somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চকলেট

০৯ ই আগস্ট, ২০১৮ রাত ২:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


- তোমার মনে আছে? আমি রোজ বিকেল বেলা দাঁড়িয়ে থাকতাম ৩ নম্বর সাউথ স্ট্রিটে? তোমার বাপের বড় মেয়েটা তখন ফিরত কলেজ থেকে।
- মনে নেই।
- তা অবশ্য থাকারও কথা না। তুমি তখন অনেক ছোট। খুব দুষ্ট ছিলে। এখনো আছো?
- হু।
- তোমার বোনটার জন্য জন্য খুব পাগল ছিলাম, জানো! বয়সও ছিল কম।
- হু।
- তোমার মনে আছে? আমি তোমাকে চকলেট দিতাম খেতে, আর একটা করে চিঠি দিয়ে বলতাম, "খুকী, তোমার বোনকে চিঠিটা দাও দেখি".....হাসছ যে? খুব হাসি পাচ্ছে, না?
- কই? হাসছি না তো!
- তোমার অইটুকু মাথায় যে এতটা হিটলারী আঁটবে, আমি ভাবতেও পারিনি। এভাবে তিন দিন চিঠি দিলাম, তুমি প্রত্যেকবার চিঠি দিয়েছ তোমার ভাইয়ার হাতে।
- বেশ করেছি।
- আমার চকলেটগুলো তো ঠিকই খেলে, ফ্রীতে...তুমি হাসবে না একদম!
- আচ্ছা হাসব না।
- জানো, আমি ছেলে খারাপ ছিলাম না। আজেবাজে অভ্যাস ছিল না। পড়ালেখাতেও মন্দ না। বাবা-মার কাছে যখন যা চেয়েছি, তাই পেয়েছি। না পাওয়ার অভ্যাস আমার ছিল না। তোমার বোনকে চাওয়ায় তোমার ভাইয়া একদিন আমাকে খুব অপমান করলেন। সেদিন যত রাগ, সব হয়েছিল তোমার উপর। মনে হচ্ছিল চকলেটটাতে বিষ কেন মিশালাম না, তাতে তুমি মরতে, আমার শান্তি হতো।
- চকলেট আমার খুব প্রিয়, তাতে বিষ থাকলে তাই খেতাম।
- তাই? দেখা যাবে! কিন্তু তুমি এখন শোনো আমার কথা। তোমার বোনকে নিয়ে চিন্তা আমার তখনো যায়নি। আমি পড়তে যাই দূরে, ভাবলাম বড় কোনো জব পেলে, তোমার বোনকে বিয়ের প্রস্তাব দেব। কিন্তু এক শীতের ছুটিতে এসে দেখি তোমার বোনের বিয়ে।
- আহারে।
- হু। খুব মজা পাচ্ছো, না? আমি অবশ্য পড়া ছাড়িনি। পড়েছি, ভালো জবও পেয়েছি। পেলাম তোমাকেও!
- ইশ!
- ভাগ্যের সার্কাজম দেখো, তোমার বাবাই প্রস্তাব নিয়ে এলেন। আমি তো এক পায়ে খাড়া, এই সুযোগ কীভাবে মিস করি বলো। প্রতিশোধটা এবার কড়ায়গণ্ডায় নেব, বুঝলে?......আজব তো! এই মেয়ের হাসি তো থামেই না!
- আমি হাসবো!
- আচ্ছা হাসো। শেষ হাসি হেসে নাও শয়তান, শেষ হাসি হেসে নাও।
- চিঠিগুলো ভাইয়াকে না দিলে আমাকে পেতে? বলো!
- হাহাহাহা! আচ্ছা, খুকী, চকলেট খাবে? চিঠিও নাহয় দিলাম একটা, এটাও ভাইয়ার হাতে যাবে?
- না না! চকলেট এনেছ? দাও না!
- খুকী, এই নাও চিঠি, আর এই নাও চকলেট। এই চিঠিটা তোমার জন্য, বোনকে না দিলেও চলবে!
- তুমি সত্যিই চকলেট এনেছো?!
- জ্বী! তুমি আঙুলে মেখে চকলেট খাও, আমি দেখি....একী? এত হাসে কেন মেয়েটা?

"নতুন বৌ, বিষমাখা চকলেট খায় আঙুলে মেখে;
পাশে বসা সাইকোপ্যাথটা শান্ত চোখে দেখে।"
সর্বশেষ এডিট : ১৫ ই আগস্ট, ২০১৮ রাত ১২:২৮
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জিন্নাহকে আমরা আসলে কেন ভালোবাসি—জীবনাচারের জন্য, নাকি পাকিস্তানের জন্য?

লিখেছেন জুয়েল তাজিম, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৬

ইতিহাসের কিছু চরিত্রকে আমরা ভালোবাসি না তাঁদের পুরো জীবনকে বুঝে; বরং তাঁদের ঘিরে তৈরি হওয়া একটি রাজনৈতিক প্রতীকের জন্য। মুহাম্মদ আলী জিন্নাহ সম্ভবত তার সবচেয়ে বড় উদাহরণ।

জিন্নাহ ছিলেন নিঃসন্দেহে অসাধারণ... ...বাকিটুকু পড়ুন

অটো কে বন্ধ করা যাবে না।

লিখেছেন নাহল তরকারি, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১




অনেক দিন আগের কথা। ২০১৫ সালের ঘটনা। তখন আমি মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় থাকি এবং অনার্সে পড়াশোনা করি। পড়তাম পাশের উপজেলা সোনারগাঁওয়ের সোনারগাঁও সরকারি কলেজে। প্রতিদিন কলেজে যাতায়াতের প্রধান মাধ্যম ছিল... ...বাকিটুকু পড়ুন

পদ্মা ব্যারাজের ডিজাইনার : খাল বাবা স্বয়ং

লিখেছেন অপলক , ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৮

আসন্ন বিসিএস পরীক্ষার কমন প্রশ্ন ফাঁস করে দিলাম। পদ্মা ব্যারাজের ডিজাইনার মহাপ্রতিভাবান খাম্বা/খাল বাবা। তিনি HSC ডিগ্রীধারী হলেও তার প্রতিভা আকাশচুম্বী। রবিঠাকুর বা নজরুলের সাথে তার কোন তুলনা হয় না।... ...বাকিটুকু পড়ুন

ব্লগ ডেভেলপমেন্টে করণীয় কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৪৬



গত কয়েক বছর ধরে সামহোয়্যারইন ব্লগ সহ দেশের সকল পত্রিকা ও টিভি চ্যানলে রাজনৈতিক লেখা বেশি আসছে যা সকলের কাছে ভালো লাগার বিষয় না। রাজনীতি ভালো লাগবে শুধুমাত্র জেনজি’দের... ...বাকিটুকু পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই! আপনি কি মনে করেন?

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৪



বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে শিক্ষাগত যোগ্যতাবিহীন বা প্রাতিষ্ঠানিক শিক্ষাবঞ্চিত কোনো ব্যক্তির পক্ষে এককভাবে স্থানীয় সরকারকে প্রযুক্তিনির্ভর এবং 'স্মার্ট বাংলাদেশ' বা 'ডিজিটাল বাংলাদেশ'-এর লক্ষ্য অনুযায়ী আধুনিকায়নের দিকে এগিয়ে নেওয়া অত্যন্ত কঠিন ও... ...বাকিটুকু পড়ুন

×