somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার নানা ভাই

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

খুব ছোটবেলায় বেশ রোগা ছিলাম।আমার পেট না কি ফুটবলের মতো হয়ে থাকতো সবসময়য়,শুধু নাকি পেটের ব্যাথায় চীৎকার করতাম ,রাতের বেলায় না কি প্রায়ই চীৎকারে সবার ঘুম ভেঙে যেত। বয়স হবার পর দাদীর কাছে শুনেছি,এমন কোন ডাক্তার কবিরাজ বাকী ছিলোনা আমাদের মফস্বল শহরে যার কাছে আমাকে নিয়ে যাওয়া হয়নি।আমার জন্মের কিছুদিন আগেই বাবা বিদেশে(দালালের মাধ্যমে) গিয়েছিলেন, সেখানে খুব ঝামেলায় পড়েছিলেন তাঁর উপর সংসারে খুব অভাব ছিল। আমার দাদি বলতেন-"তোর পিছে অনেক কষ্ট গেছে আমাদের, আজকে এই কবিরাজতো কাল আরেক কবিরাজের কাছে নিয়ে যেতে হত।তারপরও তোর অবস্থার যখন কোন উন্নতি হচ্ছিল না তখন তোর নানা এগিয়ে আসলেন,তিনি একের পর এক ডাক্তারের কাছে নিয়ে যেতে লাগলেন।তোর পিছে তোর নানা যেই পরিমাণ টাকা খরচ করেছে তা মানুষ নিজের ছেলের জন্যও করেনা।" এছাড়া বয়স হবার পর থেকেই দেখেছি ,সংসারে যখনেই খুব অভাব অনটন দেখা দিয়েছে তখনই নানা ভাই বেরাতে এসে চুপিচুপি আম্মার কাছে কিছু টাকা দিয়ে যেতেন যদিও তখন তাঁর নিজের সংসারেও খুব অভাব ছিল।এই মানুষটা বৃদ্ধ হবার পরেও গ্রাম থেকে যখন আমাদের বাসায় আসতেন তখন দুই হাতে করে পিঠা,গুর,আম নিয়ে আসতেন গ্রাম।আম্মা গামছা দিয়ে ঘাম মুছে দিতেদিতে কড়া গলায় বলতেন-"বাবা, আপনে নিজেই আসতে পারেননা অসুস্থ শরীর নিয়ে,এগুলো আনার কি দরকার?" কিন্তু নানা ভাই কথা শুনতেন না, উনি এই অভ্যেসটা অসুস্থ হওয়ার কিছুদিন আগ পর্যন্ত কণ্টিনিউ করেছিলেন।এরপর একদিন হঠাৎ করেই বাসায় খবর আসলো, নানা ভাই ব্রেন স্ট্রোক করেছেন। এরপর আর নানা ভাই সুস্থ হলেন না। আমরা নানা ভাইকে খুব ভয় করতাম,খুব মিশুক ছিলেন না কিন্তু নিজের কর্তব্যটা সবসময়য় পালন করে যেতেন। ভালোবাসতেন সবাইকে কিন্তু প্রকাশ করতেন না। আমরা বেড়াতে গেলেই উনি খাবার সময় ইংলিশ জিজ্ঞেস করতেন বিভিন্ন শব্দ ও বাক্যের কিন্তু আমি পারতাম না বেশির ভাগ ক্ষেত্রে তাই ভয় পেতাম। একবার আমার পড়াশুনা বন্ধ হয়ে যায় অভাবের কারনে তখন তিনি ঢাকা গিয়ে আমাকে নিয়ে এসে গ্রামে স্কুলে ভর্তি করিয়ে দেন,মোট কথা আমার জীবনে নানা ভাইয়ের অবদান খুব বেশী।নানভাই যখন পুরোপুরি শয্যাশায়ী হলেন,তখন তিনি হয়ে উঠলেন সবার কাছে বোঝা। কথা বলার কাউকে পেতেন না ,কেউ তাঁর কাছে যেতনা ,সারদিন বারন্দার বিছানায় শুয়ে থাকতেন।একদিন বাড়িতে গেলে নানা ভাই আমার হাতদুটো ধরে কেঁদে বলেছিলেন"ভাই কেউ আমার কাছে আসে না ,একটা কথা বলার কাউকে পাই না,তুই একটু আমার পাশে বস।" খুব কষ্ট হয়েছিলো শুনে। কিন্তু এরপর আমারও খুব একটা বসা হতোনা ওনার কাছে যেই কয়দিন ছিলাম,তখন বয়স কম ছিল,গ্রামের বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে যেতাম।আমি ঢাকা ফিরে আসার ১বছর পর নানা ভাই মারা যান, আমি তখন সিলেটে আমার ভার্সিটির পরীক্ষা চলে। জানাজাতেও যেতে পারি নাই,কেন জানি খুব কষ্টও হয় নি তখন নানা ভাইয়ের জন্য,দুইদিন পর পিকনিকেও গিয়েছিলাম।আজ ৩ বছর হয়ে গেছে উনি চলে গেছেন।এখন মাঝে মধ্যেই ওনার কথা ভাবনায় আসে ,উনি যেন ফিসফিস করে বলছেন "কেউ আমার সাথে কথা বলে না, ভাই তুই আমার পাশে একটু বস খুব একা লাগে"। খুব অপরাধ বোধ হয় ......... নানা ভাই বলে ডেকে হাতটা ধরে খুব কাঁদতে ইচ্ছে হয়। মাফ করে দিয়ো নানা ভাই,আমি খুব অকৃতজ্ঞ।
সর্বশেষ এডিট : ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৫
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জীবননগর

লিখেছেন রাজীব নুর, ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১



গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:২৬

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।



বাংলাদেশে যদি একটি শক্তিশালী ভূমিকম্প বা বড় ধরনের নগর দুর্যোগ আঘাত হানে, তাহলে দেশটি নেপালের অভিজ্ঞতার চেয়েও বহুগুণ ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।... ...বাকিটুকু পড়ুন

চাকরির বন্যা আসার আগেই চাকরির বাজারে খরা!

লিখেছেন মাথা পাগলা, ২৯ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬



জুলাইয়ের পর বলা হয়েছিল দেশে নাকি চাকরির বন্যা বয়ে যাবে। অর্থনীতি ঘুরে দাড়াবে, ২০৩০ সালের মধ্যে আমরা অর্থনীতিতে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামকে ছাড়িয়ে যাবো। ট্রিলিয়ন ডলারের অর্থনীতিও হবে।

দেশে এমনিতেই কর্মসংস্থানের অবস্থা... ...বাকিটুকু পড়ুন

আমরা কি তাহলে গুহা যুগে ফেরত যাচ্ছি?

লিখেছেন জ্যাক স্মিথ, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫০



বিশ্ব যেখানে উন্নতির প্রতিযোগিতা করছে, কীভাবে জীবনমান আরও উন্নত এবং সহজ করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে আর আমরা ঠিক তার উল্টো পথে হাঁটছি। চারদিকে ভয়াবহ অবস্থা!! চাঁদাবাজি, খুন,... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

×