somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রংপুরের ভিন্নজগত

০৭ ই মে, ২০০৬ দুপুর ১২:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশী-বিদেশী শিল্পী, স্থপতি, প্রকৌশলী, শোভানুরাগী আর অগণিত শ্রমিকের টানা 5 বছরের নিরলস পরিশ্রমে রংপুর শহর থেকে একটু দূরে যান্ত্রিক ব্যসত্দতার বাইরে রংপুর-দিনাজপুর মহাসড়কের পাশে পাগলা পীরের উত্তরে গঞ্জিপুর এলাকায় গড়ে উঠেছে একটি সুপরিকল্পিত পর্যটন কেন্দ্র যার নাম 'ভিন্নজগত'। সুবিশাল এলাকা তুলনাহীন প্রাকৃতিক এবং নেসর্গিক পরিবেশ। সমগ্র এলাকাজুড়ে রয়েছে বিভিন্ন প্রকার গোলাপ, ডালিয়া, চন্দ্রমলি্লকা, লিলি, রজনীগন্ধা, গ্লোবাল, কসমস, গাদা, সূর্যমুখী ইত্যাদি ফুলসহ আম, কাঁঠাল, লিচু, সুপারি, বিভিন্ন প্রকারের ঝাউগাছ, ইপিল ইপিল, মেহগনি, রাবার, পেয়ারার বাগান।
ক্যাকটাস, ওইপেং, ক্রিসমাসট্রি ঘন সবুজ ঘাসে ঘেরা বাগানের গাছের ডালে বসছে হাজারো পাখির মেলা। যা প্রকৃতিপ্রেমিক সৌন্দর্য পিপাসু পর্যটক ও পরিব্রাজকদের মনোরঞ্জন ও বিনোদনের অন্যতম মাধ্যম হতে পারে।
শিক্ষামূলক ভ্রমণে 'ভিন্নজগত' পর্যটন কেন্দ্র ছাত্রছাত্রী ও আনন্দ পিপাসুদের জন্য ভিন্ন মাত্রায় সজ্জিত। যার প্রমাণ ভিন্ন জগতে অবস্থিত দেশের একমাত্র 'প্ল্যানেটরিয়াম'। এছাড়া গ্রামবাংলার ঐতিহ্য ও আধুনিকতার ছোঁয়ায় নির্মিত শপিংমল, 300 আসনবিশিষ্ট আধুনিক কনফারেন্স কেন্দ্র, কমিউনিটি সেন্টার, সুইমিংপুল ও মসজিদ।
'শিশুদের জন্য হঁ্যা বলুন' এই স্লোগানকে সামনে রেখে শিশু-কিশোরদের আনন্দ দেওয়ার প্রয়াসে ভিন্ন জগতের নির্দিষ্ট সীমানায় সংযোজন করা হয়েছে_ শিশু কানন, মেরি গো রাউন্ড, হেলিকপ্টার ফ্লাইং জোন, নাগরদোলা, ক্যাঙ্গারু, বরফের দেশ, মুভিং মনোট্রেন, স্পাইডার জোন, বাম্পার কার, রেসিং হর্স, স্পেস জার্নি, বিশাল আকৃতির নিজস্ব লেকে নৌভ্রমণসহ সোয়ান ক্যাফে এবং শৌখিন মৎস্য শিকারিদের জন্য সুলভমূল্যে মৎস্য শিকারের ব্যবস্থা। সার্বক্ষণিক বৈদু্যতিক নিশ্চয়তা, ক্লোজ সার্কিট ক্যামেরার মাধ্যমে নিরাপত্তার ব্যবস্থা ও সারা বিশ্বের সঙ্গে টেলিযোগাযোগ এবং ইন্টারনেট সুবিধা।
ভিন্নজগত সম্পর্কিত কিছু তথ্য জানার জন্য কথা বলেছিলাম ভিন্ন জগৎ পর্যটন কেন্দ্রের চেয়ারম্যান শাহ আলম চৌধুরীর সঙ্গে।
তিনি জানান, ভিন্নজগত পর্যটন কেন্দ্রের পূর্ণাঙ্গ রূপ পেতে সময় লাগবে। আমার ধারণা 22 বছর। অবশ্য কর্তব্যরত শিল্পীরা ধারণা করছেন 15/16 বছর, স্থপতিদের মতে 19/20 বছর। আরো এতো সময় লাগার কারণ জানতে চাইলে তিনি জানান, প্রতি দিন প্রতি মাসে ভিন্ন জগৎ সাজানো হবে নতুন রঙে এবং সংযোজন করা হবে নতুন কিছু। পরিবর্তন, পরিবর্ধন হতে থাকবে নতুন আদলে। তারপর জানতে চেয়েছিলাম আগামী পরিকল্পনার কথা, ভিন্নজগত পর্যটন কেন্দ্রের আগামী পরিকল্পনা রোবট স্কিল জোন, স্পেস জার্নি, জলতরঙ্গ, সি প্যারাডাইস, বিশ্বভ্রমণ, আজব গুহা ইত্যাদি।
সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন না। তাই আমার স্বপ্নের সাজানো অঙ্গন ভিন্নজগতে ধমর্ীয় মূল্যবোধ বজায় রাখতে সকলের সহযোগিতা কামন করছি, একথা বললেন কতর্ৃপক্ষ। ভিন্নজগত পর্যটন কেন্দ্রে প্রবেশ মূল্য : বাস-মিনিবাস-ট্রাক (যাত্রীসহ) 385 টাকা, মাইক্রোবাস-পিকআপ (যাত্রীসহ) 140 টাকা, কার-জিপ, টেক্সিক্যাব (যাত্রীসহ) 95 টকা, পায়ে হেঁটে (জনপ্রতি) 10 টাকা।
কটেজ ভাড়া :
ভিআইপি 2 হাজার টাকা, সাধারণ 1 হাজার থেকে 1 হাজার 500 টাকা, পিকনিকের জন্য কটেজ অগ্রিম বুকিং দেওয়া হয়। সপ্তাহের প্রতি দিন সকাল 7টা থেকে সাড়ে 7টা পর্যনত্দ পার্ক খোলা।
সত্যি হয়তো একদিন কোনো রক্ষণশীল পরিব্রাজক বলবেন, উদ্যোক্তার সাধ ছিল। পেরিয়ে যাবে আরো শতবর্ষ_ মনের অজানত্দেই কোনো ইউরোপীয় রুচিশীল পর্যটক তার প্রেমিকার হাত ধরে বলবে_ রংপুরের মাটিতে দাঁড়িয়ে সূর্যাসত্দের সময় যিনি 'ভিন্নজগত'-এর সৌন্দর্য দেখেনি তিনি হয়তো কখনই বাংলার সৌন্দর্য দেখেননি
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯২

