somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি এক চিকিৎসকের কথা বলছি

২৭ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি এক চিকিৎসকের কথা বলছি

আমি এক চিকিৎসকের কথা বলছি
তার নামের শেষে অনেক ডিগ্রি ছিল
তার কানে হেডফোনের মতো কিছু ঝুলছিল।
তিনি রোগীর সাথে গম্ভীর স্বরে কথা বলতেন
নানা টেস্ট এবং ডায়াগনোসিসের কথা বলতেন
তিনি রোগীর কথা পুরো না শুনেই তার হাতে
ওষুধের বিশাল ফর্দ তুলে দিতেন।

তিনি গরিবের গলাকাটা ভিজিটের কথাও বলতেন।
সুতরাং যে-রোগী ভিজিট দিতে পারে না
সে ডাক্তারের ভর্ৎসনা শুনবে।
যে-রোগী উচ্চমূল্যের পরীক্ষা করাতে পারে না
সে ডাক্তারের অবহেলায় মরবে।
যে-রোগী প্রাইভেট চেম্বারে যেতে পারে না
সে হাসপাতালের বেডে ধুকে মরবে।

আমি উচ্চারিত সত্যের মতো
কঠিন বাস্তবতার কথা বলছি
হাসপাতালের বারান্দায় ভিড় করা
শত রোগীদের কথা বলছি
আমি সন্তান সম্ভবা এক নারীর কথা বলছি।
তিনি ওটিতে যাওয়ার আগে তার স্বজনদের বলেছিলেন,
তোমরা আমার জন্য চিন্তা করো না
আমি এক রাজকুমারী নিয়ে হাজির হব।
উপরন্তু, নবাগতার পৃথিবীর আলো দেখা হলো না।

আমি এক কসাই ডাক্তারের কথা বলছি
কসাইয়ের মতো তার অপারেশনের কথা বলছি
অনাগত জীবনের হত্যার কথা বলছি
ল্যাবএইড, স্কয়ার, পপুলারের কথা বলছি।
জমি-জিরাত বিক্রি করে যারা ডাক্তারের ভিজিট শোধ করে
তাদের না বলা বেদনার কথা বলছি।

২৭.৪.২০১৫
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ট্রাম্প কি ভেবেছিল? "সর্দার খুশ হোগা? সাবাশি দেগা?"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৯:৫৮

ইরান যুদ্ধ নিয়ে কিছু বলি।
আমি সাধারণ সত্য যা ঘটছে সেটাই বলি। মিথ্যা প্রোপাগান্ডা, সেটা যে পক্ষেরই হোক, আমার শেয়ার করতে ভাল্লাগে না।
একটা সময়ে আমেরিকা নিজের এয়ারফোর্স এবং নেভি... ...বাকিটুকু পড়ুন

মিত্রের তালাশ ও মিত্রতা তৈরিঃ প্রসঙ্গ আমাদের জাতীয় ও রাজনৈতিক জীবন

লিখেছেন শেহজাদ আমান, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ১০:৩৩



বাঙলায় পাওলো কোয়েলহোর সর্বাধিক বইয়ের অনুবাদক হিসেবে দেখেছি তিনি তাঁর প্রায় সকল বইয়ে একটা জিনিসকে খুব গুরুত্ব দিয়েছেন। সেটা হলোঃ মিত্র তালাশ করা বা তৈরি করা। এই জিনিস আমাদের... ...বাকিটুকু পড়ুন

ইউনুস সাহেব আমেরিকার কাছে দেশ বিক্রি করে দিয়েছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে মার্চ, ২০২৬ রাত ১২:৫০


রমজান মাসের শেষ দিককার কথা। আব্বা-আম্মার সঙ্গে ইউনাইটেড হাসপাতালে গেলাম নানাকে দেখতে। মায়ের দিকের এই আত্মীয়র হার্টে চারটা রিং বসানো হয়েছে, কিন্তু কেবিনে ঢুকে বুঝলাম তার জবান এখনো... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-১)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে মার্চ, ২০২৬ সকাল ৮:০৪



সূরাঃ ১ ফাতিহা, ১ নং থেকে ২ নং আয়াতের অনুবাদ-
১। সমস্ত প্রশংসা জগৎ সমূহের প্রতি পালক আল্লাহর।
২। যিনি অনন্ত দয়াময়, অন্তহীন মেহেরবান।

সূরাঃ ১ ফাতিহা,... ...বাকিটুকু পড়ুন

সর্বনাশ

লিখেছেন রাজীব নুর, ২৬ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫২



আমি কবিতা লিখতে পারি না।
আসলে আমি কোনো কিছুই সাজিয়ে গুছিয়ে লিখতে পারি না। আমার লেখা মানেই এলোমেলো এবং অগোছালো বিশ্রী রকম। মাঝে মাঝে লোভ হয়, কবিতা... ...বাকিটুকু পড়ুন

×