বিশ্বের সবচেয়ে বড় মোবাইল কোম্পানি নোকিয়া এন-সেভেন টি থ্রি নামে নতুন মোবাইল ফোন বাজারে আসছে। আগামী মাসে বার্লিনে একটি অনুষ্ঠানের মাধ্যমে তারা নতুন প্রযুক্তি এই ফোনের কথা জানায়। তাদের মতে, এন সিরিজের নতুন মোবাইল সেটটি ডিজাইন ও সৌন্দর্যের দিক দিয়ে আগের তুলনায় কয়েক ধাপ এগিয়ে যাবে। তবে এই এখনো স্যামসাং এবং মটোরোলার পাতলা মডেলের সেটের সাথে প্রতিযোগিতা করতে পারবে না। নতুন এই সেটের পরিবর্ধন করা হবে বছরের শেষের দিকে। কার্যকারিতার দিক দিয়ে এন সিরিজের নতুন ফোনটি থাকবে সবার উপরে। উলেস্নখ্য যে, মাসের প্রথমদিকে নোকিয়া তাদের জানুয়ারি থেকে মার্চ মাসের বাণিজ্যিক আয়ের কথা প্রকাশ করে; যা ছিল তাদের প্রত্যাসার চেয়ে অনেক বেশি। মোবাইলের বাজারে নোকিয়ার সাফল্য সর্বাধিক। আর এর পেছনে এন সেভেনটির অবদান অনেক। বাজারে নোকিয়া বিক্রিত আয়ের 25% আসে এন সেভেনটি থেকে; তবে মোটোরোলার পাতলা রেজার-ফরটিন মডেল থেকে নোকিয়ার এন সেভেনটি বিক্রয়ের দিক দিয়ে অনেক পিছিয়ে আছে। নোকিয়ার নতুন মোবাইল সেট নির্মাণের জন্য সনি কর্পোরেশনের 40 জন কারিগরি ডিজাইনার এবং যান্ত্রিক প্রকৌশলী নিয়ে একটি দল গঠন করে। 2004 সালে প্রথম মোটোরোলা রেজার সেটটি বাজারে আসে। তখন এর পাতলা গঠনের জন্য ক্রেতাদের আকর্ষণ বাড়ে এবং এটি আধুনিক ডিজাইনের প্রতিচ্ছবি হয়ে ওঠে। তারই পথ ধরে স্যামসাং ইলেকট্রনিক্স এবং এলজি ইলেকট্রনিক্স দ্রম্নত পাতলা গঠনের মোবাইল বাজারে ছাড়ে। সে সময় নোকিয়া ব্যসত্দ ছিল তাদের নতুন এন সিরিজের ফোন প্রস্তুতে। বাজারে তলন পাতলা, ছোট্ট ও আকর্ষণীয় ডিজাইনের সেটের ব্যাপক সম্ভাবনা থাকলেও নোকিয়া সেই স্রোতে গা ভাসাতে পারেনি। যদিও মোটোরোলার পরে অতি অল্প সময়ে শীর্ষ পাঁচ কোম্পানিকে পিছনে ফেলে নিজের অবস্থান করতে সৰম হয় তারা। নোকিয়া 2004 সাল থেকে তাদের মডেলগুলো পুনঃনির্মাণ শুরম্ন করে তবে ফোলডিং মোবাইলের কারণে নিজেদের অবস্থান দৃঢ় করতে পারেনি। নোকিয়া স্বীকার করে সে গ্রাহকদের কাছে পাতলা, হাল্কা ও ছোট্ট ক্যাশেনেবল সেটের চাহিদা এখন বেশি। তবে তারা খুব শীঘ্রই পাতলা ছোট্ট মোবাইল বাজারজাত করছে না। নোকিয়া 1990 সাল থেকে সহজে ব্যবহারযোগ্য দীর্ঘস্থায়ী ও অধিক সুবিধা সম্পন্ন মোবাইল বাজারে এসেছে। মাল্টিমিডিয়া ডিভিশনের প্রধান এনসি ভানজোকি বলেন, এনসিরিজের নতুন মোবাইল কম্পিউটারের অনেক সুবিধা পাওয়া যাবে। তাই অনেকের মতে, তাদের মোবাইল ফোন না বলে ছোট্ট কম্পিউটারও বলা যায়।
সর্বশেষ এডিট : ১৬ ই মে, ২০০৬ রাত ১০:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



