এনটিভিতে সকাল সাড়ে 7টার সংবাদের পর প্রচারিত হবে সংবাদপত্র বিষয়ক টক শো 'পত্রিকার খবর'। এটিএন বাংলায় সাড়ে 8টায় প্রচারিত হবে 'আজকের সংবাদপত্র'। যুগান্তরের উপ-সম্পাদক শাজাহান সরদারের উপস্থাপনায় এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বাসসের বিশেষ প্রতিনিধি জগলুল আহমেদ। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন সাইনুল ইসলাম খান।
সকাল 10টায় আরটিভিতে প্রচারিত হবে সংবাদপত্র বিষয়ক টক শো 'আজ পত্রিকায়'। আরটিভির বার্তা সম্পাদক এস এম আকাশের উপস্থাপনায় এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন দৈনিক যুগান্তরের সহযোগী সম্পাদক সোহরাব হোসেন। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন সুজিত রঞ্জন ও মাজহারুল ইসলাম।
অনুষ্ঠানটি দুপুর 2টায় পুনঃপ্রচারিত হবে। সকাল সাড়ে 9টায় চ্যানেল আইতে প্রচারিত হবে আমাদের সময় সংবাদপত্রে বাংলাদেশ। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন কাজল ঘোষ এবং অনন্যা রুমা। এটি পুনঃপ্রচারিত হবে দুপুর দেড়টায়। এছাড়া রাত 12টায় প্রচারিত হবে গ্রামীণফোন আজকের সংবাদপত্র। এটি পুনঃপ্রচারিত হবে ভোর সাড়ে 4টায়।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



