somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

টাকা দিয়ে শরীরের সুখ কেনা যায়, মনের সুখ না।

২৪ শে মে, ২০২১ রাত ২:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

'মেয়ের বাবার অনেক টাকা। এই মেয়েকেই বিয়ে করো।'
'ছেলের অনেক টাকা। এখানে বিয়ে দিলে মেয়ে সুখে শান্তিতে থাকবে'।
বহুল প্রচলিত ধারণা এই দুইটি বাক্য। আচ্ছা টাকার সাথে সুখ - শান্তির যোগসূত্র'টা কোথায়? যদি টাকা থাকলেই দাম্পত্য জীবন সুখের হতো, তবে বিশ্বের শীর্ষস্থানীয় ধনী বিল গেটসের বিবাহবিচ্ছেদ কেন হলো? সেটাও ২৭ বছর পর!



ইন্টারমিডিয়েট শেষ করা যে মেয়ের সিক্স পাশ বিদেশি পয়সাওয়ালা ছেলের সাথে বিয়ে হয়, তার স্বর্ণ গয়নার অভাব হয়না। কিন্তু কখনো জিজ্ঞেস করেছেন সে সুখী কিনা? কখনো জানতে চেয়েছেন তাদের মাঝে আন্ডারস্ট্যান্ডিং আছে কিনা? তার স্বামী কি তার বন্ধু কিনা?
একটা সম্পর্ক তৈরি করা যত সোজা, একে টিকিয়ে রাখা তারচেয়ে ঢের কঠিন। আর এই টিকিয়ে রাখার উপাদান হিসেবে 'অর্থ' কোনকালেই ছিল না। সম্পর্ককে যত্ন করতে হয়। কিছুদিন যত্ন করে তারপর অনাদরে ফেলে রাখলে সেখানে ধূলোর স্তর পড়ে। একটা সময়ে ধূলোর দাগ বসে যায়।
এই যত্নটা কখনোই টাকা দিয়ে স্বর্ণ-গয়না, দামি পোষাক, ভালো খাবার, দামি গাড়ি এসব কিনে হয়না। আবার শুধু প্রেম দিয়েও হয়না।
সম্পর্কের জন্য প্রেম বা অর্থ এই দুটোর চেয়েও বেশি জরুরি অনেক কিছু আছে।
একটা সম্পর্ক তখন সুন্দর হয় যখন সেখানে দুইজনের চিন্তাভাবনার মিল থাকে, একে অপরকে বুঝতে পারে, একজন আরেকজনকে সম্মান করে, দুইজনের নীতিগত দিক এক হয়, কেউ কাউকে মিথ্যা বলেনা, অন্যের যত্ন নেয়, খেয়াল রাখে, একজন আরেকজনের কাছে কথা লুকোয় না; বরং সবকিছু শেয়ার করে, একে অপরের জন্য স্ট্যান্ড নেয়, চারিত্রিক সততা ধরে রাখে এবং ভালোবাসাটা একে অপরের কাছে প্রকাশ করে।
এসবকিছু থাকলে স্বামী-স্ত্রীর মাঝে প্রেমটা হয়েই যায়। প্রেম বা ভালোবাসা এসবেরই সংমিশ্রণ।
কিন্তু এসব বাদ দিয়ে শুধু টাকা থাকলে, একে অপরের সাথে তো থাকে তবে সেটা আত্মিকভাবে না। সেখানে কেউ কারো বন্ধু হয়না। একজন আরেকজনের কাছে মানসিক শান্তিটা খুঁজে পায়না। 'টাকা আছে বিধায় ভালো থাকবে' ভেবে শুরু করা বৈবাহিক সম্পর্কগুলোয় একজন আরেকজনকে কিছু বলার আগে দশবার ভাবা লাগে যে অসন্তুষ্ট হয়ে ভরণপোষণের খরচ দেওয়া বন্ধ করে দেয় কিনা।
টাকা দিয়ে শরীরের সুখ (খাদ্য, পোষাক) কেনা যায়, মনের সুখ না।
তাই কারো টাকা আছে মানেই সে শান্তিতে আছে এমনটা ভাববেন না এবং টাকা থাকার পরেও বিচ্ছেদ কেন হলো, সেটা ভেবেও অবাক হবেন না।
সুখ ও শান্তি, দুটো আলাদা জিনিস। 'শান্তি' জিনিসটাই আত্মিক বিষয় যেখানে টাকার সাথে কোন লেনদেন নেই।

Tahmina Trisha
WFH Foundation
সর্বশেষ এডিট : ২৪ শে মে, ২০২১ রাত ২:৫৫
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাতৃভূমিকে ছোট করে প্রতিবেশী দেশকে মহান দেখানোর উদ্দেশ্য কি?

লিখেছেন ভুয়া মফিজ, ০৮ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:২১



বহুদিন ব্লগে ঘোরাঘুরি করা হয় না। গত সপ্তাহে কি মনে হলো, ভাবলাম একটু ঘোরাঘুরি করি। তো ঘুরতে ঘুরতে কিছু পোষ্ট পড়লাম; কিছু মন্তব্যও নজরে আসলো, বিশেষভাবে দুইটা মন্তব্য।... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ নিত্য তোমার অন্বেষণে

লিখেছেন খায়রুল আহসান, ০৮ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:২২

জানি,
তুমি ছড়িয়ে আছো চতুর্দিকেই,
তবুও,
মন খারাপে তাকাই আমি আকাশপানেই
দিনে তাকাই, রাতেও তাকাই,
আলোয় তাকাই , কালোয় তাকাই,
তাকাই মানে তোমায় খুঁজি,
খুঁজতে খুঁজতে চোখ বুঁজি।... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯৩

লিখেছেন রাজীব নুর, ০৮ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৫০



আর্জেন্টিনা দুই গোল খেয়ে গেছে!
মেসি পেনাল্টি মিস করেছে। এদিকে খেলা অর্ধেক শেষ। তখনও আমি বলেছি, আর্জেন্টিনা জিতবে। কোনো চিন্তা নাই। প্যারা নাই। চিল। হ্যা আমার কথাই সত্য হয়েছে। আর্জেন্টিনা... ...বাকিটুকু পড়ুন

এদেরকে না রুখলে চড়া মূল্য দিতে হবে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৮ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৬



মাহবুব আজিজ, আনিস আলমগীর, সোমা ইসলাম, শাওন, মঞ্জুরুল পান্না, শম্পা রেজা, কালচারাল ফ্যাসিস্ট ফরিদুর রেজা শাইখ সিরাজ এদেরকে এখনই বন্ধ করতে হবে না হলে বাংলাদেশকে চড়া মূল্য দিতে হবে।... ...বাকিটুকু পড়ুন

সব দোষ গাজী সাহেবের!

লিখেছেন মাথা পাগলা, ০৯ ই জুলাই, ২০২৬ রাত ২:৫৩



ধরেন, এখন আওয়ামী লীগ ক্ষমতায় আছে। শেখ হাসিনা সংসদ ভবনের সামনে ভারতের স্বাধীনতা দিবস জাঁকজমক করে পালন করলেন। ভারতের শীর্ষ নেতা এলেন, ভারতের পতাকা উড়ল...

এখন চুপ করে থাকা পাকিস্থানপন্থীরা... ...বাকিটুকু পড়ুন

×