স্বাধীনতার স্বপ্ন দেখেছি, দেখছি
স্বাধীনতার স্বপ্ন এখনো দেখি মা।
যেখানে পরাজিত শক্তি, পেট্রোলবোমা, ৫৭ ধারার দাপট চলে,
সেখানে নিজেকে স্বাধীন বলে বোকার রাজা।
" কালো রাতের " দুঃস্বপ্ন দেখে ঘুম ভাঙে,
ভয়ে ভয়ে তোমায় খুজি, খুজে পাই না ।
এভাবে বেচে থাকার চেয়ে,
মরে যাওয়া ঢের ভালো।
আমি মুক্তি চাই মা,
আমি স্বাধিনতা চাই।
তোমার তিরিশ লক্ষ সন্তানদের ডাকো,
আমার তিরিশ লক্ষ ভাই-বোনদের
ডাকো।
আমি ভয় পাচ্ছি মা, বুকে চেপে ধর,
আমি ভয় পাচ্ছি... তোমাকে হারানোর ভয়।
তোমাকে হারাতে চাই না মা।
মা শোন, এই মা,
তোমাকে অনেক অনেক ভালবাসি।
প্রমান ?!
সময় হলেই দেব মা,
প্রাণ হাতে নিয়ে অপেক্ষায় আছি।
সর্বশেষ এডিট : ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৪:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




