু ছিল তা যেন গায়েব হয়ে গেল । হায় হায় উনি আমার পাশে বসবে !! দোস্ত তোরা কেউ সীট বদলাবি আমার সাথে !! কেউ তখন আর রাজি হয় নাহ । সুধু আমার দিক এ তাকায় আর মিট মিট করে হাসে । হাসে কেন তা তো বুঝতেই পারতেসি । তাদের বাস এ কথা বলার মত একটা বিষয় জোগাড় হয়ে গেছে । আপু এসে ভিতরের সীট এ বসল । আমি বসলাম মাঝখানে ১ বিঘাত জায়গা ফাকা রেখে । বুঝলাম নাহ যাকে দেখে এত কিছুই মনে হল তার পাশে বসতে এত সমস্যা হচ্ছে কেন এখন !!
বাস ছেড়ে দিল । আমি আপুর দিক এ তাকাচ্ছি ও নাহ । নিজের মোবাইল এর হেডফোন কানে দিয়ে গান শুনতেছি আপন মনে । একবার আপুর দিক এ তাকালাম , দেখি উনি জানালার বাইরে অপলক দৃষ্টি তে কি যেন দেখছেন । মনে হল একবার বলি যে আপু কোন সমস্যা হচ্ছে নাহ তো । r u fine !! কিন্তু কেন যেন বলতে পারলাম নাহ । ভাবলাম আপু হয়ত কিছু ভাবছেন , তাকে বিরক্ত করাটা ঠিক হবে নাহ । এর মধ্যে বন্ধুদের ডাক আসল , কিরে কেমন যাচ্ছে তোর দিনকাল , ভালই তো আছিস । একটু লজ্জা পেলুম । আপু আবার ওদের কথা শুনে ফেলল নাকি , শুনলে কি মনে করবে !!
আমি ওদের বললাম ঐ চুপ থাক ।
দেখতে দেখতে ২ ঘন্টা কেটে গেছে । একটি কথাও হইনি আপুর সাথে । শুধু মাঝে মাঝে দেখছি যে আপুর কল আসছে , হয়ত বাসা থেকে তার বাবা ফোন দিচ্ছে যে তার মেয়ে ঠিক মত বাসায় পউছে যাবে কিনা তার ই খোঁজ নিতে । এর মধ্যে বাস এর চাকা পাঞ্চারহয়ে গেল । প্রায় আধা ঘন্টা ওখানেই দাড়ানো বাস । আমরা তো নিচে নেমে কার্ড খেলা সুরু করছি । এক বন্ধু জিজ্ঞাসা করল যে আপুর সাথে কথা হল কোন ?? কই থাকে ?? কোথায় পড়াশুনা করে ?? আমি বললাম , নাহ এখনও একটি শব্দ ও আলাপ হইনি । আমার বন্ধু বলল যে তুই একটা গাধা । আমি মেনে নিলাম । আরও বলল যে সে হলে তো এতক্ষণ জমায়ে আড্ডা দিতো আপুর সাথে । আমি বললাম ওহ আচ্ছা , আমি পারি নাহ রে ।
আবার ও বাস এ উঠলাম , আপু দেখি একাই বসে আছে বাইরের দিক এ তাকায়ে , তার অপলক দৃষ্টির যেন কোন শেষ ই নেই । আবার ও আমি গান শোনা সুরু করলাম । আর আপু একবার আমার দিক এ দেখলেন আর কিছু না বলেই বাইরে দেখতে লাগলেন আবার । হয়ত মনে মনে ভাবলেন আই ছেলে কেমন । পাসের সীট এ বসে যাচ্ছে , কোন অসুবিধা হচ্ছে কিনা তাও জিজ্ঞাসা করল নাহ একবার । অথবা কিছু হয়ত ভাবেন ই নাই ।
দেখতে দেখতে বাস যশোর এর কাছে যখন আসল তখন আপু সুপারভাইসার কে ডেকে বলল যে উনি যশোর এ নেমে যাবেন । আমি হঠাত করে শুনেই ভাবলাম যে হায় আপু দেখি নেমে ও যাবে , টানা ৬ ঘন্টা পার করে দিলাম পাশাপাশি বসে কিন্তু কেউ কারো নাম টাও জিজ্ঞাসা করলাম নাহ এখনও ।
এটা ভাবতে ভাবতেই যশোর পউছে গেছি । দীর্ঘ সাড়ে ৬ ঘন্টা পর আপু আমার দিক এ তাকিয়ে বলল একটু সরুন , আমি এখানে নেমে যাব । কিছু না বলেই উঠে দাড়ালাম । আপু নেমে চলে গেলেন । হঠাত করে ভাবলাম যে যাকে এতক্ষন মনের অজান্তেই আপু বলে সম্বোধন করে আসছি , উনি কি আসলে আপু নাকি আমাদের বয়সী কেউ ।
কেমন যেন জিজ্ঞাসা করে আসি এখন ই গিয়ে যে আপু আপনার নাম টা কি ??
............কি আজব আমি । এত সুন্দরী একটা মেয়ের পাশে দীর্ঘ ৬ ঘন্টা journey করার পর ও তার নাম টা ও জানিনা । হয়ত ৬ ঘন্টায় কারো জীবনের সব কিছুই জেনে নেওয়া যায় ।
আমার বন্ধু রা বাস থেকে নেমে জিজ্ঞাসা করল যে কি গল্প করলি আপুর সাথে ? আমি চুপ করে দাড়িয়ে থেকে বললাম , কিছুই নাহ রে । নাম টাও জিজ্ঞাসা করা হল না । দুঃখ রয়ে গেল মনের এক কোণে কেন জানিনা । হয়ত সব কিছুর কারণ জানা ও যায় নাহ । না জানার মধ্যে দিয়ে ই এক অতুলনীয় সুন্দরীর পরিচয় আর তার সাথে কাটানো কিছু মুহুর্ত হারিয়ে গেল ..................
২১টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×