দেশজুড়ে আজ অনেক খুনী
১৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কেউ করিছে ছুরি মেরে
কেউবা ছুঁড়ে বোমা,
আক্রান্ত চিৎকার করে
কাতর স্বরে ও-মা।
কেউবা করে গুলি মেরে
বুলেট ফুটে ফশ,
কেউবা আবার হিসেব করে
কত্ত হল যশ।
কেউ করে খুন হুকুম দিয়ে
কেউবা করে পালন,
আমজনতা খুনী হবে
করে তাদের লালন।
পা চাঁটারা আলোয় বসে
হিসাব দিয়ে যায়,
কত্ত গেলো কত্ত এলো
কার কি আসে যায়।
আর যারা নেই খুনের সাথে
বিবেক করে খুন,
এড়িয়ে যাবার নেইতো উপায়
দোষ কি তবে গুণ।
দেশজুড়ে আজ অনেক খুনী
যত্ত বলি ভাই,
এড়িয়ে যেতে চাইলেও তো
কোন উপায় নাই।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক
অভাগীর সুর – পর্ব ১ প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু...
...বাকিটুকু পড়ুন
ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা-এস এম আজাদ রহমান
ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।
বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়...
...বাকিটুকু পড়ুন
উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯...
...বাকিটুকু পড়ুন
দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।...
...বাকিটুকু পড়ুন