somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দোস্ত কম্পিউটার কিনছে !!!

১০ ই জুলাই, ২০০৭ বিকাল ৪:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হে হে হে অনেক স্ট্রাগল করার পরে আমার বেস্ট ফ্রেন্ড গতকাল কম্পিউটার কিনলো।

শালা অনেক খুশি এখন, পারলে ধেই ধেই কইরা নাচে। কিন্তু আপনাদের আজকে বলবো এই পিসি কিনার পিছনে মজার ঘটনা। গতকাল সক্কাল সক্কাল বের হলাম ওকে নিয়া ফরম জমা দিবো বইলা। বেচারার থেকে জানতে পারলাম যে ওরে বাসা থেইকা আব্বু আম্মু ঘুরাইতেছে পিসি কিনার কথা বইলা। বিভিন্ন ডেট দিচ্ছে আর ডেট পিছাচ্ছে। আমি বললাম দেখ দোস্ত তুমি জি,পি,এ ফাইভ পাইছো মাগার তুমাকে এখনো পিসি কিনে দিচ্ছে না এইডা কিন্তু অবিচার সম্পূর্ণ।

এরপরে কথাটা পুরা ঔষধের মত কাজ হইলো। শালায় এমন চেতা চেতলো, কয় আসলেই তো দোস্ত ঠিকই কইছস। অখন কি করা যায়?

আমি কইলাম দেখ সোজা আংগুলে ঘি উঠবো না, তুই বেঁকে বস এমনিতেই পিসি পাইয়া যাবি। তারপরে সে আমার কাছে পরামর্শের জন্য চাপা চাপি শুরু করলো।

তখনই শয়তানি বুদ্ধি পাইলো মাথায় আমি কইলাম দেখ তুই তোর মাকে ফোন কইরা বল আমি আজকে বাসায় যামু না পিসি না কিনে দিলে। কথাটা আসলে স্বাভাবিক লাগে শুনতে কিন্তু অই বেচারার জন্য সবচেয়ে দুঃসাধ্য কাজ হইলো ওটা। এমনিতেই ওএ ফ্যামিলি অনেক রিস্ট্রিক্ট কোথাও গেলে ওর বাপ-মা মিনিটে মিনিটে ফোণ করে। আর ওর মা তো হইলো মহিলা সন্ত্রাসী আমরা বলি। তখন বেচারার চোখ কপালে উঠলো কয় দোস্ত আমি আম্মাকে ফোন করে এই কথা বলবো? যা অসম্ভব।
তারপরে আমি ওকে বুঝাইলাম দেখ এইটা একটা বিদ্রোহ ইতিহাসে বিদ্রোহ ছাড়া কোন আন্দোলন সফল হয় নাই। তোকে এইটা করতেই হবে অবিস্মরনীয় ঘটনা মানুষ তোকে মনে রাখবে কম্পিউটারের জন্য ইখতিইয়ার উদ্দিন তারিকের বিদ্রোহ। হেহেহেহেহেহ।

অনেক পাম্প করলাম ওকে, পাম্পিং করতে করতে আমারই অবস্থা খারাপ শেষ-মেশ অবশ্য যা চাইলাম তাই হল ফোন করলো এবং রীতিমত সত্যি সত্যিই আন্টিকে ঝাড়ি মারলো। আমি বললাম কাজ শেষ মোবাইল বন্ধ কইরা রাখ। এরপরে বেচারা ঘামতেছে গল গল কইরা আমি বললাম আহারে তুই ফান্দে পা দিয়েছিস তোর আরো শনি আছে কপালে।

এরপরের ঘটনা অনেক সংক্ষিপ্ত কিন্তু জটিল, আমার বাসায় ভাত খাওয়াইলাম কোচিং এ পাঠাইলাম বললাম ৯ টার আগে বাসায় যাবি না। আমি তোদের বাসায় বাসায় বলবো তোর পক্ষ হয়ে দ্যান ফোন করে তোকে বলবো বাসায় আসতে। গো-বেচারা তাই করলো। আমি করলাম উলটা বিকেলে ওর আম্মুকে বললাম আহা তারিক আসে নাই? ও তো আমার সাথে দুপুর পর্যন্ত ছিলো এরপরে কই গেলো? দেখছেন আমাকে বলেও গেলো না আন্টি, দারুন রেজাল্ট পেলাম ওর ছোট ভাই এসে বলল ভাইয়ার উপর ১৪৪ ধারা। বড় ঘাপলা করলাম ৭ টার দিকে ওর আব্বুর মোবাইলে ফোন কইরা পিনিক মারলাম, ছেলেটা একদম গেছে আংকেল রাত বিরেতে বাসার বাইরে, মেজাজ সব দিক থেকে হট কইরা সাড়ে নয়টায় তারিক রে ফোন দিয়া বললাম বাসায় যা কম্পিউটার ফাইনাল। হি হি হি

