যারা কম্পিউটার কিনতে যাচ্ছেন বা ভবিষ্যতে কিনবেন তাদের জন্য এই লেখা। এই গাইডলাইন অনুসরণ করলে আশা করি আপনি ওয়ারেন্টি বিষয়ে প্রতারণার শিকার হবেন না।
1. প্রথমেই জেনে নিন আপনি কতো সময়ের জন্য কি কি ওয়ারেন্টি পাচ্ছেন। ওয়ারেন্টি সাধারণত দুই রকমের হয়। রিপ্লেসিং ওয়ারেন্টি ও সার্ভিসিং ওয়ারেন্টি। সাধারণত এক বছরের জন্য রিপ্লেসিং ওয়ােিরন্ট দেওয়া হয়। অর্থাৎ এর মধ্যে কোনো যন্ত্রাংশ নষ্ট হয়ে গেলে তার বদলে আরেকটা দেওয়া হবে। সার্ভিসিং ওয়ারেন্টি প্রতিষ্ঠান ভেদে এক, দুই বা তিন বছরের ওয়ারেন্টি দিয়ে থাকে।
2. ওয়ারেন্টির মধ্যে কোন কোন জিনিস অ ন্তভর্ুক্ত তাও জেনে নিন। সাধারণত মাউস, স্পিকার, কীবোর্ড ওয়ারেন্টির বাইরে থাকে। তাছাড়া পাওয়ার চার্জ-এর কারণে কোনো যন্ত্রাংশ পুড়ে গেলে বা নষ্ট হলে রিপ্লেসমেন্ট দেওয়া হয় না।
3. ওয়ারেন্টিতে ফ্রি সার্ভিসিং পিরিয়ডে কোনো চার্জ ছাড়া সফটওয়্যার লোডিং করতে পারবেন কিনা তাও জেনে নিন। সাধারণত অধিকাংশ পিরিয়ডে সফটওয়্যার ফ্রি লোড করে দিলেও কিছু কিছু প্রতিষ্ঠান বর্তমানে এটি আর ফ্রি দিচ্ছে না যা অসুবিধাজনক। আপনি হোমসার্ভিস পাবেন কিনা তাও জেনে নিন।
5. এ পর্যন্ত যা কিছু বলা হয়েছে তার মধ্যে সবচেয়ে গুর ুত্বপূর্ণ হচ্ছে এটি। আপনি কম বা বেশি যাই ওয়ারেন্টি পান না কেন সবকিছু লিখিত নিয়ে নিন। কারণ প্রতারিত হলে আপনার ইনভয়েস বা মেমোতে যদি এ বিষয়ে কিছু লেখা না থাকে তাহলে আপনার মাথা চাপড়ানো ছাড়া কিছুই করার থাকবে না। কাজেই আপনার রশিদ বা মেমো বা ইনভয়েসে ওয়ারেন্টি সম্বন্ধে বি স্তারিত লিখে নিন।
সর্বশেষ এডিট : ১৩ ই মে, ২০০৬ সকাল ৮:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



