জাতিসংঘের পরমাণু অস্ত্র পরিদর্শক দল অবশেষে ইরানে উচ্চ ৰমতাসম্পন্ন এবং প্রস্তুত অবস্থায় থাকা ইউরেনিয়ামের সন্ধান লাভ করেছেন বলে সর্বশেষ এক খবরে জানা গেছে। বায়ুশূন্য পাম্পের ভিতরে রাখা ঐ ইউরেনিয়ামের সংগ্রহ এমন একটি এলাকায় পাওয়া গেছে যেখানে ইরানের কোন পারমাণবিক কর্মসূচি চালু নেই বলে সে দেশের প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ এর আগে দাবি করেছিলেন। এই খবর ছড়িয়ে পড়ার পর যুক্তরাষ্ট্রসহ পাশ্চাত্যের দেশসমূহ আশংকা প্রকাশ করেছে, গোপনে পরমাণু অস্ত্র তৈরি কর্মসূচি ইরান কোথাও না কোথাও চালু রেখেছে। জাতিসংঘের উচ্চপদস্থ কর্মকর্তারা গতকাল শুক্রবার বার্তা সংস্থাকে এ কথা জানান। কর্মকর্তারা গতকাল আরো জানান, ভিয়েনা ভিত্তিক জাতিসংঘ অস্ত্রপরিদর্শক দল ইরানের রাজধানী তেহরানের লেভিজান শিয়ান স্থাপনায় যে ইউরেনিয়ামের সন্ধান পেয়েছেন তা 'উইপন' গ্রেডের। অর্থাৎ এই গ্রেডের ইউরেনিয়াম দিয়ে স্বল্প আয়াশে পারমাণবিক অস্ত্র তৈরি করা সম্ভব। 2004 সালে এই পরমাণু পস্নান্টটি নিয়ে শোরগোল ওঠায় আনত্দর্জাতিক চাপে ইরান এটি বন্ধ করে দেয়।
যুক্তরাষ্ট্র আলোচনায় যাবে না
এদিকে পরমাণু ইসু্য নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সাথে সরাসরি আলোচনা করবে না বলে ঘোষণা দিয়েছে। রাশিয়াসহ ইউরোপের অনেক দেশ থেকে ইরানের সাথে সরাসরি আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি চাপ প্রয়োগ করা হলেও দেশটি নিজের অবস্থানে অনড় রয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র সিন ম্যাককরম্যাক বার্তা সংস্থাকে গতকাল বলেন, ইরানের সাথে যোগাযোগ রৰা করার অনেক মাধ্যমই খোলা আছে। সরাসরি বৈঠকের প্রয়োজন নেই বলে তিনি দাবি করেন।
এদিকে ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গতকাল বলেন, আসল যুদ্ধ শুরম্ন করার খায়েশে যুক্তরাষ্ট্র প্রোপাগাণ্ডা লড়াই শুরম্ন করে দিয়েছে। ইরানি প্রেসিডেন্ট এদিন আরো বলেন, ইরানের শক্তির কোন ঘাটতি নেই। তার দেশ কোন অবস্থায় যুক্তরাষ্ট্রের সামনে মাথা নোয়াবে না।
কফি আনানের আহ্বান
জাতিসংঘের মহাসচিব কফি আনান গতকাল বলেছেন, ইরানকে তার বিতর্কিত পরমাণু কর্মসূচি থেকে সরাতে যুক্তরাষ্ট্র-ইরানের সরাসরি আলোচনা প্রয়োজন। আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্র না থাকলে ইরান ব্যাপারটাতে গুরম্নত্ব দেবে না বলে জাতিসংঘ মহাসচিব দাবি করেন। গতকাল ভিয়েনাতে সংবাদ মাধ্যমের সাথে আলোচনাকালে আনান আরো বলেন, বাকযুদ্ধ না চালিয়ে বিষয়টির একটা সুরাহা করার জন্য সব পক্ষকে তৎপর হওয়া উচিত।
সর্বশেষ এডিট : ১৩ ই মে, ২০০৬ সকাল ৮:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



