পরীক্ষা আসছে চলে পড়াশুনা প্রতিদিন
শেষ হলেই শুরু হবে আমার খুশির দিন
ঘুরতে যাব নানা বাড়ি বাদ দিয়ে সব কোচিং
সবুজ ঘাসে বিকেল রোদে নাচবো তিড়িং বিড়িং
যে ময়না কথা কয়না তাকে শেখাবো বুলি
নানি আমার বসবে খুলে গল্প ভরা ঝুলি
সকাল বেলা ভাঙবে ঘুম মোরগের ডাকে
পাকা ফল থাকবে ঝুলে গাছের শাঁখে শাঁখে
আম খাব জাম খাব খাব বাতাবি লেবু
সকাল বিকাল বাজাব আমি আম আটির ভেঁপু
নীল আকাশে উড়াবে ঘুরি রঙ বেরং এর বেশে
উড়তে উড়তে হারিয়ে যাবে সাদা মেঘের দেশে
কত কিছু করব আমি রেখেছি সব ভেবে
খুশিতে হব মত্ত যেদিন পরীক্ষা শেষ হবে
চিরদিনের নয়তো এযে ক্ষণিকের আনন্দ
ব্যস্ততার এই জীবনে তাই বা কি মন্দ
কদিন ঘুরেই আসব ফিরে নিজের এই শহরে
ভাঙবে আমার আবার ঘুম কাক ডাকা ভোরে ।
সর্বশেষ এডিট : ১৪ ই আগস্ট, ২০১৬ রাত ১০:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



