somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মায়ের পেটে ৩৬ বছরের পুরোনো ভ্রুণ

২৮ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক দুই বছর নয়, টানা ৩৬ বছর মায়ের দেহে ছিল একটি ভ্রুণ, যা কিনা সেখানেই মারা গেছে এবং রয়ে গেছে কঙ্কাল হয়ে৷ ভারতের চিকিত্সকেরা অস্ত্রোপচার করে সেই মা-র শরীর থেকে ভ্রূণের কঙ্কাল অপসারণ করেছেন সম্প্রতি



মানবদেহে কোনো ভ্রূণের স্থায়ীত্বের দিক দিয়ে এটাই সবচেয়ে দীর্ঘ বলে দাবি করা হচ্ছে৷ চিকিৎসকরা জানান, ভারতীয় এই নারী ২৪ বছর বয়সে গর্ভধারণ করেন৷ কিন্তু ভ্রূণটি জরায়ুর বাইরে বেড়ে ওঠায়, মানে সেটা ‘একটপিক প্রেগনেন্সি' হওয়ায়, স্বাভাবিকভাবে তার বড় হওয়া ও জন্ম নেওয়ার বিষয়টি ব্যহত হয়৷ ফলে গর্ভপাতের সম্ভাবনা দেখা দেয়৷ এবং পরবর্তীতে তা জটিল সমস্যায় রূপ নেয় এবং অস্ত্রোপচারের প্রয়োজন দেখা দেয়৷

ভারতের মধ্যাঞ্চলের প্রত্যন্ত এক গ্রামের দরিদ্র ওই নারী সে সময় অস্ত্রোপচারের মাধ্যমে ভ্রূণটি অপসারণে ভীত ছিলেন৷ ব্যথা কমাতে তিনি স্থানীয় একটি ক্লিনিকের দ্বারস্থ হন৷ তখন বিভিন্ন ওষুধ খেয়ে ব্যথা কমলেও ৩৬ বছর পর আবারো তলপেটে ব্যথা শুরু হয় তাঁর৷ এখন ঐ নারীর বয়স ৬০ বছর৷ সেই ব্যাথা নিয়েই তিনি নাগপুরে এন কে পি সেল্ফ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে যান৷ সেখানকার প্রধান সার্জন মুর্তাজা আখতার সংবাদ সংস্থা এএফপিকে জানান, ‘‘তলপেটে ব্যথা নিয়ে তিনি আমাদের এখানে আসেন৷ আমরা পরীক্ষা করে দেখি তিনি এমন একজন গর্ভবতী, যার ভ্রুণটি জরায়ুর বাইরে থেকে আছে৷ তখন ঐ নারী আমাকে জানান যে, ১৯৭৮ সালে তিনি গর্ভবতী হয়েছিলেন এবং গর্ভাবস্থার শেষ পর্যায় চলছিল৷''

চিকিৎসকরা তাঁর তলপেটে একটি থলির মতো অনুভব করেন এবং ভাবেন এটি ক্যানসার হতে পারে৷ পরে নানা পরীক্ষা ও স্ক্যান করার পর দেখা গেল একটি কঙ্কাল৷ স্ক্যান দেখে প্রথমেই চিকিৎসকদের প্রতিক্রিয়া হয়েছিল – এখন তাঁরা কী করবেন? আসলে ওটা একটি পরিপূর্ণ শিশুর কঙ্কাল, যা একটি থলের মধ্যে ছিল৷
নাগপুরের ঐ হাসপাতালের চিকিৎসকদের আপ্রাণ চেষ্টায় সফলভাবে সেই মহিলার দেহে অস্ত্রোপচার করা হয় এবং জরায়ু, অন্ত্র ও মূত্রাশয়ের মাঝখান থেকে বের করা হয় পিণ্ডটিকে৷ যেটি পূর্ণাঙ্গ একটি শিশুর কঙ্কাল৷
আখতার আরো বলেন, ‘‘এর অর্থ ৩৬ বছর ধরে এই কঙ্কালটি ঐ নারীর শরীরের ভেতর ছিল৷ এমন একটা ঘটনা চিকিৎসা বিজ্ঞানের কোথাও শোনেননি তাঁরা৷''
পরে অবশ্য বিভিন্ন জার্নাল ঘেটে চিকিৎসকরা আরো একটি ঘটনা জানতে পারেন৷ বেলজিয়ামের এক নারীর দেহে ১৮ বছর ধরে একটি ভ্রুণ ছিল, যেটি পরে অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করা হয়৷ এ পর্যন্ত ঐ ঘটনাই ছিল মায়ের দেহে ভ্রুণের অবস্থানের দীর্ঘস্থায়ী রেকর্ড৷

