somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি ব্যর্থতার গল্প

২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(১)
সফলতা ব্যার্থতা শব্দ দুটির সবাই পরিচিত।
সফলতার আনন্দ থাকে কিছু সময়ের জন্য কিন্তু ব্যার্থতা!!!
নিজের চুল ছিঁড়তে ইচ্ছে হয়, এমন পরিস্তিতিও আসে অনেক সময়।
সফলতার কথা সবাই ফলাও করে প্রকাশ করে অথচ ব্যার্থতার কথা কেও বলতে চায় না।
সবার জীবনে ব্যার্থতা থাকে, যে বলে নেই সে চাপাবাজ।
ব্যার্থতার কথা গোপন রাখতে হয়, কিন্তু আমার মাথায় কি ভূত চাপলো,
লিখা শুরু করে দিলাম "" ব্যার্থতার গল্প "

(২)
২১ অক্টোবর ২০১৪,
সকালে ঘুম থেকে উঠে বিছানায় বসে অন্যমনস্কভাবে কি জানি ভাবছিলাম।
চোখে চশমা নাই, একা আমি।
আয়না নিয়ে বসেই নিজের চেহারা দেখছিলাম,
একটু বিচিত্র ভাবে।
একবার হাসি দিয়ে,একবার মুখ ভেংচি কেটে,
দেখতে মোটামুটি সুন্দর বলা চলে আমাকে।
হটাৎ মনে হল, কেও আমার এসব হাস্যকর কান্ড দেখছে না তো!!
Lord of the ring এর মত কেউ আংটি পরে অদৃশ্য হয়ে দেখছে না তো!!

(৩)
আচ্ছা, মানুষের চোখের দৃষ্টি কয়টি রং দেখতে পারে?
মূল রং সাতটি, এদের থেকে যৌগিক রং পাওয়া যাবে ৭! অর্থাৎ ৫০৪০ টি।
তাহলে মোট দৃশ্যমান রং এর সংখ্যা ৫০৪৭ (মৌলিক+যৌগিক) ।
এই দৃশ্যমান রংগুলো ছাড়া অন্য রং যদি খুঁজে বের করে ব্যাবহার করা যায়,
তাহলে শূন্যে মিলিয়ে যেতে কোন বাধা আর থাকে না।
ভাবতেই কেমন আনন্দ লাগে, আমি একজনের পাশে আছি অথচ সে আমাকে দেখছে না।
অদৃশ্য মানুষ তখন যা ইচ্ছে করতে পারবে,
অপছন্দের মানুষের পাছায় কোৎ করে লাথি মেরে আসতে পারবে।
ভালোলাগা মেয়েটির গালে চিমটি দিয়ে আসতে পারবে।
সোহাগ টং এর সব আইসক্রিম খেয়ে চলে আসতে পারবে, কোন বিল না দিয়েই।
কি মজার ব্যাপার তাই না!
শুরু করে দিলাম দৃশ্য কে অদৃশ্য করার চেষ্টা।
একাই শুরু করলাম, কারণ The winner always stand alone__

(৪)
২২ অক্টোবর ২০১৪,
মৌলিক রং সাতটি আসমানি, সবুজ, লাল, নীল, কালো, সাদা, হলুদ।
এদের নিজেদের মধ্যে মিক্স করলে যৌগিক রং হবে ফ্যাক্ট্ররিয়াল ৭ অথবা ৫০৪০ টি।
এই কঠিন কাজ শুরু করে দিলাম,
সবগুলা রং এর sample জোগাড় করে experiment book এ রং এর নামের পাশে রং এর sample গাম দিয়ে লাগিয়ে রাখা।
আমার ভাবনা ছিল, যদি সবগুলো দৃশ্যমান রং একটা লিস্টে নিয়ে আসতে পারি তখন অদৃশ্য রং খুব সহজেই বের করতে পারব।
রং বের করতে পারলে তখন হয়তো সেটা বানানোর উপায়, দেখার উপায় বের করা যাবে।
কোন বিশেষ গ্লাস ব্যাবহার করে সেই অদৃশ্য রং দেখার উপায় পরে ঠিক বের করে নিব।
মনে অনেক সাহস ছিল।
আমি পারবো এমন বিশ্বাস ছিল।

(৫)
চিন্তায় খুব সহজ মনে হলেও, কাজে নেমে বুঝলাম যতটা সহজ ভেবেছি তার চেয়ে অনেক বেশী কঠিন।
আশা হারালাম না, দিনের পর দিন sample কালেক্ট করতে থাকলাম।
মৌলিক রং একটা লিস্টে লিখলাম, নামের পাশে এদের sample এর ছোট কাগজ গাম দিয়ে লাগিয়ে রাখলাম।
যৌগিক অর্থাৎ মৌলিক রং এর মিশ্রণ এ সৃষ্টি, বের করে লিস্ট করা খুব সহজ ছিলনা আমার জন্য।
ধর্য্য না হারিয়ে কাজ করছিলাম, কেউ জানতো না।
কাউকে ইচ্ছে করেই জানাই নাই, সম্পূর্ণ ক্রেডিট একা নেয়ার ইচ্ছে আর কি।
এভাবে ২০৫৬ টা যৌগিক রং এর sample সহকারে লিস্ট করার পর দেখলাম আমার experiment book এক্সট্রা কাগজের কারনে গর্ভবতীর মত মোটা হয়ে গেছে।

