কেউ হারিয়ে গেলে কি করবেন?
৩০ শে এপ্রিল, ২০০৬ সকাল ৭:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মানুষ নিখোঁজ হলে
মানুষ নিখোঁজ হলে প্রাথমিক কাজটি হবে পুলিশকে জানানো। অর্থাৎ কোনো ব্যক্তি হারিয়ে গেলে প্রথমে তার এককপি ছবি এবং নাম, ঠিকানা, বয়স উল্লেখ করে নিকটস্থ থানায় জিডি করতে হবে। সেই সঙ্গে পুলিশ কন্ট্রোল রুমেও জানিয়ে দিতে হবে। তখন পুলিশ কন্ট্রোল রুম অন্যান্য থানায় জানিয়ে দেবে। এরপর শুরু হবে অনুসন্ধানের কাজ। অনুসন্ধান করে তাকে পাওয়া গেলে শনাক্ত করে আপনার কাছে পেঁৗছে দেওয়া হবে। এছাড়াও রয়েছে বেতারে বিনামূল্যে নিখোঁজ সংবাদ দেওয়ার সুযোগ। বাংলাদেশ বেতার দুপুর 12টা 10 মিনিটে বিভিন্ন জায়গা থেকে নিখোঁজ হওয়া ছেলেমেয়েদের নিয়ে নিখোঁজ সংবাদ প্রচার করে থাকে।
এই কাজটি করতে গেলে প্রথমে বাংলাদেশ বেতার থেকে নিখোঁজ সংবাদ ফরম সংগ্রহ করতে হবে। ফরমটি বিনামূল্যে দেওয়া হয়। এই ফরমটি পূরণ করে তার সঙ্গে থানার জিডি কপি ও অন্যান্য কাগজপত্র জমা দিতে হবে। জমা দেওয়ার কয়েকদিনের মধ্যে নিখোঁজ সংবাদটি প্রচার হয়ে থাকে। যোগাযোগ বাংলাদেশ বেতার, শেরেবাংলা নগর, ঢাকা। ফোন-8128244-9। এছাড়াও পত্রিকায় বিজ্ঞাপন কিংবা বিজ্ঞপ্তি আকারে সংবাদ প্রচার করতে পারেন।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গোকুলে বাড়িছে সেপরিস্থিতি যতই ঘোলাটে হচ্ছে, ততই স্পষ্ট হয়ে উঠছে- ক্ষমতার অন্দরমহলে অস্বস্তি বাড়ছে। একের পর এক বক্তব্য, ভিডিওবার্তা, ব্যাখ্যা-বিশ্লেষণ দেখে মানুষের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগছে- এত অস্থিরতার কারণ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ইসিয়াক, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫৪

আমাদের পরিবারে সাব্বির নামটা উচ্চারণ করা নিষিদ্ধ । সাব্বির ভাইয়া আব্বুর প্রথম সংসারের একমাত্র সন্তান আর আমরা দুই ভাই -বোন তার দ্বিতীয় সংসারের।
সাব্বির ভাইয়ার মা...
...বাকিটুকু পড়ুনএকটি ১২ ঘণ্টার প্যারোল, একটি শেষ বিদায় এবং ক্ষমতার অনিত্যতার নির্মম শিক্ষা
“পুলিশ ভাই, আমাকে তো এখনই নিয়ে যাবেন, আমি দুই মিনিট ফ্যামিলির সঙ্গে কথা বলি?”
কারাগার থেকে বের হওয়ার সময় ডা.... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ৯:৪২
একটা ছোট নৌকা পাল তুলে পাড়ি দিচ্ছে-
অনন্ত নক্ষত্রবীথি।
পেরিয়ে যাচ্ছে- গ্রহ নক্ষত্র, মহাজাগতিক উল্কা।
দূরে কোথাও সংঘর্ষ হচ্ছে।
ধীর, অতি ধীর তার গতি। নৌকায় কয়েকজন মানুষ!
একটি শিশু,... ...বাকিটুকু পড়ুন

পড়ালেখার গুরুত্ব কি, আর কেনো পড়ালেখা করতে হবে? আমার মনে হয় উত্তর সকলের কম বেশি জানা আছে। কিন্তু আমরা বাস্তবে কি করছি? আমাদের দেশে মনে হয় ছাত্রছাত্রীদের পড়ালেখার আর...
...বাকিটুকু পড়ুন