মাধবী লতার মত তুমি এসেছিলে
আমার স্বপ্নগুলো জড়িয়ে,
দীন হীন হয়ে আমি ঘুরছিলাম যবে
আমার পথের দিশা হারিয়ে।
আমায় দেখালে তুমি নতুন স্বপন একে
স্বপ্নভাঙ্গার ক্ষত হটিয়ে,
দুঃখের প্রভাবটুকু নিংড়ে বাহির করে
সুখের আবেশটুকু জড়িয়ে।
আমায় শেখালে তুমি, নতুন করে বাঁচা
দুঃখ দুর্দশা ভুলিয়ে,
ধ্বংসস্তূপ ভেঙ্গে ভিত্তিও গড়া যায়
মায়ার পরশটুকু বুলিয়ে।
তারপর একদিন যখন দাঁড়িয়ে আমি
আমার হাতটি ক্ষণে বাড়িয়ে,
বিদায় বললে তুমি, অশ্রু গোপন করে
হাতটি আমার দিলে ফিরিয়ে।
বললে সিক্ত স্বরে এসেছিলাম আমি
তোমার হিম্মত দিতে ফিরিয়ে,
একটি কথা শুধু বলতে পারলাম আমি
হবেনা তা তোমায় এড়িয়ে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



