কিসরার মুকুট ( ইসলামিক ইবুক ডাউনলোড)
২৭ শে মার্চ, ২০১২ রাত ৯:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিসরার মুকুট সাহাবা জীবনের আলোকময় কিছু ঘটনা নিয়ে সাজানো হয়েছে।আসা করি পাঠকের ভাল লাগবে।বইটির একটি ঘটনার সামান্য অংশ তুলে ধরা হল-
আবদুল্লাহ ইবনে যুবায়ের রা বর্ম খুলে সেলোয়ার পরলেন।তারপর মায়ের নিকট দোয়া প্রার্থনা করলেন।তখন আসমা বিনতে আবূ বকর(রাঃ) হাত তুলে এই বলে দোয়া করলেন ,হে আল্লাহ নিঃসীম রাতে যখন মানুষ আয়েসী ঘুমে অচেতন থাকত সে সময় তার নামাজ ও রোনাজারিকে আপনি কবুল করুন।
মক্কা ও মদিনার রোযার সময় ক্ষুধা ও তৃষ্ণাকে আপনি কবুল করুন।পিতামাতার প্রতি তার অসীম অনুগত্যকে আপনি কবুল করুন।হে আল্লাহ আমি তাকে আপনার হাতে সমর্পণ করলাম।আপনার ফয়সালাতে আমি সন্তুষ্ট।সুতরাং তাকে ধৈর্য ধরার তৌফিক দান করুন।তারপর আবদুল্লাহ ইবনে যুবায়ের রা যুদ্ধ করতে করতে শাহাদাত বরন করেন।ইতিহাসের সোনালী পাতা আজো তার বীরত্বপূর্ণ যুদ্ধ-গাথা বর্ণনা করে গর্ব করে।শাহাদাতের পর হাজ্জাজ ইবনে ইউসুফ তার শির ছিন্ন করে আবদুল মালেকের নিকট প্রেরণ করে ও তার দেহ মক্কার বাইরে এক উঁচু স্থানে ঝুলিয়ে দেয়।বৃদ্ধ মাতা এই সংবাদ কিভাবে গ্রহণ করেছিলেন তা কাগজ কলম ব্যক্ত করতে আজও পারেনি।পারবেও না।তবে ইতিহাস বলে,আসমা বিনতে আবূ বকর(রাঃ) অত্যন্ত বিনয়ের সাথে তার ছেলের লাশ দাফন করার অনুমতি প্রার্থনা করেছিলেন,কিন্তু হাজ্জাজ ইবনে ইউসুফ বলেছিলও,আমি এই দৃশ্য স্থায়ী করতে চাই।কুরাইশের কিশোর-যুবক আবদুল্লাহ ইবনে যুবায়ের এই দৃশ্য দেখে নীরবে অশ্রু ফেলে চলে যেত।একবার আসমা বিনতে আবূ বকর(রা

এ পথে যাওয়ার সময় প্রাণপ্রিয় পুত্রের লাশের দিকে দীর্ঘক্ষণ অপলক দৃষ্টিতে তাকিয়ে ছিলেন। অন্তরের কান্নার ঝড়কে অন্তরেই বহু কষ্টে দাফন করে শুধু কম্পিত কণ্ঠে বলেছিলেন,এখনো কি এই বীর যোদ্ধার অশ্ব থেকে নেমে আসার সময় হয়নি।তারপর চোখ ফেটে অন্তরের বেদেনা নিয়ে দুফোটা তপ্ত অশ্রু মরুর বালিতে গড়িয়ে পড়েছিলো।
ডাউনলোড লিঙ্ক-
কিসরার মুকুট ফাইল সাইজ- ৯ মেগাবাইট
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মনে পড়ে, ঠিক এক বছর আগে গত বছর এই সময়ের দিকে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ভেসে যাচ্ছিল 'মহাজন স্যারকে আরও ৫ বছর বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দেখতে চাই' টাইপের...
...বাকিটুকু পড়ুন
নবী ইউসুফ (আ.)-এর সময় মিসরীয়রা 'আমুন' দেবতার পূজা করত। মিসরের শাসক আপোফিসকে তার পিতা তৎকালীন পুরোহিতদের কুচক্রী স্বভাব সম্পর্কে সতর্ক করেছিলেন। এই পুরোহিতরা ধর্মের দোহাই দিয়ে রাজ্যসভা থেকে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭

আমাদের শৈশব ছিলো অতিশয় প্রাণপ্রাচুর্যময় যদিও শৃঙ্খলাপূর্ণ।
একালের মতো বিলম্বিত শয্যা ত্যাগ রীতিমতো গর্হিত অপরাধ! শয্যা ত্যাগ করেই বিশেষত অবকাশের দিন গুলোতে নিয়মিত গন্তব্য ছিলো কারো কারো খেলার...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০

টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।
টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।
বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের...
...বাকিটুকু পড়ুন
পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত...
...বাকিটুকু পড়ুন