somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি আমলাতন্ত্রের কথা বলছি (প্যারোডি কবিতা)

০৭ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি আমলাতন্ত্রের কথা বলছি
আমি সরকারি অফিসের ধূর্ত কেরানির কথা বলছি
তার টেবিলে ফাইল-পত্রের সৌরভ ছিল
তার পায়ের কাছে একটা রাজকীয় পিকদানি ছিল।
তিনি পান-মুখে নানা রসের কথা বলতেন
গুলশান, বনানীতে বাড়ি তৈরির কথা বলতেন
তিনি সুন্দরী ষোড়শীকে বিয়ের কথা বলতেন
মূল বেতনের বাইরে ঘুষ গ্রহণের কথাও বলতেন।

আটকে-রাখা প্রতিটি ফাইলে আছে ঘুষ পাওয়ার সম্ভাবনা।
সুতরাং যে-কেরানি ঘুষ নিতে জানে না
সে আজীবন বউয়ের প্যানপ্যানি শুনবে।
যে-কেরানি ঘুষ নিতে জানে না
সে বউয়ের ভালোবাসা থেকে বঞ্চিত হবে।
যে-কেরানি ঘুষ নিতে জানে না
বসের কাছে তার প্রমোশনের ফাইল আটকে যাবে।

আমি উচ্চারিত সত্যের মতো
ঘুষের টাকায় বসের ভাগ বসানোর কথা বলছি।
আমি এখন অফিসের বসের কথা বলছি।
তিনি বলতেন, সামান্য যে বেতন-
ফাইল আটকে না রাখলে বউয়ের শপিং চলবে না
ছেলে-মেয়ে ডিজে পার্টিতে এনজয় করতে পারবে না

সুতরাং যে-বস ঘুষ নিতে জানে না
সে বস হওয়ার যোগ্যতা রাখে না
যে-বস তার কর্মচারীদের ঝাড়ি দিতে জানে না
সে বস হওয়ার গৌরব করতে পারে না।

আমি আমলাতন্ত্রের জটিলতার কথা বলছি
আমি এক অবসরপ্রাপ্ত বাবার কথা বলছি
তাঁর পেনশনের ফাইল আটকে যাবার কথা বলছি।
আমি এক অবসরপ্রাপ্ত মায়ের কথা বলছি
তাঁর স্বামীর হার্টের চিকিৎসা আটকে আছে
তাঁর পেনশনের পাওনা টাকা আটকে আছে।
তাঁর মেয়ের ডাক্তার হওয়ার স্বপ্ন আটকে আছে

সুতরাং যে ঘুষ দিতে জানে না
ফাইল ছাড়ানোর চেষ্টা তার বৃথা
যে ঘুষ দিতে জানে না
দুঃখ কষ্টের ইতিহাস শোনানো তার বৃথা
যে ঘুষ দিতে জানে না
বেঁচে থাকতে ফাইল হাতে পাওয়ার ইচ্ছা তার বৃথা।

আমি এখন কিংবদন্তির কথা বলব
হ্যাঁ, আমি জীবন্ত কিংবদন্তির কথা বলব
তাঁদের চোখে রজনীগন্ধার মতো নির্মল স্বপ্ন আছে
কারণ তাঁরা প্রতিবাদের কথা বলবেন।

যে উপলব্ধি করে
সুন্দরের চেতনা তাকে সমৃদ্ধ করবে।
যে পরিবর্তনে বিশ্বাস করে
ইতিহাস তাঁকে পুরস্কৃত করবে।
যে লাল ফিতার দৌরাত্ম্য থামাতে পারে
জননীর আশীর্বাদ তাকে দীর্ঘায়ু করবে।

আমি তোমাদের কথা বলছি
আমি এক অবসরপ্রাপ্ত বাবার কথা বলছি
আমি আমলাতান্ত্রিক জটিলতার কথা বলছি।
আমি এ থেকে মুক্তির কথা বলছি।
আমি তোমার-আমার ঘুরে দাঁড়ানোর কথা বলছি।

30.3.2015
* আবু জাফর ওবায়দুল্লাহ’র “আমি কিংবদন্তির কথা বলছি” অবলম্বনে
(ছন্দ ধার করার জন্য তাঁর প্রতি কৃতজ্ঞতা)
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গণজাগরণের ১৩ পেরিয়ে আজও অনিশ্চিত বাংলাদেশ ‼️ প্রজন্মের ভুল পথে চলা .....!

লিখেছেন ক্লোন রাফা, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:৪৫


গণজাগরণ মঞ্চের শুরুটা খুবই অকল্পনীয় ছিল/ ব্লগারদের অতি ক্ষুদ্র একটি অংশ হঠাৎ করেই ডাক দিয়েছিলো। মহান মুক্তিযুদ্ধের শহীদদের বিচার সঠিকভাবে বাস্তবায়ন করা সংকটের কারণেই ছিলো এই জাগরণ।আমারও সৌভাগ্য... ...বাকিটুকু পড়ুন

জামাত কি আদতেই বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে?

লিখেছেন এমএলজি, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:৫৯

স্পষ্টতঃই, আসন্ন নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি এবং জামাত। দুই পক্ষের কর্মীরা মাঠ পর্যায়ে যেমন সক্রিয়, একইভাবে ফেইসবুকেও সরব।

বিএনপি'র কিছু কর্মী বলছে, জামাত যেহেতু ১৯৭১-এ স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাই,... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ্‌কে কীভাবে দেখা যায়?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

যে কোন কিছু দেখতে হলে, তিনটি জিনিসের সমন্বয় লাগে। সেই জিনিসগুলো হচ্ছে - মন, চোখ এবং পরিবেশ। এই তিন জিনিসের কোন একটি অকেজো হয়ে গেলে, আমরা দেখতে পারি না। চিন্তা... ...বাকিটুকু পড়ুন

শতরুপা

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৫২

তুমি কি কোন স্বপ্ন রাজ্যের পরী?
কিভাবে উড়ো নির্মল বাতাসে?
ঢেড়স ফুলের মতো আখি মেলো-
কন্ঠে মিষ্টি ঝড়াও অহরহ,
কি অপরুপ মেঘকালো চুল!
কেন ছুঁয়ে যাও শ্রীহীন আমাকে?
ভেবে যাই, ভেবে যাই, ভেবে যাই।
তুমি কি কোন... ...বাকিটুকু পড়ুন

ভূমি-দেবতা

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৪৩


জমিজমা নিয়ে দ্বন্দ্বে ভাইয়ে ভাইয়ে
মারামারি-কাটাকাটি-খুনোখুনি হয়;
শুধু কি তাই? নিজের বোনকে ঠকিয়ে
পৈতৃক সম্পত্তি নিজ নামে করে লয়।
অন্যদের জমির আইল কেটে নিয়ে
নিজেরটুকু প্রশস্ত সময় সময়;
অন্যদের বাড়ি কব্জা- তাদের হটিয়ে
সেখানে বানায় নিজেদের... ...বাকিটুকু পড়ুন

×