কারবালা বাংলাদেশে
২৯ শে এপ্রিল, ২০০৬ ভোর ৫:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ঢাকা যেন কারবালা। পানি নেই খাওয়ার। কল্যানপুর এলাকায়, মিরপুরে এমন আরো অনেক জায়গায় পানির শূন্যতা বিরাজ করছে। পত্রিকায় খবর বেরিয়েছে দৈনিক 19 কোটি লিটার পানির ঘাটতি দেখা দিয়েছে এই মহানগরিতে। এটা ভাবতেও অবাক লাগে। উন্নয়নের জোয়ারে যেখানে সারা দেশ ভাসছে সেখানে কিনা পানিই পাওয়া যায় না খাওয়ার জন্য। এটা কি বৈপরিত্য নাকি অন্য কিছু।
একটা উদাহরণ দিই।
গত শনিবার গিয়েছিলাম যাত্রাবাড়ি এলাকায়। আমরা ভাইবোন সবাই একসাথে খাওয়া দাওয়া করব এমনই উদ্দেশ্য। মা অসুস্থ। তাকে দেখা এবং সবাই একসঙ্গে হওয়া এই ছিল উদ্দেশ্য। কিন্তু বিধি বাম হলো খাওয়ার সময়। পানি নেই। রান্নাবাড়ার কাজে ব্যবহার হয়ে গেছে পুরো পানি। খাওয়ার সময় হাত ধোয়ার মতো পানি নেই।
ঘরে ছিলাম প্রায় ত্রিশজন মানুষ। সবাইর কাজ সারার জন্য শেষ পর্যন্ত দোকান থেকে বোতল কিনে আনতে হয়েছে।
ভাবছি ইরাকের কারবালা কি বাংলায় চলে এলো নাকি।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা...
...বাকিটুকু পড়ুন
ব্লগার সাহেব আমেরিকা থেকে লিখেছেন, “অমুক আসলে মুক্তিযোদ্ধা নন।”
আমি বন্ধুকে ফোন করলাম।
বললাম, “তুমি নাকি ভূয়া মুক্তিযোদ্ধা?”
সে বলল, “বুঝতে পারছি না।”
“কেন?” আমি প্রশ্ন করলাম।
“১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর সঙ্গে...
...বাকিটুকু পড়ুন
আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা...
...বাকিটুকু পড়ুন
আমি তখন ষষ্ঠ শ্রেণীর ছাত্র। চট্টগ্রামের মোমিন রোডের রুচিশীল বই বিপণি কথাকলির বুকশেলফে চোখ বুলাচ্ছিলাম । হঠাৎ একখানি বইয়ের ওপর এসে থমকে গেল আমার চোখ । "ক্ষুদে...
...বাকিটুকু পড়ুনমুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন