প্রিয় তুমি ,
সারাদিন হাড় ভাংগা খাটুনির পর তোমার মুখটা দেখে ক্লান্তিভাব দূর হয় আমার ।
সারাক্ষন তোমার সাথে থাকতে চাইলেও থাকতে পারি না । সারাদিন তুমিও অনেক কস্ট কর ।
তুমি ক্লান্ত , তোমার ঘুম দরকার । এই সময়টা আমাদের ।
রাত ডাকুক , আমি তোমার কাছে থাকব । তুমি ঘুমাও আমি তোমাকে দেখি ।
এই অন্ধকার ঘরে , ঝাপসা তোমাকে দেখার সুযোগ অনেকদিন পাইনা ।
ঘুমের ঘোরে যত খুশি বিরক্ত কর আপত্তি নাই ।
তবে শর্ত আছে , শুধু আমার হাত না , আমাকে জড়িয়ে ধরে ঘুমাতে হবে ।
ইতি
তোমার আপনি
সর্বশেষ এডিট : ০৩ রা অক্টোবর, ২০১৫ বিকাল ৪:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




