somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সামহোয়্যার কর্তৃপক্ষের নিকট একটি অভিযোগ কিংবা অনুযোগ

৩১ শে আগস্ট, ২০১২ রাত ১২:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্লগারদের চাওয়াকে মূল্য দিয়ে ভাল একটা কিছু করার উদ্দেশ্য নিয়ে "নির্বাচিত পাতা" চালু করা হয়েছিলো।

"সংকলিত পাতা" বাদ দিয়ে "নির্বাচিত পাতা" চালু হবার শুরুতে পোষ্ট নির্বাচনের ব্যাপারে কিছু খাপছাড়া পরিস্থিতিরও সৃষ্টি হয়েছিলো। প্রথম প্রথম হওয়াতে সবাই সেটাকে কিছুদিনের মনে করে মেনেও নিয়েছিলো। আমাদের সহ্যক্ষমতা শেষ হবার পূর্বেই অল্পদিনের মধ্যেই "নির্বাচিত পাতা" মোটামুটি কাংখিত মানে যাচ্ছিলোও।

কিন্তু হতাশ হতে বেশীদিন লাগেনি, গত এক-দেড় মাসে পরিস্থিতির চুড়ান্ত অবনতি ঘটেছে।

দায়িত্বপ্রাপ্ত মডারেটররা নিজেদের দায়িত্ব সঠিকভাবে এবং সময়মত পালন করছেন না, অথবা সঠিকভাবে পালন করার যোগ্যতাই তাদের নেই। ব্লগের মডারেটর প্যানেলের দুএকজন সদস্যের ব্যাপারেও অভিযোগের আঙ্গুল উঠেছে।

নির্বাচিত পাতায় এমন সব পোস্টও আসছে, তা দেখলে মেজাজ ঠিক রাখাও কঠিন হয়ে যায়।

অনেক সময়ই দেখা যায় ব্লগারের নামই পোষ্টকে নির্বাচিত পাতায় নিয়ে যায়। ব্লগারের নামই যদি পোস্টের মান নির্ধারন করে দেয় তাহলে "নির্বাচিত ব্লগার নাম দিয়ে ট্যাব" চালু করলেই হয়, তামাশা করে "নির্বাচিত পাতা" করার কি দরকার ?

আবার যেসমস্ত পোস্ট সর্ববিচারেই "নির্বাচিত পাতা"য় আসার যোগ্যতা রাখে সেগুলিকে অনেকসময়ই সম্ভবত তখনকার জন্য দায়িত্বপ্রাপ্ত মডারেটরদের অযোগ্যতার কারনে পোস্টের মান বোঝার অক্ষমতাহেতু নির্বাচন করা হয় না।

আবার সচেতনভাবেও অনুরাগ বা বিরাগের বশবর্তি হয়ে অনেক পোস্ট নির্বাচিত পাতায় আনাই হচ্ছে না।

আবার আনা হলেও কয়েক ঘন্টা দেরী করে আনা হচ্ছে, যা না আনারই নামান্তর। এমনকি নির্বাচিত পাতায় এনেও পরে দ্রুতই সরিয়ে দেয়া হচ্ছে, সেটাও দেখা গেছে। এব্যাপারে আমার কঠিন অভিযোগ আছে।

পরিস্থিতি যদি এমনভাবেই চলতে থাকে তাহলে মানসম্মত ব্লগার বা মানসম্মত লেখা কিভাবে বাড়বে ?

আশাকরি এব্যাপারটার দিকে ব্লগ কর্তৃপক্ষ দৃষ্টি দিবেন।

এই পোস্টে কমেন্ট করতে অনেকেই ভয় পাবেন বা পাচ্ছেন নিজের স্ট্যাটাসজনিত কারনে। কিন্তু কাউকে না কাউকে বলতেই হয়..........।

কারন সামহোয়্যার ইন ব্লগের নিজেরই ঘোষনা: সামহোয়্যার ইন ব্লগ........বাঁধ ভাঙ্গার আওয়াজ। মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মতপ্রকাশের সুবিধা প্রদানকারী ফ্ল্যাটফরম।




(কৈফিয়ত: ফিফার সর্বশেষ পোস্টে কমেন্ট করতে গিয়েই এই অনুপোষ্টটির উৎপত্তি। )
সর্বশেষ এডিট : ৩১ শে আগস্ট, ২০১২ সকাল ১০:৪৪
২৭টি মন্তব্য ২৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মহাজন জিন্দা হ্যায়!!!

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪৭



মনে পড়ে, ঠিক এক বছর আগে গত বছর এই সময়ের দিকে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ভেসে যাচ্ছিল 'মহাজন স্যারকে আরও ৫ বছর বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দেখতে চাই' টাইপের... ...বাকিটুকু পড়ুন

ধর্ম অটুট, মৌলভিরা নন: সমালোচনা মানেই অশ্রদ্ধা নয়

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



নবী ইউসুফ (আ.)-এর সময় মিসরীয়রা 'আমুন' দেবতার পূজা করত। মিসরের শাসক আপোফিসকে তার পিতা তৎকালীন পুরোহিতদের কুচক্রী স্বভাব সম্পর্কে সতর্ক করেছিলেন। এই পুরোহিতরা ধর্মের দোহাই দিয়ে রাজ্যসভা থেকে... ...বাকিটুকু পড়ুন

শৈশব- কৈশোর বেলার গল্প

লিখেছেন রাজীব নুর, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭



আমাদের শৈশব ছিলো অতিশয় প্রাণপ্রাচুর্যময় যদিও শৃঙ্খলাপূর্ণ।
একালের মতো বিলম্বিত শয্যা ত্যাগ রীতিমতো গর্হিত অপরাধ! শয্যা ত্যাগ করেই বিশেষত অবকাশের দিন গুলোতে নিয়মিত গন্তব্য ছিলো কারো কারো খেলার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

×