somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পাঠ্যবইয়ের দাম বাড়ছে না

০১ লা মে, ২০০৬ সকাল ৮:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কাগজের দাম দ্রুত হারে বাড়লেও আগামী শিক্ষাবর্ষে মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকের দাম বাড়ানো হচ্ছে না। চলতি শিক্ষাবর্ষের মতো আগামী শিক্ষাবর্ষেও পাঠ্যবইয়ের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে বহুল আলোচিত একমুখী শিক্ষাপদ্ধতি চালুর বিষয়ে সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্তে পেঁৗছাতে পারেনি সরকার। গতকাল মন্ত্রণালয়ে আগামী শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত মাধ্যমিক স্তরের 60টি পাঠ্যবইয়ের দাম নির্ধারণী সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়।
সভাসূত্রে জানা যায়, বইয়ের দাম বাড়ানো না হলেও এনসিটিবিকে বইয়ের উৎপাদন মূল্য পর্যালোচনা করে রিপোর্ট দিতে বলা হয়েছে। জানা গেছে, এরই মধ্যে আগামী শিক্ষাবর্ষের জন্য এনসিটিবি প্রাথমিক ও এবতেদায়ি স্তরের বই ছাপানোর কাজে দরপত্র আহ্বান করেছে।
এদিকে একমুখী শিক্ষাপদ্ধতি চালুর বিষয়ে স্পষ্ট কিছু বলছেন না শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুক। সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বার বার শুধু বলছেন, এ বিষয়ে মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ পর্যালোচনা করা হচ্ছে।
প্রসঙ্গত, গত বছরের 8 ডিসেম্বর মন্ত্রিসভার বৈঠকে এক বছরের জন্য নতুন শিক্ষাপদ্ধতি প্রবর্তনের সিদ্ধান্ত স্থগিত করা হয়। স্পর্শকাতর এ বিষয়ে সরকারের শীর্ষ নীতিনির্ধারকদের পক্ষ থেকে স্পষ্ট কোনো নির্দেশনা না পাওয়ায় বর্তমানে রাজনৈতিক সিদ্ধান্তহীনতায় ভুগছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী 31 ডিসেম্বর স্থগিতাদেশ বাতিল হওয়ার সিদ্ধান্ত থাকলেও মন্ত্রণালয় বলছে, নতুন সিদ্ধান্ত নিতে হলে বিষয়টি আবার মন্ত্রিসভার বৈঠকে পাঠাতে হবে।
এদিকে, বই ছাপানোর বিষয়ে এনসিটিবির চেয়ারম্যান ড. গাজী মো. আহসানুল কবীর বলেন, একমুখী শিক্ষাপদ্ধতি চালু হোক বা না হোক মন্ত্রণালয়কে এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

‘স্বর্ণামতি সেতু’ থেকে

লিখেছেন খায়রুল আহসান, ৩০ শে জুন, ২০২৬ রাত ১১:৫৯



আমাদের গ্রামের পাশ দিয়ে একটা নদী বয়ে গেছে। তার একটা আদুরে নাম আছে, ‘স্বর্ণামতি’। কে, কবে, কেন নদীটির এ নাম দিয়েছে, তা আমার অজানা। তবে নামটি আমার খুবই প্রিয়। এক... ...বাকিটুকু পড়ুন

ষড়যন্ত্রঋতু

লিখেছেন তানভীর রাতুল, ০১ লা জুলাই, ২০২৬ রাত ১২:২৯

বাংলাদেশের রাজনীতিতে সারাবছরই ঐক্যের ঋতু, এখানে রাজনীতিতে শত্রু না থাকলে মিত্র টেকে না। যতদিন হাসিনা ছিল, স্বাধীনতাবিরোধীরা ছিল একটি সুখী পরিবার। বাম জানত ডানকে ঘৃণা করতে হয়, কিন্তু আপাতত স্থগিত।... ...বাকিটুকু পড়ুন

আমার পছন্দের বাংলা গানগুলো

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০১ লা জুলাই, ২০২৬ রাত ১:১১


অনেকদিনের ইচ্ছে পছন্দের বেশকিছু গান নিয়ে একটা পোস্ট দেব। দেওয়া হয়নি, কারণ, বিষয়টা সময়সাপেক্ষ। আজ হুট করে বসেই পড়লাম। রবীন্দ্র সঙ্গীত, নজরুলগীতি, লালনগীতিসহ নানান ধরনের গানের একটা তালিকা করছি,... ...বাকিটুকু পড়ুন

আমি টুপ করে চলে আসবো

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০১ লা জুলাই, ২০২৬ সকাল ১১:১৯


আমি হাসিনা। আমি আমার স্বামী ওয়াজেদ মিয়াকে কোনদিন স্বামীর মর্যাদা দেইনি। সে জ্ঞানী হলেও আমি সবসময় তাকে বাসার কাজের লোকের চেয়ে বেশি কিছু মনে করিনি। আমি সবসময় মৃণাল কান্তি... ...বাকিটুকু পড়ুন

রুবা

লিখেছেন রানার ব্লগ, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৩:২৮




রুবার সাথে আমার বিয়েটা ওঠ ছেড়ি তোর বিয়ের মতোই হয়েছে । একদম সাধারন কোনরকম অনুষ্ঠান নাই । সেইদিন অফিসে অনেক কাজ ছিলো । চোখে তারা ফারা দেখছিলাম । বসের... ...বাকিটুকু পড়ুন

×