somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার অপরিকল্পিত জীবনপন্থা-১

১৭ ই জুলাই, ২০১৮ সকাল ৮:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জীবন সম্পর্কে সবার মূল্যায়ন এক নয়। কেউ হয়ত দুতিনটা বাড়ির মালিক হয়ে যেতে পারাকে জীবনের চরম সার্থকতা মনে করে। কেউ আবার নিজে যাচ্ছেতাই চেহারার অধিকারী হয়ে সবচেয়ে সুন্দরী একজনকে বিয়ে করতে পারাকে জীবনের সার্থকতা মনে। কারো স্বপ্ন উচ্চ পদস্থ কোনো চাকরি পাওয়া জীবনের চরম সার্থকতা। এমনও আছে, বিয়ে করতে গিয়ে দেখে তার আত্মীয়স্বজন কত বড় বড় ভালো ভালো অবস্থানে চাকরি করে। এই মানসিকতা আমি লালন করি না। আমার মা অন্যের বাসায় কাজ করে আমাদের পড়িয়েছেন। তাদের জীবনের কোনো কর্মপন্থা ছিল না। নুন আনতে যাদের পান্তা ফুরায় তারা জীবন কী সেটা যাচাইয়ের সময় কই?

আমি এই মুহূর্তে মনে হচ্ছে চরম একটা ব্যর্থ ছেলে। সত্যি বলছি, চরমভাবে ব্যর্থ। কেন ব্যর্থ? কারণ আমার কর্মপন্থা মানে জীবনের লক্ষ্যের ঠিক নেই। যখন আমি ক্রমে বড় হতে থাকি, তখনও আমার মনে প্রশ্ন জাগেনি বা কেউ আমাকে বুঝিয়ে দেয়নি জীবনে একটা লক্ষ্য ঠিক করে আগাতে হয়। কোনো দিন ভাবিনি, বড় হয়ে আমি কী হব বা কী করব।

যখন এসএসসিতে জিপিএ-৫ পেলাম বা আলিমেও কাছাকাছি কিছু পেলাম তখনও মনে প্রশ্ন আসেনি আমি কী হব। এর পেছনে যে গাইডলাইন দরকার সেটা আমার জন্য অসম্ভব কিছু ছিল। কারণ লেখাপড়া না জানা মা বাবা লেখাপড়া করাচ্ছেন সেটাই মুখ্য বিষয়।

আমি আমার এই অবস্থার জন্য নিজেকে দায়ী করছি। যেখানে নিজে দায়ী সেখানে অন্যকে দোষারোপ করা অন্যায়। আমি ছোটবেলা থেকে অনেক নিগ্রহের শিকার। বিভিন্ন কারণে আমার মানসিকতা আপোসজনক, ভীতু প্রকৃতির এবং উদার।

আমার মনোরাজ্যে এক জটিল দ্বন্দ্ব চলে সবসময়। বারবার মনে হয়, জীবনে কোন অপরাধের প্রায়শ্চিত্য করছি হয়ত। হয়ত আমৃত্যু এভাবেই একটা অব্যক্ত কষ্টের বোঝা নিয়ে আমাকে কবরে যেতে হবে।

একটা বয়সের পর মানুষ কর্মজীবনে প্রবেশ করে। কর্মজীবনে প্রবেশের পূর্বে সে ঠিক করে নেয় কাজটা তার জন্য কতটা উপযোগী? কিন্তু সেরকম কিছু আমার বেলায় হয়ে ওঠেনি।

তাই নিজের কর্ম ও বিবেকের সাথে প্রতিনিয়ত দ্বন্দ্ব চলছে...
সর্বশেষ এডিট : ১৭ ই জুলাই, ২০১৮ সকাল ৮:৫৩
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গণজাগরণের ১৩ পেরিয়ে আজও অনিশ্চিত বাংলাদেশ ‼️ প্রজন্মের ভুল পথে চলা .....!

লিখেছেন ক্লোন রাফা, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:৪৫


গণজাগরণ মঞ্চের শুরুটা খুবই অকল্পনীয় ছিল/ ব্লগারদের অতি ক্ষুদ্র একটি অংশ হঠাৎ করেই ডাক দিয়েছিলো। মহান মুক্তিযুদ্ধের শহীদদের বিচার সঠিকভাবে বাস্তবায়ন করা সংকটের কারণেই ছিলো এই জাগরণ।আমারও সৌভাগ্য... ...বাকিটুকু পড়ুন

জামাত কি আদতেই বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে?

লিখেছেন এমএলজি, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:৫৯

স্পষ্টতঃই, আসন্ন নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি এবং জামাত। দুই পক্ষের কর্মীরা মাঠ পর্যায়ে যেমন সক্রিয়, একইভাবে ফেইসবুকেও সরব।

বিএনপি'র কিছু কর্মী বলছে, জামাত যেহেতু ১৯৭১-এ স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাই,... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ্‌কে কীভাবে দেখা যায়?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

যে কোন কিছু দেখতে হলে, তিনটি জিনিসের সমন্বয় লাগে। সেই জিনিসগুলো হচ্ছে - মন, চোখ এবং পরিবেশ। এই তিন জিনিসের কোন একটি অকেজো হয়ে গেলে, আমরা দেখতে পারি না। চিন্তা... ...বাকিটুকু পড়ুন

শতরুপা

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৫২

তুমি কি কোন স্বপ্ন রাজ্যের পরী?
কিভাবে উড়ো নির্মল বাতাসে?
ঢেড়স ফুলের মতো আখি মেলো-
কন্ঠে মিষ্টি ঝড়াও অহরহ,
কি অপরুপ মেঘকালো চুল!
কেন ছুঁয়ে যাও শ্রীহীন আমাকে?
ভেবে যাই, ভেবে যাই, ভেবে যাই।
তুমি কি কোন... ...বাকিটুকু পড়ুন

ভূমি-দেবতা

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৪৩


জমিজমা নিয়ে দ্বন্দ্বে ভাইয়ে ভাইয়ে
মারামারি-কাটাকাটি-খুনোখুনি হয়;
শুধু কি তাই? নিজের বোনকে ঠকিয়ে
পৈতৃক সম্পত্তি নিজ নামে করে লয়।
অন্যদের জমির আইল কেটে নিয়ে
নিজেরটুকু প্রশস্ত সময় সময়;
অন্যদের বাড়ি কব্জা- তাদের হটিয়ে
সেখানে বানায় নিজেদের... ...বাকিটুকু পড়ুন

×