গ্রামীনফোনের ইন্টারনেট অফার থেকে জানতে পারলাম তারা ১ জিবি এবং ২ জিবি নেটে ২০০% বোনাস দিচ্ছে। যারপরনাই খুশি হয়ে গেলাম। গ্রামীন যত ডাকাতিই করুক, নেটওয়ার্ক যে তাদের সবচেয়ে ভালো তাতো অস্বীকার করার কোন উপায় নেই। হিসাব করে দেখলাম, এয়ারটেলে ৪ জিবি কিনি ৩৫৬ টাকা দিয়ে। সেখানে গ্রামীন যদি ৬ জিবি দেয় (২ জিবি+ ২০০% বোনাস) মাত্র ৪১৪ টাকায়, তা তো খুবই খুশির বিষয়!!! গ্রামীনফোন তাহলে এতদিনে একটু জাতে আসলো!! আমাদের মত আম-কাস্টমারের কষ্ট বুঝল!! ঝটপট কিনে ফেললাম ২ জিবি প্যাকেজ, বিকাশ থেকে ৪১৪ টাকা রিচার্জ করে।
মেসেজ আসলো, “২ জিবি প্যাকেজ এক্টিভ হয়েছে ২৮ দিনের জন্য।”
ভেরি গুড!!
এবার আসলো বোনাসের মেসেজ। মনে খুশির ফোয়ারা বইছে!! ওপেন করার সাথে সাথে রাগে মনে হল এখনই গিয়ে গ্রামীনের অফিসে সামনে যারে পাই তারেই পেটানো শুরু করি। শ্যালকের ছানারা বোনাস দিয়েছে ঠিকই ৪ জিবি। ব্যবহারের কিছু “অল্প” শর্তও দিয়ে দিয়েছে। আমি এই বোনাস ব্যবহার করতে পারব শুধু রাত ২ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত, মেয়াদ ৭ দিন। -_-
৫ দিনে খরচ হয়েছে এখন পর্যন্ত ১০০ এমবির মত বোনাস ইন্টারনেট। সকাল দশটায় ইউজ করলেও কাটে মেইন ইন্টারনেট ব্যালান্স থেকে। কানে ধরছি ভাই!!! আর জীবনেও গ্রামীণের ইন্টারনেট প্যাকেজ নিব না!!!
সর্বশেষ এডিট : ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