(৬)
৩১ জানুয়ারি ২০১৫,
পকেটে বেশ অনেক টাকা আছে।
টাকার জন্য রং কিনে মিক্স করে যৌগিক রং বের করার কাজ থেমে গিয়েছিল, আবার শুরু করলাম।
তখন বুঝলাম কত বড় ভুলে আছি আমি।
যে ব্যাপারটা নিয়ে আমি কাজ করছি সেটা বের করা প্রায় অসম্ভব।
আমার চিন্তায় ভুল ছিল।
আমার চার্টে পার্সেন্টেজ এর হিসাব করা হয় নাই,
অথচ এই পার্সেন্টেজ এর হিসাব অতিগুরুত্ব বহন করে।
যেমন :লাল+সাদা=গোলাপি,
কিন্তু লাল (৬০%)+ সাদা (৪০%)= পিংক,
এই পিংক রং আমাদের দৃশ্যমান।
নতুন করে আবার শুরু করলাম প্রথম থেকে ২০৫৬ টা রং কে % দিয়ে হিসাব।
ফলাফলের কিছুটা দিলাম,
**লাল(৫০%)+সাদা (৫০%)=গোলাপি,
**লাল (৬০%)+সাদা(৪০%)=পিংক,
**লাল(৩০%)+হলুদ(৭০%)=গাঢ় কমলা,
**লাল(১০%)+হলুদ(৯০%)=কমলা।
এভাবে ৯০টা রং % দিয়ে বের করলাম। দেখলাম আসলেই ব্যাপারটা বের করা অসম্ভব। কারন প্রতি ১০% পরিবর্তনের জন্য রং পরিবর্তন হচ্ছে ...।
কোন কোন ক্ষেত্রে ৫% পরিবর্তনের জন্যও রং পরিবর্তন হচ্ছে ।
দুইটি রং এর পরিবর্তে ৩ অথবা ৪ টি রং মিক্স করলেও নতুন রং বের হচ্ছে ।
এভাবে যৌগিক রংগুলার মধ্যে মিক্স করলেও নতুন রং আসছে।
এই রং সংখ্যা এত যে বের করা অসম্ভব মনে হল আমার ।

(৭)
নিজেকে খুবই অসহায় মনে হচ্ছে,
আসলেই আমি ব্যর্থ ।
প্রায় ৩-৪মাসের কষ্ট, রং কিনার পিছনে টাকা খরচ সব বৃথা গেল।
কেন যে এই ফালতু একটা ব্যাপার নিয়ে ভাবতে গেলাম, নিজেকে গালি দিতে থাকলাম।
আপন ভেবে নিজের খুবই কাছের এক বন্ধুকে আমার experiment book রং এর sample দেখালাম,
কিন্তু এখন সে কথায় কথায় Mr.Hero of the colour city বলে আমাকে ইন্সাল্ট করে।
রাগে অতি কষ্ট করা experiment book টা বাসায় গিয়ে ড্রয়ারে রেখে আসলাম।
প্রমিস আর কাউকে কখনই দেখাবো না, মরে গেলেও না।
কখনই না.............
সর্বশেষ এডিট : ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:১৩
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চন্দ্রপ্রভা

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:০৭

চন্দ্রপ্রভা
সাইফুল ইসলাম সাঈফ

তোমাকে দেখে মোহিত হই চন্দ্রপ্রভা
রোদ পড়লে চকচক করে
এতই সুন্দর লাগে
একদৃষ্টে তাকিয়ে থাকি।
তোমাকে ছুঁতে ইচ্ছে করে
কিন্তু পাই না যে সাহস।
তুমি নাই বলে কি এত ঝড়?
তুমি পাশে নাই বলে... ...বাকিটুকু পড়ুন

আপনি কি পেলেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৬



বাংলার দুই নোবেল জয়ী রবি ঠাকুর আর ডঃ ইউনুসের পিছনে অনেক কথাই তো বললেন।
ব্লগ লেখায় ভরিয়ে ফেললেন!
খোদা তাঁদেরকে যে জায়গা দিয়েছেন, তা থেকে এক চুল কি নিচে নামাতে... ...বাকিটুকু পড়ুন

তোমরা নেহা বোরা কে বাংলাদেশের কথা বোলো না

লিখেছেন শ্রাবণধারা, ১৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:০২


নেহা বোরাকে তোমরা বাংলাদেশের কথা বোলো না। বোলো না যে, তিনি যখন বাংলাদেশের ছাত্র আন্দোলনের ভূয়সী প্রশংসা করছেন, তখন বাংলাদেশে একটি বিশ্ববিদ্যালয়ের তরুনেরা ক্যাম্পাসে গরু জবাই করে জেয়াফত খাওয়ার আন্দোলন... ...বাকিটুকু পড়ুন

জগন্নাথবাসীগণ, আমার কথা শুনছেন কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই অক্টোবর, ২০২৬ রাত ৯:০৩

জগন্নাথবাসীগণ,
আপনাদের গরু কোরবানি যদি হযরত জাবের (রাঃ)-এর মতো
নবীজীর সম্মানে হয়ে থাকে, তাহলে মোবারকবাদ।
আর, শুধু প্রতিবাদ দেখাতে একটি অবলা পশুকে হত্যা করে থাকলে,
তার জন্যে খোদার দরবারে বিচার দিলাম।
...বাকিটুকু পড়ুন

অভিনন্দন নাবিহা সাকলায়েন: ৩০ বছর পরের এআই পটেনশিয়াল

লিখেছেন কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮


কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়... ...বাকিটুকু পড়ুন

×