অবশেষে, অনেকদিন পর করলাম। আমিতো রীতিমতো ভয়ই পাচ্ছিলাম। চিল্লাচিল্লি করে আবার কেলেঙ্কারি না হয়। যখন আমার কাপড় খুলতে শুরু করলাম উত্তেজনায় বুকটা ধকধক করছিলো, কাঁপছিলামও। আসলেই আমার একবার দরকার, খুব দরকার। নিজের শরীরের চাহিদাই আমাকে ঠেলে দিচ্ছিল তোমার দিকে। অনেকদিন হয়না! কিন্তু তুমি এমন স্থির আছ কেমন করে বুঝতে পারলাম নয়া। এদিকে কোন অজানা আতঙ্কে যেন আমার গলা শুকিয়ে গেছে।
একপা একপা করে তোমার কাছে গেলাম। শরীর টানটান হয়ে আছে। তুমি আমার সামনে, উন্মুক্ত। আস্তে একটু ঝুঁকে পরে ডানহাতটা বাড়িয়ে দিলাম। তোমার স্পর্শ পাওয়া মাত্রই যেন শরীরে আর একবার কাঁপুনি দিয়ে গেলো। তোমার দেহটাও যেন দুলে উঠল। স্থির থাকতে পারলাম না। অন্য হাতটাও বাড়িয়ে দিলাম। নিজেকে মাসুদ রানা মনে হচ্ছে, শিরদাঁড়া বেয়ে যেন একটা শীতল স্রোত চলে গেলো। তোমারও যেন বাধন ছিঁড়েছে, অদ্ভুত উদ্দামতা তোমাতে ভর করেছে। একটু আগের দৃঢ়তা হঠাৎ যেন হারিয়ে ফেললে।
এদিকে দুহাতে আমি যেন তোমার উষ্ণতা মেপে চলেছি। তোমার স্পর্শ আমার হাতগুলোকে অবশ করে দিচ্ছে। হাতদুটো স্থান বদল করল, ঠিক তাদের যেখানে থাকা উচিত। হঠাৎ মনে একটা চিন্তা খেলে গেলো, প্যাকেটটা তো আনা হয়নি! হোক তবুও, এখনই, হ্যাঁ এখনই, অন্তত একবার চাই আমি। তোমারও যেন তর সয়চেনা। আমার চোয়াল শক্ত হয়ে এলো, শরীরটা ধনুকের মত বেঁকে আছে...... ......
আমি মনে রাখব কি করে তুমি আমার সব অস্তিত্বকে ছুঁয়ে গিয়েছিলে। আমার স্পর্শে তোমার গলে গলে যাবার দৃশ্যও আমার মনে থাকবে বহুদিন। কিন্তু, ধুসশালা সাবানইতো নিতে ভুলে গেছিলাম। আবার মনে হয় দুদিন পর গোসল করা লাগবে। ১৬ লিটারের বালতির পানিই তো শেষ করতে পারলাম না। ধ্যাত!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



