'সচিত্র শিশুবার্তা' একটি শিশুতোষ পত্রিকা। তোমাদের জন্য কক্সবাজার জেলার রামু থেকে পত্রিকাটি প্রকাশিত হয়। এ পর্যন্ত নিয়মিত 6টি সংখ্যা প্রকাশ হয়েছে। দেশকে জানতে হলে ইতিহাস, সংস্কৃতি, উৎসব, ঐতিহ্যের সঙ্গে পরিচিত হবে। গল্প-কবিতা, ছড়া, অজানা বিষয়কে জানবে। আর এসব বিষয়ে জানতে তোমাদের মনে নিশ্চয়ই নতুন কিছু প্রশম্ন উঁকি দিয়ে থাকবে? এমনটি তো হওয়া উচিত। তাই নয় কী? আর তোমাদের এ ভাবনাগুলোকে ছাপার অক্ষরে প্রকাশ করার জন্য দর্পণ বড়ুয়া 'সচিত্র শিশুবার্তা' পত্রিকাটি সমপাদনা করার গুরুদায়িত্ব পালন করছেন। তোমরা হয়তো জানো, তিনি একজন ছড়াকারও। তোমাদের জন্য তিনি নিয়মিত মজার মজার ছড়াও লিখে থাকেন।
এ পত্রিকাটি বাংলাদেশের সব শিশু-কিশোরের জন্য। তাই তো এখানে বিশেষ মজার মজার শিশুতোষ ঘটনা, শিশু প্রতিষ্ঠানগুলোর কর্মকান্ড, উপজাতীয়দের উৎসব, চট্টগ্রাম, কক্সবাজার এলাকার ঐতিহ্যবাহী মেলা ইত্যাদি বিষয়ও পত্রিকায় প্রকাশ পেয়েছে। আর মন কেড়ে নেওয়া তোমাদের নানা রঙে অাঁকা ছবির তো তুলনাই হয় না। পত্রিকাটি দেখলে তোমাদেরও মন কেড়ে নেবে। এটা নিশ্চিত বললে ভুল হবে না। পত্রিকাটি বিক্রির জন্য নয়। সমপাদক সচিত্র শিশুবার্তা, রামু রাইটার্স ক্লাব, 21 গিজারী স্কুল মার্কেট-এ ঠিকানায় যোগাযোগ করে তুমিও তোমার সংখ্যাটি সংগ্রহ করে নিতে পার। পত্রিকার প্রচ্ছদ করেছেন জিয়া উদ্দিন চৌধুরী।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।
পাহাড়ি বন্ধুদের জন্য খবর



