somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

টুপামারোস অব উরুগুয়ে এবং প্রেসিডেন্ট মুজিকা

০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সময়টা ষাটের দশক ৩০ লাখ লোকের ছিমছাম দেশ উরুগুয়ে।দেশের লোকজন ভেড়ার পশম আর মাংস রপ্তানী করে বেশ চলছিলেন ।আইন শৃংখলা পরিস্থিতি ও বেশ ভালো। দেশে আইন শৃংখলা রক্ষার দায়িত্ত্বে মাত্র ১২০০০ আর্মি আর ২২০০০ পুলিস নিয়োজিত । বিপত্তি শুরু হলো কোরিয়া যুদ্ধের পরে ; রপ্তানিতে ভাটা পড়লো । ধীরে ধীরে বেকারত্ব বাড়তে থাকলো,সেই সাথে বাড়তে থাকলো দূর্নীতি।
বেকারত্ত্ব,দূর্নীতি আস্তে আস্তে এমন এক পর্যায়ে পৌছালো যে সাধারন মানুষের প্রাণ ওষ্ঠাগত।
এমন পরিস্থিতিতে সাধারন মানুষের অধিকার আদায়ে Raul Sendic এর নেতৃত্বে ১৯৬৩ সালে আত্নপ্রকাশ করে ‘Tupamaros of Uruguay’।


‘Tupamaros’ নামকরণ করা হয়েছে ইনকা বিপ্লবী ‘Tupac Amaru’ এর নাম অনুসারে।‘ Tupamaros of Uruguay’ একটি আরবান গেরিলা দল ।দলটি টাকা, খাবার লুট করে গরীবদের মাঝে বিলি করতো।
১৯৬৩ সাল থেকে ১৯৬৮ সাল পর্যন্ত দলটি বেশ শক্তিশালী হয়ে ওঠে। এদিকে ১৯৭০-৭১ সালে দেশে একের পর এক আলোচিত দূর্নীতির ঘটনা ঘটতে থাকে।এতে গেরিলা দলটির প্রতি জন-সমর্থন ও বাড়তে থাকে।
দলটি এবার টাকা, খাবার লুট করে গরীবদের মাঝে বিলি করার পাশাপাশি রাজনৈতিক জবাব দিতে বেশ কিছু অপহরণের ঘটাতে লাগলো।
অপহরণগুলোর মধ্যে ১৯৭০-৭১ সালে ব্রিটিশ রাষ্ট্রদূত, দেশটির এটর্নী জেনারেল , প্রাক্তন কৃষিমন্ত্রী ,মার্কিন চর Dan Mitrione এর অপহরণ উল্লেখযোগ্য।এদের মধ্যে Dan Mitrione কে হত্যা করা হয়ে ছিল।
Dan Mitrione ছিল একজন Interrogation specialist; সে উরুগুয়ে পুলিশকে নির্যাতনের নানা কৌশল শিক্ষা দিতো। এক পর্যায়ে গেরিলাদের ঠেকাতে ২০০০০ সদস্যের Metropoliton Guards নামের স্পেশাল বাহিনী গঠন করা হয়।এতেও গেরিলাদের দমানো যাচ্ছিলোনা। Metropoliton Guards কে প্রশিক্ষন দেয়ার দায়িত্ব নেয় America এবং Brazil.
সময় গড়াতে থাকে ১৯৭১ সালের নভেম্বরে দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়।এই নির্বাচনে বামপন্থি Frente Amplio কে সমর্থন দেয় Tupamaros of Uruguay । যথেষ্ঠ প্রশ্নবিদ্ধ এই নির্বাচনে পশ্চিম সমর্থিত Juan Maria Bordaberry জয়ী হন। এরপর ১৯৭৩ সালে সেনাশাসনের শুরু হয় দেশটিতে।
১৯৭৩-১৯৮৪ সাল পর্যন্ত দেশটিতে সেনা শাসন ছিল।এত শত বাধার মাঝেও গেরিলারা সাধারণ মানুষের জন্য কাজ করে গেছে।
অবশেষে ১৯৮৫ সালে দেশটিতে আবার নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে Tupamaros of Uruguay ; Popular Participation Movement নামে অংশগ্রহন করে।আর এর মাধ্যমে গেরিলা দলটি প্রকাশ্য রাজনীতিতে আত্নপ্রকাশ করে।
গেরিলা দলটির অন্যতম সদস্য ছিলেন বর্তমান প্রেসিডেন্ট


Jose Pepe Mujica।যাকে লোকে‘দ্বিতীয় রবিনহুড’ বলে জানে।খুব সাদাসিধে জীবনে অভ্যস্ত উনি।জেল খেটেছেন ১৪ বছর।সারা জীবন এত কষ্ট করার পরেও প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরে সরকারি বিলাস বহুল বাড়িতে ওঠেননি।থাকছেন স্ত্রীর মালিকানাধীন খামার বাড়িতে।বাড়িতে কোন কাজের লোক নেই।মূল্যবান সম্পদের মধ্যে ১৯৮৭ সালের ভক্স-ওয়াগন গাড়ি আছে।প্রতি মাসে বেতনের ৯০ শতাংশ (৯ লাখ ৩০ হাজার টাকা) রাষ্ট্রীয় কোষাগারে দান করেন উরুগুয়ের ৭৮ বছরের এই রাষ্ট্রনায়ক। জন-সাধারনের জীবন-মান উন্নয়নে এই টাকা ব্যয় করা হয় ।
জীবন-যাপন নিয়ে উনার বক্তব্য-‘বস্তুগত জিনিসে সুখ আসেনা,সুখ আসে মন থেকে।টাকা দিয়ে সুখ কেনাও যায় না।জীবনটা এভাবে দারুণ উপভোগ করছি’।
তিনি আরো বলেন- ‘আমাকে বলা হয় সবচেয়ে গরীব প্রেসিডেন্ট। কিন্তু,আমি কখন ও নিজেকে গরীব ভাবিনা। গরীব তারাই যারা জীবনকে ব্যয় বহুল করে তোলার জন্য দাসের মতো খেটে মরে । আরো চাই, আরো চাই এই মনোভাবে পার করে সারাটা দিন।আমাকে গরীব প্রেসিডেন্ট না বলে বুড়ো রাষ্ট্রপতি বলতে পারেন। তবে সুখেই আছি আমি’।
লোকে স্বীকার করুক আর নাই করুক প্রেসিডেন্ট Jose Pepe Mujica সারা বিশ্বের রাষ্ট্রনায়কদের কাছে সাম্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত।বেচে থাকুন মুজিকা,বেচে থাকুক সাম্য।
তথ্যসূত্রঃ
http://www.latinamericanstudies.org
http://www.infoplease.com
দৈনিক প্রথম আলো,২৭ ডিসেম্বর,২০১৩।







সর্বশেষ এডিট : ০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫৩
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×