somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কাফির বলার শর্তসমূহ .......................

২২ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কাফির বলার শর্তসমূহ .......................

এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। কারণ আবু হুরাইরাহ্ (রা.) হতে বর্ণিত,

“রসূল (দ.) বলেছেন, যে ব্যক্তি কোন লোককে কাফির অথবা আল্লাহর শত্র“ বলবে অথচ সে তা নয়, তাহলে বিষয়টি তার দিকে ফিরে যাবে (অর্থাৎ যে ব্যক্তি বলেছে সে ব্যক্তিই কাফির বা আল্লাহর শত্র“ হবে)।” -বুখারী, অধ্যায় ঃ ৭৮, কিতাবুল আদাব, অনুচ্ছেদ ঃ ৭৩, কেউ তার মুসলিম ভাইকে অকারণে কাফির বললে সে নিজেই তা যা সে বলেছে, হাদিস # ৬১০৩।

তাই কাফির বলার কিছু শর্ত রয়েছে। এ সম্পর্কে আল্লাহ বলেন, “তোমার রব কোন জনপদ ধ্বংস করেন না, রসূল না পাঠানো পর্যন্ত।” -সূরা কাসাস (২৮), ৫৯।

আল্লাহ আরও বলেন- “আল্লাহ কাউকে শাস্তি দেন না, রসূল না পাঠানো পর্যন্ত।” -সূরা বনী ইসরাঈল (১৭), ১৫

“এটা এজন্য যে, তোমার রব কোন জনপদ ধ্বংস করেন না অন্যায় ভাবে, যখন তার অধিবাসীরা বে-খবর।” -সূরা আনআম (৬), ১৩১।

“আমি কোন জনপদই ধ্বংস করিনি যার জন্যে সতর্ককারী ছিল না।” -সূরা আশ-শুয়ারা (২৬), ২০৮

চারটি আয়াত থেকে যা বুঝা গেল, মহান আল্লাহ কোন এলাকা ধ্বংস করার এবং কোন ব্যক্তিকে শাস্তি দেয়ার শর্ত হিসেবে বলেছেন যে, তাদের কাছে আগে রসূল পাঠিয়ে সর্তক করবেন।

তাহলে বুঝা গেল কোন ব্যক্তি না জেনে কোন কুফরী কাজও করে থাকে আল্লাহ শাস্তি দিবেন না। এই কথা থেকে আরও বুঝা গেল যে, যদি ঐ ব্যক্তিকে শাস্তি না দেওয়া হয় তাহলে তাকে কাফিরও বলা যাবে না। কারণ কাফিরের শাস্তি হবেই।
আবু হুরাইরাহ্ হতে বর্ণিত,

“রসূলুল্লাহ্ (দ.) বলেছেন, ঐ সত্ত্বার শপথ, যার হাতে আমার প্রাণ রয়েছে এই উম্মাতের কোন ইয়াহুদী বা নাসারা আমার কথা শুনে আমার আনীত বিষয়সমূহের প্রতি ঈমান না এনে মৃত্যু বরণ করলে সে জাহান্নামের অধিবাসী হবে।” -মুসলিম, অধ্যায়, ঃ ১, কিতাবুল ঈমান, অনুচ্ছেদ ঃ ৭০, সকল মানুষের জন্য আমাদের নাবী মুহাম্মাদ (দ.) প্রেরিত হয়েছেন এবং অন্যান্য সকল দ্বীন তাঁর দ্বীনের মাধ্যমে রহিত হয়ে গেছে এ কথার উপর বিশ্বাস করা ওয়াজিব, হাদিস # ২৪০/১৫৩।

এই হাদিসটির প্রতি গভীরভাবে লক্ষ্য করুন। যদি কোন ইয়াহুদী, নাসারা নাবী (দ.)-এর কথা শুনল অতঃপর ঈমান আনলো না তাহলে সে জাহান্নামী। অর্থাৎ জাহান্নামী হওয়ার শর্ত হচ্ছে, সত্য খবরটি পৌঁছতে হবে। হাদিসটি থেকে একথাও বুঝা যাচ্ছে যে, যার কাছে সত্য পৌঁছাবে না তাকে আল্লাহ শাস্তি দিবেন না। মহান আল্লাহ বলেন,

