কোনো কোনো সার্চ ইঞ্জিন ই-মেজ ম্যাপের পাঠোদ্ধারে সক্ষম নয় এবং তা ফ্রেম পাঠেও অপরাগ হতে পারে। এ বিষয়টিকে বিবেচনা না করলে সাইটের কিছু পেজ বা সম্পূর্ণটিই ওহফবী হতে বাদ পড়তে পারে। ই-মেজ ম্যাপ সমস্যার সমাধান অতিসহজ। ই-মেজ ম্যাপের পরিবর্তে ব্যবহার করুন টেক্সট লিংক বা তৈরি করে দিন এমন একটি সাইট ম্যাপ যাতে সাইটের সব বিষয়ের সঙ্গেই লিংক থাকবে। ফ্রেম সমস্যার ক্ষেত্রে ফ্রেম বহিভর্ূত অঞ্চলকে অনুরূপভাবে কার্যকর কিছু দিন কারণ কিছু সার্চ ইঞ্জিন শুধু সেসব অঞ্চলই পর্যবেক্ষণ করে। এ বিষয়ে বিসত্দারিত জানতে যোগাযোগ করুন :htp// calafia. com/ webmasters/ frames. htm.এখানে
copying with frames
নামে একটি টিউটোরিয়াল আছে।
সাইটকে সাবমিট করুন : অবিলম্বে আপনার সাইট থেকে দুতিনটি প্রধান পেজ সাবমিট করুন যাতে সার্চ ইঞ্জিনগুলো দ্রুত ডিজিট করে। সাধারণত এ ক্ষেত্রে জমা দেওয়া হয় হোমপেজটিকে এবং অন্য যেকোনো পেজ যাতে আছে সাইট ম্যাপ বা সাইটের অন্যান্য অংশের সঙ্গে লিংক। আল্টা ভিসত্দা ও ইনফোসিক বাদে অন্যান্য সার্চ ইঞ্জিনের জন্য এটুকুই যথেষ্ট। তবে সাবমিশন প্রক্রিয়ার জন্য স্বয়ংক্রিয় প্রোগ্রাম ও সার্ভিসগুলোর ওপর আস্থা রাখা উচিত নয়। এদের মাঝে কিছু ভালো হলেও প্রধান সার্চ ইঞ্জিনগুলোকে হারাবার কোনো সম্ভাবনাই রাখা ঠিক নয়। ম্যানুয়ালি সাবমিট করাই ভালো। সে ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয় তবে তা জানা সহজ হবে।
স্প্যমিঙের অপচেষ্টা হতে দূরে থাকুন : সার্চ ইঞ্জিন স্প্যাম করার কোনো চেষ্টা করবেন না। প্রথমত, এটা সবসময় সফল হয় না; দ্বিতীয়ত, আপনার উদ্দেশ্য বুঝতে পেরে সার্চ ইঞ্জিনগুলো আপনার পেজগুলোকেই বাতিল করে দিতে পারে।
গণসংযোগ সচল রাখুন : সার্চইঞ্জিনের লিস্টিঙে অবস্থান উন্নয়নে চেষ্টা তো করবেনই, তার সঙ্গে অন্যান্য সাইটের যোগাযোগ রক্ষা করুন আর লিংক বিনিময় করুন।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



