ইউরোপে অসামাজিক আচরণ সবচে' বেশী। তার মধ্যে ব্রিটেন এবং ফ্রান্সেই এ সমস্যা প্রকট। সম্প্রতি এক জরিপে একথা জানা গেছে। এডিটি নিরাপত্তা ফার্মের পক্ষে টিএনএস ইউরোপের ছয়টি দেশের প্রায় 7047 জনকে তাদের দেশে অসামাজিক আচরণ বড় ধরনের না মধ্যম মাত্রার সমস্যা- এ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে। জরিপে অংশগ্রহণকারী 76 শতাংশের মতে ব্রিটেন এ ব্যাপারে সবচে উদ্বেগজনক পরিস্থিতিতে রয়েছে, আর 75 শতাংশের মতে, ফ্রান্স রয়েছে দ্বিতীয় স্থানে। অন্যদিকে, 4 শতাংশের মতে নেদারল্যান্ড- এ সমস্যা সবচে' কম।
অপরাধ বিশেষজ্ঞরা জানান, সরকারগুলোর উচিত অপরাধ জরিপের এই তথ্য পরীক্ষা করে পুলিশ রেকর্ডের সঙ্গে মিলিয়ে ঠিক করা এবং দেখা তা ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রগুলোর সত্যিকারের ক্রমবর্ধমান এই সমস্যাকে প্রতিফলিত করে কিনা। ফ্রান্স, জার্মানি এবং নেদারল্যন্ডের অধিবাসীদের মতে অসামাজিক আচরণ উল্লেখজনক হারে বেড়েছে। খবর: বিবিসি
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



