আর্ন্তজাতিক পরিমন্ডলে বাংলাদেশের ভাবমূর্তিকে উজ্জ্বল করার পাশাপাশি আঞ্চলিক সহযোগিতা এবং শান্তি প্রতিষ্ঠার জন্য প্রথমবারের মত সার্ক অন্তর্ভ্ক্তূ দেশ ভারত এবং বাংলাদেশের দুটি পর্বতারোহী দল মিলিতভাবে ১২ মে - ১৪ জুন ২০০৭ ভারতের কুল্লু হিমালয়ের রূবাল কাং পর্বতশৃঙ্গ, উচ্চতা ৬১৮৭ মিটার/ ২০৩০০ ফুট আরোহনে অভিযানে যাচ্ছে। ভারতের হিমাচল প্রদেশে অবস্থিত এই পর্বত, পর্বতারোহী মহলে যথেষ্ট সমিহের দাবিদার।
বাংলাদেশে পর্বতারোহন একটি নতুন ক্ষেত্র। উল্লেখিত আর্ন্তুজাতিক পর্বতারোহন অভিযানটি ভবিষ্যতে একটি বিশেষ মাইলফলক হিসেবে চিহ্নিত হবে এটাই আরোহীদলের বিশ্বাস।
বাংলাদেশের একটি আউটডোর অ্যাকটিভিটি কেন্দ্রিক সংগঠন কেওক্রাডং বাংলাদেশ - দেশে এবং দেশের বাইরে এ ধরনের অভিযান পরিচালনা করে থাকে। এই অভিযানে অংশগ্রহণকারী ১২ জন পর্বতারোহী দলের ৫ জন এই সংগঠনের সদস্য। এরা হলেন মুনতাসির মামুন ইমরান, সিরাজুল ইসলাম সাগর, এআরকে রীপন, এনাম তালুকদার, সাদ বিন হোসাইন এবং আরও আছে ভারতের পশ্চিম বঙ্গের বিখ্যাত পর্বতারোহী দল মাউন্টেনার্স এসোসিয়েশান অব কৃষ্ণনগর এর ৭ জন প্রতিনিধি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




