somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

### সংখ্যালঘু, নেতিবাচকতা এবং অন্যান্য ###

০৫ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মানুষ নিজেকে হেয়প্রতিপন্ন করার জন্য যতগুলো নেতিবাচক চিন্তা করে তার মধ্যে ‘সংখ্যালঘু’ ধারণাটা অন্যতম। ‘সংখ্যালঘু’ শব্দটা রাষ্ট্রীয়ভাবে ব্যবহারে কোনো আপত্তি নেই। কারণ রাষ্ট্রের সেই প্রয়োজনীয়তা প্রাসঙ্গিক। কিন্তু সংখ্যায় কম বলে অধিকারবঞ্চিত- এমন ধারণা পোষণ করাটা সামাজিকভাবে অন্তত ঠিক না। কারণ সামাজিকভাবে প্রতিবেশির খোঁজ-খবর নেওয়াটা প্রত্যেকেরই দায়িত্ব, সে যে সম্প্রদায়ের মানুষ হোক না কেন।

ইদানীং কয়েকজনকে সংখ্যালঘু হওয়ায় তাদের মনোবল হারিয়ে ফেলায় আমার মনে এটা নিয়ে দুচার লাইন প্যানপ্যানানির ইচ্ছা জাগলো। কেউ একজন বলেই ফেলল, সে বিয়ে করবে না। কারণ তার সন্তান সংখ্যালঘু হয়ে থাকার মানসিক যন্ত্রণা নিয়ে বাঁচবে- এটা সে চায় না। তার উত্তরে অনেকে আবার সহমতও প্রকাশ করেছেন দেখলাম! (এক ফেসবুক স্ট্যাটাস থেকে পাওয়া)

যাই হোক, সংখ্যালঘু আর সংখ্যাগুরু- এ হিসাব তো হওয়া উচিত রাষ্ট্রীয় প্রয়োজনে। তাও তো প্রতি দশ বছর পর পর আদমশুমারির কাজে। এছাড়া সামাজিক পরিমণ্ডলে এই শব্দ দুটোর ব্যবহার আমি চরম অপমানজনক বলেই মনে করি।

এবার আসুন দেখি, আমার কিছু ভাবনা আপনার ভাবনার সাথে মেলানো যায় কিনা-

>> সংখ্যালঘু এবং সংখ্যাগুরু পার্থক্যটা কেবল রাজনৈতিক, কোনো ক্রমেই সামাজিক নয়।

>> পৃথিবীতে বিরাজমান প্রত্যেকটি সম্প্রদায়ের কৃষ্টি-কালচার, রীতি-নীতি, ধর্মীয় বিশ্বাস-অবিশ্বাস ইত্যাদি নিয়ে সমালোচনা করা যাবে এই অর্থে- যেন মানুষ সঠিক পথের সন্ধান পায়। তবে তা হতে হবে যুক্তি দিয়ে, গালি বা খোঁচা মেরে নয়।

>> সমালোচনা হবে উদ্দেশ্যমূলক, বিদ্বেষমূলক নয়। কারণ মানুষের যাত্রা এক অকল্পনীয় মহাকালের দিকে। সবাই আলোর পথের যাত্রী। চূড়ান্ত মুক্তির পথ খোঁজাই মানুষের জন্য অনিবার্য নিয়তি। সে যে সম্প্রদায়ের লোকই হোক না কেন।

>> ধর্মীয় মূল্যবোধে আঘাত আর বাকস্বাধীনতায় হস্তক্ষেপ দুটোই অপরাধ- ড. আনিসুজ্জামান। স্যারের এই সূক্ষ্ম বিচারবোধ যদি সমাজের সকল সম্প্রদায়ের মধ্যে বিরাজমান থাকতো, তাহলে আমার বিশ্বাস, কোনো ধরনের উগ্রতার জন্ম হতো না।

*** এবার একটা অঙ্ক দিচ্ছি (ভয় নাই, বিসিএসে আসবে না!)
ধরুন, এক দলে লোক আছে দুই জন, অপর দলে আছে আট জন। তাদের মধ্যে কিছু কলা ভাগ করে দিতে হবে। কিন্তু কলা আছে মোট এগারটি। এখন আপনিই বলুন, দুই দলকে কলাগুলো ভাগ করে দিবেন কীভাবে?


আপনি চাইলে লেখাটি কপি-পেস্ট করতে পারবেন
কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ

5.4.2015
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গণজাগরণের ১৩ পেরিয়ে আজও অনিশ্চিত বাংলাদেশ ‼️ প্রজন্মের ভুল পথে চলা .....!

লিখেছেন ক্লোন রাফা, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:৪৫


গণজাগরণ মঞ্চের শুরুটা খুবই অকল্পনীয় ছিল/ ব্লগারদের অতি ক্ষুদ্র একটি অংশ হঠাৎ করেই ডাক দিয়েছিলো। মহান মুক্তিযুদ্ধের শহীদদের বিচার সঠিকভাবে বাস্তবায়ন করা সংকটের কারণেই ছিলো এই জাগরণ।আমারও সৌভাগ্য... ...বাকিটুকু পড়ুন

জামাত কি আদতেই বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে?

লিখেছেন এমএলজি, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:৫৯

স্পষ্টতঃই, আসন্ন নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি এবং জামাত। দুই পক্ষের কর্মীরা মাঠ পর্যায়ে যেমন সক্রিয়, একইভাবে ফেইসবুকেও সরব।

বিএনপি'র কিছু কর্মী বলছে, জামাত যেহেতু ১৯৭১-এ স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাই,... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ্‌কে কীভাবে দেখা যায়?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

যে কোন কিছু দেখতে হলে, তিনটি জিনিসের সমন্বয় লাগে। সেই জিনিসগুলো হচ্ছে - মন, চোখ এবং পরিবেশ। এই তিন জিনিসের কোন একটি অকেজো হয়ে গেলে, আমরা দেখতে পারি না। চিন্তা... ...বাকিটুকু পড়ুন

শতরুপা

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৫২

তুমি কি কোন স্বপ্ন রাজ্যের পরী?
কিভাবে উড়ো নির্মল বাতাসে?
ঢেড়স ফুলের মতো আখি মেলো-
কন্ঠে মিষ্টি ঝড়াও অহরহ,
কি অপরুপ মেঘকালো চুল!
কেন ছুঁয়ে যাও শ্রীহীন আমাকে?
ভেবে যাই, ভেবে যাই, ভেবে যাই।
তুমি কি কোন... ...বাকিটুকু পড়ুন

ভূমি-দেবতা

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৪৩


জমিজমা নিয়ে দ্বন্দ্বে ভাইয়ে ভাইয়ে
মারামারি-কাটাকাটি-খুনোখুনি হয়;
শুধু কি তাই? নিজের বোনকে ঠকিয়ে
পৈতৃক সম্পত্তি নিজ নামে করে লয়।
অন্যদের জমির আইল কেটে নিয়ে
নিজেরটুকু প্রশস্ত সময় সময়;
অন্যদের বাড়ি কব্জা- তাদের হটিয়ে
সেখানে বানায় নিজেদের... ...বাকিটুকু পড়ুন

×