
টিক টিক টিক।ওহ্ অসহ্য বলইে উঠে পড়লাম। রাতরে নিস্তব্দতায় ঘড়ি সবসময় নিজের অবস্থান জানান দেয়। ঘুমহীন রাতে ঘড়ির টিক টিক শব্দ মনে হয় যনে হাতুড়ির শব্দ। কেন যেন আজ ঘুম আসছেনা। হাতের কাছের মোবাইলটা নিয়ে সময় দেখলাম। রাত তিনটা বাজে। বাহিরে হালকা আলো। মনে হচ্ছে চাঁদের আলো না। এই যান্ত্রিক শহরের চারদিকে অবস্থিত লাইটপোস্টগুলো থেকে আসা আলো। তারপরও অস্বস্থি দূর করার জন্য বারান্দা গিয়ে আকাশ পানে তাকালাম। পুরো আকাশে আজ কোন তারা নাই। ভাবলাম তারারাও ঘুমাচ্ছে অথচ আমার চোখে ঘুম নেই। পশ্চিম আকাশে তাকাতেই দেখা পাই আকাশের সবচেয়ে উজ্জ্বল তারাটি যাকে আমরা সন্ধ্যায় সন্ধ্যাতারা আর শেষ রাতে উঠলে শুকতারা বলি। ভাবলাম তারও ঘুম আসছেনা। হঠাৎ কানে মেয়ে লোকের চিৎকার শুনতে পাই। সাথে সাথে আমার দৃষ্টি আকাশ থকেে ভূমিতে নেমে আসলো। দূরে লাইটপোস্টের নিচে কিছু লোককে ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে।মনে হচ্ছে তিনজন পুরুষ একটি মেয়েকে ঝাপটে ধরে নেচে ফেলতে চাচ্ছে। আমার আর বুঝতে বাকী রইলনা তাদের উদ্দেশ্য। নিজেকে চাড়ানো চষ্টো করলেও একটি হরিণ তিনটি নেকড়েঁ থেকে নিজেকে রক্ষা করতে পারে? নিজের দৃষ্টিকে সেখান থেকে আবার আকাশের দিকে নিয়ে যাই। আর ভাবি কোথায় কোন নায়কতো ছুটে আসছেনা। আরো অনেকে হয়তো তার চিৎকার আর ঘোংরাণী শুনতে পাচ্ছে। কিন্তু কেউতো আসছেনা, আমি নিজেওতো ছুটে যাচ্ছিনা। আসলে আমরা সবাই ভিলেন; কেউ সুপ্ত আর কেউ জাগ্রত। আসলে আমাদের মানুষের মানু বিলিন হয়ে এখন আমরা শুধুই ষ। আবারও কানে চিৎকার ভেসে আসল। মূর্হুতেই দৃষ্টি আকাশ থেকে ঐ লাইটপোস্টের দিকে ছুটে গলে। একি তিনটা লোকই চিৎকার দিতে দিতে ছুটে যাচ্ছে। আর তাদের দিকে ছুটে যাচ্ছে চার পাঁচটা কুকুর। নিজেকে আর সামলে রাখতে পারলামনা। চোখে জল চলে এল। আর ভাবলাম আমরা মানবজাতি আজ কুকুরের চেয়ে নিচে নেমে গেছি।।
ছবিসূত্রঃ-নেট
সর্বশেষ এডিট : ২৫ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




