গিজগিজ করে মানুষ এই ঢাকায়। সামান্য একটু জায়গায় কোটি মানুষের বাস। গিজ গিজ করে মানুষবাহী গাড়ি। গাড়িগুলো যেন নিজের গতি হারিয়ে মানুষের পায়ের সঙ্গে তাল মিলিয়ে চলে। পারে না ভিড়ের কারণে। রাস্তাগুলো সরু। নতুন রাস্তা করার সুযোগ নেই। জনতার বসতি আর কর্মস্থলই দখল করে রেখেছে গোটা শহরের জায়গা।
এমনি এক কঠিণ বাস্তবতার নিরিখে দেখা গেল টঙ্গি থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত রেললাইনটি শহর ঢাকার গলার কাটা হয়ে ঝুলে আছে।
অথচ এই রেললাইনে যদি বাস চলচলের সুযোগ করে দেওয়া হতো তাহলে রেলগাড়ির তুলনায় শতগুন বেশি যাত্রী যাতায়াত করার সুযোগ পেতো। আর যানজটও কিছুটা হলেও কমতো।
কিন্তু প্রশ্ন হচ্ছে এই কাজটি কে করবে?
সরকার করবে এমন সম্ভাবনা নেই। কারণ এর পেছনে রয়েছে রাজনৈতিক ঝুকি।
মানুষ যদি জেগে ওঠে তাহলে কিছুটা সম্ভাবনা রয়েছে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