সে যাই হোক, আখতার জানান ভারতের সেই নারী যখন পুরো সত্যটা জানতে পারেন তখন তিনি অসম্ভব শোকাচ্ছন্ন হয়ে পড়েন৷ তবে এ মুহূর্তে তিনি সম্পূর্ণ সুস্থ আছেন৷

লিংক: Click This Link
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

খেলা ফাইনাল হয়ে যেতে পারে আগামীকাল ...

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১১:৪৮


আগামীকাল অপপ্রচারকারীদের খেলা ফাইনাল হয়ে যেতে পারে। গ্যাস আর বিদ্যুৎ সংকট নিয়ে সরকারকে কাবু করার দিন ফুরিয়ে এসেছে। 'কাছিমের মতো গর্ত থেকে বের হয়ে' যারা এতদিন সরকারের... ...বাকিটুকু পড়ুন

নতুন ভোরের গান

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭


নতুন ভোরের গান



কষ্টের দিন পেরিয়ে এবার
আসবে আলোর গান,
নতুন দিনের নতুন সুরে
জাগবে সবুজ প্রাণ।

নষ্ট স্মৃতির আড়ষ্টতা
ঝরিয়ে দেবো অনেক দূরে,
নিজের মনেই ভালোবাসার
নূপুর বাজবে সুরে সুরে।



ভ্রষ্ট পথের আঁধার কেটে
ভোর... ...বাকিটুকু পড়ুন

ব্লগে চার বছর একদিন হয়ে গেল । কি আশ্চর্য!

লিখেছেন সামরিন হক, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭

অবজ্ঞা

তোমার বিশেষ ঘৃণা দ্বারা আক্রান্ত আমি
চারপাশ ঘিরে ফেলেছে ঘৃণারা আমাকে
আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছে আমাকে তোমার ঘৃণা
আমার কথা শোন
আমি কখনই মনুষ্যত্বের সীমা পার করিনি
কিন্তু তোমার ঘৃণায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত-গায়েব-গুম এবং পিওর ও শিওর লাভ

লিখেছেন সামছুল আলম কচি, ৩১ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:১৬


৭ মাসে বাংলাদেশে ১৫ হাজার শিশু নিখোঁজ !!!
এমন রোমহর্ষক, চমকে যাওয়া এবং অন্তরে কাপুনি ধরানোর মতো তথ্য বা কথা বার্তার কোনও মানে হয় ??!!
গরীব পরিবারের শিশুদের কথা বাদ দেই-এ... ...বাকিটুকু পড়ুন

সরকারী অফিসারদের বেতন বাড়ানোর সিদ্ধান্তকে সাধুবাদ জানাই

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩১ শে আগস্ট, ২০২৬ রাত ৮:০০

দেশের গুরুত্বপূর্ণ কাজগুলো সরকারী অফিসারদের হাত ধরেই হয়। সেজন্যে, এই পদগুলো যোগ্য মানুষদের হাতে যাওয়া প্রয়োজন। কিন্তু, সমস্যা হচ্ছে, গত কয়েক দশকে দেশের টপ ট্যালেন্টদের বেশির ভাগই কোনক্রমেই সরেকারী অফিসার... ...বাকিটুকু পড়ুন

×