লিখেছেন রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ বিকাল ৪:১৯



বিএনপি সরকার দেশে ক্ষমতায় আসতে না আসতেই দেশে প্রতারকের সংখ্যা বেড়ে গেছে।
প্রতারক সব আমলেই ছিলো। কিন্তু বিএনপির আমলে যেন প্রতারকের উৎসব শুরু হচ্ছে। দেশে বেড়ে গেছে মারামারি।... ...বাকিটুকু পড়ুন

‘স্বর্ণামতি সেতু’ থেকে

লিখেছেন খায়রুল আহসান, ৩০ শে জুন, ২০২৬ রাত ১১:৫৯



আমাদের গ্রামের পাশ দিয়ে একটা নদী বয়ে গেছে। তার একটা আদুরে নাম আছে, ‘স্বর্ণামতি’। কে, কবে, কেন নদীটির এ নাম দিয়েছে, তা আমার অজানা। তবে নামটি আমার খুবই প্রিয়। এক... ...বাকিটুকু পড়ুন

ষড়যন্ত্রঋতু

লিখেছেন তানভীর রাতুল, ০১ লা জুলাই, ২০২৬ রাত ১২:২৯

বাংলাদেশের রাজনীতিতে সারাবছরই ঐক্যের ঋতু, এখানে রাজনীতিতে শত্রু না থাকলে মিত্র টেকে না। যতদিন হাসিনা ছিল, স্বাধীনতাবিরোধীরা ছিল একটি সুখী পরিবার। বাম জানত ডানকে ঘৃণা করতে হয়, কিন্তু আপাতত স্থগিত।... ...বাকিটুকু পড়ুন

আমার পছন্দের বাংলা গানগুলো

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০১ লা জুলাই, ২০২৬ রাত ১:১১


অনেকদিনের ইচ্ছে পছন্দের বেশকিছু গান নিয়ে একটা পোস্ট দেব। দেওয়া হয়নি, কারণ, বিষয়টা সময়সাপেক্ষ। আজ হুট করে বসেই পড়লাম। রবীন্দ্র সঙ্গীত, নজরুলগীতি, লালনগীতিসহ নানান ধরনের গানের একটা তালিকা করছি,... ...বাকিটুকু পড়ুন

আমি টুপ করে চলে আসবো

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০১ লা জুলাই, ২০২৬ সকাল ১১:১৯


আমি হাসিনা। আমি আমার স্বামী ওয়াজেদ মিয়াকে কোনদিন স্বামীর মর্যাদা দেইনি। সে জ্ঞানী হলেও আমি সবসময় তাকে বাসার কাজের লোকের চেয়ে বেশি কিছু মনে করিনি। আমি সবসময় মৃণাল কান্তি... ...বাকিটুকু পড়ুন

×