“....তোমার রব কারও প্রতি যুলুম করেন না।” -সূরা কাহাফ (১৮), ৪৯।

এখন যদি কারও কাছে সত্য না পৌঁছানোর পরও তাকে শাস্তি দেওয়া হয় তাহলে অবশ্যই যুলুম হবে। অতএব, কেউ না জেনে, ভুলক্রমে শিরক্ অথবা কুফুরি করলে গুনাহ্গার হবে না।

বিঃ দ্রঃ এ বিষয়ে বিস্তারিত জানতে লেখকের রচিত “কাফির বলার প্রয়োজনীয়তা ও নিয়ম” বইটি পাঠ করুন।

শিক্ষাঃ
(১) কাফির বলার কিছু শর্ত রয়েছে।
(২) কোন ব্যক্তি না জেনে কোন অন্যায় করলে তাকে অপরাধী বলা যাবে না, যদিও সে অন্যায়টি কুফরি হয়।
(৩) যে ব্যক্তির কাছে সত্য পৌঁছানোর পরও তা অস্বীকার করবে সে কাফির।

বইয়ের নাম: আমাদের মাযহাব কি বিভিন্ন ভাগে বিভক্ত
লেখক: মুহাম্মাদ ইকবাল বিন ফাখরুল ইসলাম
ডাউনলোড করতে ভিজিট করুন : http://www.downloadquransoftware.com

১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

খেলা ফাইনাল হয়ে যেতে পারে আগামীকাল ...

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১১:৪৮


আগামীকাল অপপ্রচারকারীদের খেলা ফাইনাল হয়ে যেতে পারে। গ্যাস আর বিদ্যুৎ সংকট নিয়ে সরকারকে কাবু করার দিন ফুরিয়ে এসেছে। 'কাছিমের মতো গর্ত থেকে বের হয়ে' যারা এতদিন সরকারের... ...বাকিটুকু পড়ুন

নতুন ভোরের গান

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭


নতুন ভোরের গান



কষ্টের দিন পেরিয়ে এবার
আসবে আলোর গান,
নতুন দিনের নতুন সুরে
জাগবে সবুজ প্রাণ।

নষ্ট স্মৃতির আড়ষ্টতা
ঝরিয়ে দেবো অনেক দূরে,
নিজের মনেই ভালোবাসার
নূপুর বাজবে সুরে সুরে।



ভ্রষ্ট পথের আঁধার কেটে
ভোর... ...বাকিটুকু পড়ুন

ব্লগে চার বছর একদিন হয়ে গেল । কি আশ্চর্য!

লিখেছেন সামরিন হক, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭

অবজ্ঞা

তোমার বিশেষ ঘৃণা দ্বারা আক্রান্ত আমি
চারপাশ ঘিরে ফেলেছে ঘৃণারা আমাকে
আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছে আমাকে তোমার ঘৃণা
আমার কথা শোন
আমি কখনই মনুষ্যত্বের সীমা পার করিনি
কিন্তু তোমার ঘৃণায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত-গায়েব-গুম এবং পিওর ও শিওর লাভ

লিখেছেন সামছুল আলম কচি, ৩১ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:১৬


৭ মাসে বাংলাদেশে ১৫ হাজার শিশু নিখোঁজ !!!
এমন রোমহর্ষক, চমকে যাওয়া এবং অন্তরে কাপুনি ধরানোর মতো তথ্য বা কথা বার্তার কোনও মানে হয় ??!!
গরীব পরিবারের শিশুদের কথা বাদ দেই-এ... ...বাকিটুকু পড়ুন

সরকারী অফিসারদের বেতন বাড়ানোর সিদ্ধান্তকে সাধুবাদ জানাই

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩১ শে আগস্ট, ২০২৬ রাত ৮:০০

দেশের গুরুত্বপূর্ণ কাজগুলো সরকারী অফিসারদের হাত ধরেই হয়। সেজন্যে, এই পদগুলো যোগ্য মানুষদের হাতে যাওয়া প্রয়োজন। কিন্তু, সমস্যা হচ্ছে, গত কয়েক দশকে দেশের টপ ট্যালেন্টদের বেশির ভাগই কোনক্রমেই সরেকারী অফিসার... ...বাকিটুকু পড়ুন

×