আল্লাহ্র সৃষ্টিতে যদি থাকে বিশ্বাস,
যদি ভাব সমীরণে নাও সবে নিঃশ্বাস।
এক আকাশ তলে সবে করো নিজ বিস্তার,
রাখো যদি বিশ্বাস পরকালে আস্থার।
এক নবী আহমদ মান যদি রাহবার,
আবুবকর ওসমান উমর আলী হায়দার।
ঈমানে আমলে যদি থাকে তব আস্থা,
বেচে নাও তবে কেন এই ভুল রাস্তা।
সৃষ্টিরে ভালবাস যদি চাও আল্লায়,
নত কর তব শির এক সেই স্রষ্টায়।
মিথ্যের পিছে কেন ছুটে চল হরদম,
সত্যের পথে চলা কেন এত দূর্গম।
অর্থের লোভে পড়ে কর হানাহানি সব,
দিনশেষে কোথা যাবে তোমার বিত্ত-বিভব।
ক্ষমতার বাহাদুরি থাকবেনা চিরদিন,
প্রাণবায়ু উড়ে গেলে তুমি তো মূল্যহীন।
একবার ভেবে দেখে সৎপথে চলতে,
আসল সত্যকথা একবার বলতে।
কমবেনা বেশি কিছু যাবেনা তো হারিয়ে,
নিস্তার মিলবে যে ইহকাল পেরিয়ে।
ভন্ডামি ছেড়ে যদি আস সোজা রাস্তায়,
না বিকায়ে নিজ মন এত বেশি সস্তায়।
যেদিন করবে তুমি ও জগতে প্রস্থান,
রেখে যাবে এ ধরায় তোমার অবস্থান।
প্রার্থনাঃ
কুহেলিকা ছেড়ে যেন তোমার পথ ধরে,
যেতে পারি পার হয়ে তোমার রহম পরে।
নিজ গুণে ক্ষমা কর গাফুর রাহীম,
ক্ষমা ও দয়ার তুমি সাগর অসীম।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