পরদিন মাইর খাইয়া তক্তা খবর দিলো ওর ছোট ভাই রিফাত। ঘটনা দেখতে বাসায় গিয়া শুনি কম্পিউটার কিনতে বাইর হইছে মাত্র। আমি বললাম যাক বাচ্ছি আমার সাত খুন মাফ, পিসি কিনা হচ্ছে তারিকের। আজকে একটু আগে আমাদের ডেকে খাওয়ালো, আমার দিকে তাকায় ফ্যাল ফ্যাল করে আর মিটি মিটি হাসে।
সর্বশেষ এডিট : ১০ ই জুলাই, ২০০৭ বিকাল ৪:৫৮
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জাতিসত্তার পরিচয়ের বাজার

লিখেছেন তানভীর রাতুল, ০৪ ঠা জুলাই, ২০২৬ রাত ৩:২১

ইতিহাসে কোনো আদর্শ সত্যিকার অর্থে মরে না। সে শুধু নাম বদলায়, পরাজিত আদর্শেরও পুনর্জন্ম হয়।

১৯৭০ সালের নির্বাচনে পূর্ব পাকিস্তানে মুসলিম লীগ একটি আসনও পায়নি। কিন্তু সেই রাতে মুসলিম লীগ মরেনি,... ...বাকিটুকু পড়ুন

একটা ছিলো সোনার কণ‍্যা, মেঘ বরন কেশ!!!!

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা জুলাই, ২০২৬ ভোর ৬:১৩



শাওন প্রশ্ন করেছিলে ৭৮ বছর বয়স্ক একজন মহিলার। অন্তর্বাস উচিয়ে যখন অন্তর্জালে দাঁত মুখ খিচিয়ে উল্লসিত বহু পোস্টে ভেসে যায় ।কিংবা দেয়ালে সরাসরি দি লিখে প্রচার করছিলো তখন... ...বাকিটুকু পড়ুন

‘ছুটি’র স্মৃতি

লিখেছেন খায়রুল আহসান, ০৪ ঠা জুলাই, ২০২৬ দুপুর ১২:৫০

(প্রায় দু’মাস আগে লেখা। তখন গ্রীষ্মকাল হলেও ঢাকায় কয়েকদিন পরপর বৃষ্টি হতো। এখনকার মত “ঘাম ঝরে দরদর” ধরণের গরম ছিল না। রাতগুলো তুলনামূলকভাবে বেশ ঠাণ্ডা থাকতো।)

আজ খুব ভোরে (শেষরাতে)... ...বাকিটুকু পড়ুন

যে কারণে এবারের বিশ্বকাপও আর্জেন্টিনার ঘরেই উঠবে B-)

লিখেছেন জ্যাক স্মিথ, ০৪ ঠা জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৪



কারণ আর্জেন্টিনা দুর্দান্ত, মেসি-মার্তিনেজরা অপ্রতিরোধ্য। আর্জেন্টিনা এখন পর্যন্ত এই বিশ্বকাপের সবগুলো ম্যাচেই একছত্র আধিপত্য দেখিয়ে জয়লাভ করে প্রবল বেগে ফাইনালের দিকে ধ্বাবিত হচ্ছে। আশা করা যাচ্ছে গতবারের... ...বাকিটুকু পড়ুন

হোমিওপ্যাথি হচ্ছে একটি ধাপ্পাবাজ কিবিরাজি চিকিৎসা পদ্ধতি এর বৈজ্ঞানীক কোন ভিত্তি নেই

লিখেছেন জ্যাক স্মিথ, ০৫ ই জুলাই, ২০২৬ রাত ১:০৪



হোমিওপ্যাথি যে একটি ভাঁতাবাজি চিকিৎসা পদ্ধতি তা আমি আগেও জানতাম কিন্তু আমি কখনো এর বিরুদ্ধে কথা বলিনি বা কোথাও কিছু লিখিনি- তবে আজ কি মনে করে চ্যাটজিপিটির কাছে... ...বাকিটুকু পড়ুন

×