সর্বশেষ এডিট : ০১ লা মে, ২০০৬ সকাল ১১:৩৩
আওয়ামী লীগ অভিমান করেছে: মুজাহিদ
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদ বলেছেন, সংস্কার প্রস্তাব নিয়ে সংলাপে জামায়াতকে মেনে না নেয়ার বিষয়টি আওয়ামী লীগের অভিমানপ্রসূত এবং তা বিএনপির সঙ্গে জোটে যাওয়ার কারণেই সৃষ্টি হয়েছে। তিনি বলেন, অভিমান দীর্ঘদিন রাখা ঠিক না। জামায়াত নেতা গতকাল আমাদের সময়কে সংলাপ প্রশ্নে দলটির অবস্থান ও দৃষ্টিভঙ্গি নিয়ে বলেন, তত্ত্বাবধায়ক সরকার গঠন ও সংসদীয় গণতন্ত্র চালুর ব্যাপারে আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামী ইতিহাস সৃষ্টি করেছে। অথচ আওয়ামী লীগের সৃষ্ট ইতিহাস দলটি নিজেই অস্বীকার করে সংলাপে বসতে জামায়াতের বিরোধিতা করছে। মুজাহিদ মনে করেন, তত্ত্বাবধায়ক সরকার সংস্কার সকল দলের কাছে গ্রহণযোগ্য করতে বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনার প্রস্তাব থেকে আওয়ামী লীগের বর্তমান অবস্থান সাংঘর্ষিক। আওয়ামী লীগের দাবি অনুযায়ী ঐ সংস্কার দেশের সকল মানুষের কাছে গ্রহণযোগ্য হতে হলে এ জন্য গণভোট প্রয়োজন। জামায়াত নেতাদের সঙ্গে কথা বলা আর বাংলাভাই বা শায়খ আব্দুর রহমানের সঙ্গে কথা বলা একই কথা, বিরোধীদলীয় নেতাদের এ অভিযোগ নাকচ করে মুজাহিদ বলেন, এসব হালকা ও দায়িত্বহীন কথা। কারণ জামায়াতের সঙ্গে একত্রে বসে আওয়ামী লীগ শুধু রাজনৈতিক আলোচনাই করেনি, আন্দোলনও করেছে। কিন' স্বাধীনতাবিরোধী, যুদ্ধাপরাধী ও সাম্প্রদায়িক অবস্থানের কারণেই বিরোধী দল জামায়াতের সঙ্গে আলোচনায় বসতে চাচ্ছে না এ প্রশ্নের জবাবে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, সংসদীয় গণতন্ত্র চালুর ব্যাপারে যে সফলতা এসেছে, জামায়াতের পক্ষ থেকে সেক্ষেত্রে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে আমি সেতুবন্ধনের কাজ করেছি। বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনা এ সফলতার জন্য একাধিকবার শুধু প্রশংসাই নয়, ধন্যবাদও জানিয়েছেন। আসলে জামায়াতের বিরোধিতা করা হচ্ছে 4 দলীয় জোট ভাঙতে এবং দেশের ভেতর একটা ঘোলাটে পরিবেশ সৃষ্টি করতে। আওয়ামী লীগের জামায়াত বিরোধিতা কিভাবে মোকাবিলা করবেন জানতে চাইলে আলী আহসান মুহাম্মদ মুজাহিদ বলেন, আওয়ামী লীগের অপরাজনীতি মোকাবিলা করেই জামায়াত রাজনীতি করছে। জনগণের কাছে জামায়াতের গ্রহণযোগ্যতা অনেক বৃদ্ধি পেয়েছে। সে তুলনায় আওয়ামী লীগ প্রতিদিন জনগণ থেকে বিচ্ছিন্ন হচ্ছে। 13 দলের খপ্পরে পড়ে আওয়ামী লীগ দিন দিন গণতান্ত্রিক দলের পরিবর্তে কমুনিস্ট দলে পরিণত হচ্ছে। তবে খোলা মন নিয়ে আলোচনায় বসলে সংস্কার প্রশ্নে ফের অবদান রাখতে পারে আওয়ামী লীগ একথা মনে করেন তিনি।
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
গোকুলে বাড়িছে সে

পরিস্থিতি যতই ঘোলাটে হচ্ছে, ততই স্পষ্ট হয়ে উঠছে- ক্ষমতার অন্দরমহলে অস্বস্তি বাড়ছে। একের পর এক বক্তব্য, ভিডিওবার্তা, ব্যাখ্যা-বিশ্লেষণ দেখে মানুষের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগছে- এত অস্থিরতার কারণ... ...বাকিটুকু পড়ুন
গল্পঃ রক্ত ঋণ

আমাদের পরিবারে সাব্বির নামটা উচ্চারণ করা নিষিদ্ধ । সাব্বির ভাইয়া আব্বুর প্রথম সংসারের একমাত্র সন্তান আর আমরা দুই ভাই -বোন তার দ্বিতীয় সংসারের।
সাব্বির ভাইয়ার মা... ...বাকিটুকু পড়ুন
ক্ষমতা আসলে কত দিনের?
একটি ১২ ঘণ্টার প্যারোল, একটি শেষ বিদায় এবং ক্ষমতার অনিত্যতার নির্মম শিক্ষা
“পুলিশ ভাই, আমাকে তো এখনই নিয়ে যাবেন, আমি দুই মিনিট ফ্যামিলির সঙ্গে কথা বলি?”
কারাগার থেকে বের হওয়ার সময় ডা.... ...বাকিটুকু পড়ুন
কোথাও একটা ভুল হচ্ছে!
একটা ছোট নৌকা পাল তুলে পাড়ি দিচ্ছে-
অনন্ত নক্ষত্রবীথি।
পেরিয়ে যাচ্ছে- গ্রহ নক্ষত্র, মহাজাগতিক উল্কা।
দূরে কোথাও সংঘর্ষ হচ্ছে।
ধীর, অতি ধীর তার গতি। নৌকায় কয়েকজন মানুষ!
একটি শিশু,... ...বাকিটুকু পড়ুন
পড়ালেখার গুরুত্ব

পড়ালেখার গুরুত্ব কি, আর কেনো পড়ালেখা করতে হবে? আমার মনে হয় উত্তর সকলের কম বেশি জানা আছে। কিন্তু আমরা বাস্তবে কি করছি? আমাদের দেশে মনে হয় ছাত্রছাত্রীদের পড়ালেখার আর... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।