somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ড. কামালের দ্বৈত অবস্থান

২১ শে মে, ২০০৬ বিকাল ৪:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যমঞ্চের আহ্বায়ক ড. কামাল হোসেনের দ্বৈত অবস্থান নিয়ে কয়েকটি দলে চাপা ক্ষোভ বিরাজ করছে। ঐক্যমঞ্চ, বিকল্পধারা, গণফোরাম ও বাংলাদেশ তরীকত ফেডারেশনের নেতাদের কেউ কেউ তার অবস্থান সম্পর্কে স্পষ্ট নন। ড. কামাল আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলে নাকি ঐক্যমঞ্চ, বিকল্পধারা ও তরীকত ফেডারেশনের সমন্বয়ে প্রক্রিয়াধীন ত্রি-দলীয় জোটে থাকবেন এ নিয়ে সংশয় দেখা দিয়েছে। ড. কামালের অবস্থান সম্পর্কে কেউ কেউ ক্ষুব্ধ হলেও অনেকে সেটাকে ঠিক বলেই মন্তব্য করেছেন। এ ব্যাপারে ড. কামাল হোসেন আমাদের সময়কে বলেছেন, ঐক্যমঞ্চের 23 দফা আওয়ামী লীগ মেনে নিয়েছে বলেই তিনি তাদের সঙ্গে যুগপৎ আন্দোলন করছেন। সে আন্দোলনকে আরো বেগবান ও শক্তিশালী করতে বিকল্পধারা, ঐক্যমঞ্চ ও তরীকত ফেডারেশনের সমন্বয়ে আরেকটি ঐক্য প্রক্রিয়া গড়ে তুলছেন। ক্ষোভের কারণে কয়েক মাস আগে ঘোষণা দিয়ে ঐক্যমঞ্চ থেকে বেরিয়ে গেছে বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগ। কাদের সিদ্দিকী আমাদের সময়কে বলেছেন, তিনি ড. কামালকে বিশ্বাস করেই ঐক্যমঞ্চে যুক্ত হয়েছিলেন। ঐক্যমঞ্চ গঠনে তারও ঘাম, পরিশ্রম ছিল। তবে ড. কামাল তার সঙ্গে পরামর্শ ছাড়াই 14 দলে যোগ দিয়েছেন। তরীকত ফেডারেশনের সভাপতি নজিবুল বশর মাইজভান্ডারী বলেছেন, বিকল্পধারা, তরীকত ফেডারেশন ও ঐক্যমঞ্চ- এ তিনটি দল একটি পৃথক ঐক্য প্রক্রিয়া শুরু করেছে। এর অন্যতম শীর্ষ নেতা হচ্ছেন ড. কামাল। বিকল্পধারার সাংগঠনিক সম্পাদক মাহী বি. চৌধুরী এমপিও বলেন, 14 দল ও চার দলীয় জোটের বাইরে বিকল্পধারার নেতৃত্বে পৃথক জোট গঠিত হবে। 14 দলের সঙ্গে তারা কখনোই জোটভুক্ত হবেন না। তবে যুগপৎ আন্দোলনে শরিক হবেন। বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আব্দুল মান্নান বলেন, ড. কামাল 14 দলের সমর্থনে জোট সরকারবিরোধী, মুক্তিযুদ্ধের পক্ষের, জঙ্গিবাদবিরোধী এবং উদার ইসলামি দলগুলোকে নিয়ে তৃতীয় ধারার জোট গঠনের চেষ্টা চালাচ্ছেন। মেজর (অব.) মান্নানের বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করে কাদের সিদ্দিকী মন্তব্য করেছেন, ড. কামালকে আগে তার অবস্থান পরিস্কার করতে হবে। তিনি আওয়ামী লীগের সঙ্গে, নাকি বিকল্পধারার সঙ্গে। ড. কামাল আওয়ামী লীগের সঙ্গে থাকলে তিনি এ জোটে যুক্ত হবেন না। এদিকে ড. কামালের অবস্থান সম্পর্কে ঐক্যমঞ্চের সদস্য সচিব কমান্ডার আব্দুর রউফ আমাদের সময়কে বলেন, এ নিয়ে কারো মধ্যে বিভ্রান্তি থাকার অবকাশ নেই। অসুস্থ রাজনীতি, যুদ্ধাপরাধী ও উগ্র সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিগুলোকে এক মঞ্চে আনতে ড. কামাল একটি মহাজোট গঠনের চেষ্টা করছেন। আব্দুর রউফ বলেছেন, 14 দল ও 3 দল, একে অপরের সম্পূরক। এসব দল কতগুলো কমন ইসুতে একত্রে কাজ করছে। উল্লেখ্য ড. কামাল ডিগ বাজির জন্য বিখ্যাত।
সর্বশেষ এডিট : ২১ শে মে, ২০০৬ বিকাল ৪:৩৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

×