কিনে দেব তোমায় একটা হীরের নাকফুল
২২ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বছর শেষে বাড়তি কিছু টাকা পাবার কথা আছে। সেই বাড়তি টাকা পেলেই…. তোমায় কিনে দেব একটা হীরের নাকফুল। এবারে কিনে দেবোই; করবোনা আর ভুল। এর মধ্যেই আমি ঘুরে এসেছি ‘ডায়মন্ড ওয়ারল্ড’ নামের সেই বিখ্যাত জুয়েলারির দোকানে। কতো কতো দামি দামি অলঙ্কার যে আছে সেখানে! আমিতো অন্য কিছুই কিনব না, শুধু একটা নাকফুলের শখ যে তোমার। কতোইবা দাম হবে তার? সে কি আরো বেশি দামি? যে তোমার ভালোবাসার? কোনো টালবাহানা করবোনা আর। কতোদিন ধরে তুমি বলছো আমায়….. বহুদিনের একটা শখ তোমার! মনে রেখ, সেই শখ পূরণ যে হবেই এবার। এমনিতেই ভেঙ্গে গেছে সেই কবে দেয়া বন্ধন স্মারক। তারপর কেঁটে গেছে দেড়যুগ! মনে পড়েনা কিনে দিয়েছিলাম কিনা….., কিম্বা দেবার কোনো ছিলনা সুজুগ। এবারে আর অন্যথা হবেনা। যদিও আমার অপরাগতার কথা.. টালবাহানা আর ছলচাতুরির কথা আছে তোমার ভালোই জানা।
সর্বশেষ এডিট : ২২ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গ্রেট মাদ্রাজ ফ্যামিন যখন অনুপ্রেরণার উৎসএকদিন আমাদের সবার প্রিয় সংসদ সদস্য আমির হামজা ওয়াজে বেশ গরম গরম কথা বলছিলেন। মহান আল্লাহ তায়ালার সৃষ্টির সৌন্দর্য ব্যাখ্যা করতে গিয়ে হঠাৎ রাশমিকা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮

কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের প্রতিটি অঞ্চলে এমন কিছু নির্দিষ্ট ফল, ফসল বা মৎস্য সম্পদ প্রাকৃতিকভাবে উৎপাদিত হয়, যা শুধু স্থানীয় চাহিদা মেটায় না, বরং পুরো অঞ্চলের অর্থনীতিতে জোরালো প্রভাব ফেলে।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০

শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র...
...বাকিটুকু পড়ুন

সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭
...বাকিটুকু পড়ুন